Author: Reduanul Hoque

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায় না বাংলাদেশ ক্রিকেট দল। বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলংকায় খেলতে আইসিসিকে অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দফায় দফায় বিসিবির সঙ্গে আলোচনা করেও শেষ পর্যন্ত ভারতেই খেলার কথা জানায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গতকাল (বুধবার) বাংলাদেশ সময় সন্ধ্যায় ভার্চুয়াল এক সভায় বসেছিল আইসিসি। যেখানে পূর্ণ সদস্য সকল দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। পাশাপাশি আইসিসির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাও ছিলেন মিটিংয়ে। সেই মিটিং শেষে বাংলাদেশ দলকে একদিন সময় দেওয়া হয় বিশ্বকাপ খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানানো জন্য। সেই হিসেবে আজ সন্ধ্যার আগেই বাংলাদেশ দলকে জানাতে হতো তারা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে রাজি কিনা। যদি বাংলাদেশ ভারতে গিয়ে…

Read More

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর। সূত্র মতে, আজ লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা ৩০ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৭ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১২৩ পয়েন্টে। শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০৩ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩০ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৬৯ পয়েন্টে। আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২০৪ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে…

Read More

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতু টোল আদায়ের ক্ষেত্রে এক নতুন উচ্চতায় পৌঁছেছে। উদ্বোধনের পর থেকে আজ পর্যন্ত সেতুটি থেকে সংগৃহীত মোট টোলের পরিমাণ ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। পদ্মা সেতু শুধু একটি অবকাঠামো নয়, এটি আমাদের অর্থনীতির প্রাণপ্রবাহ। মঙ্গলবার (২০ জানুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ২০২২ সালের ২৫ জুন উদ্বোধনের পর থেকে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিতকারী এই সেতুটি দিয়ে যানবাহন পারাপারের সংখ্যা এবং রাজস্ব আদায় ধারাবাহিকভাবে বেড়েছে। সেতুটি চালুর ফলে যাতায়াতের সময় সাশ্রয় হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি…

Read More

ক্ষমতায় গেলে দেশজুড়ে ২০ হাজার কিমি খাল খনন, ২৫ কোটি গাছ রোপনের কথা জানালেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় এ কথা জানান তিনি। তারেক রহমান বলেন, জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি দেশের বিভিন্ন প্রান্তের মানুষের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ঢাকা শহরের বাসিন্দারাও এখন খাল খননের প্রয়োজনীয়তা বোধ করছেন। কারণ একের পর এক খাল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে। ঢাকার সবুজায়ন কমেছে উল্লেখ করে তিনি বলেন, ১৭ বছর আগে বাধ্য হয়ে দেশের বাইরে চলে যেতে হয়েছে। ফিরে আসার পর মনে হয়েছে…

Read More

দেশের আকাশে হিজরি শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে।  সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন। সভায় জানানো হয়, বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ২০ জানুয়ারি মঙ্গলবার রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ২১ জানুয়ারি বুধবার থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। সেই মোতাবেক আগামী ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে। ১৪৪৭ হিজরি সনের শাবান…

Read More

বাংলাদেশ ৩৫ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রার রিজার্ভ গঠনের পথে রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, আমরা সবাই জানি যে সামষ্টিক অর্থনৈতিক কেন্দ্রীকরণ ঘটছে। আমরা শক্তিশালী রিজার্ভ গঠনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি। সোমবার (১৯ জানুয়ারি) গুলশানের পুলিশ প্লাজায় মেট্রোপলিটন চেম্বার অব কমার্স (এমসিসিআই) আয়োজিত সিস্টেমেটিক এফোর্টস টু আন্ডারস্ট্যান্ড ইকোনমিক পালস : ইমপোর্টেন্স অব পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান। গভর্নর বলেন, বাংলাদেশের রিজার্ভ ৪৮ থেকে ২০ বিলিয়নে ডলারে নেমে…

Read More

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন র‍্যাবের কর্মকর্তা ও সদস্যরা। এ ঘটনায় আবদুল মোতালেব নামে চট্টগ্রাম র‍্যাবের একজন কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। নিহতের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) আহসান হাবিব পলাশ। নিহত আবদুল মোতালেব সংস্থাটির উপসহকারী পরিচালক। ডেপুটেশনে বিজিবি থেকে র‍্যাবে যোগ দিয়েছিলেন। একই ঘটনায় চারজন গুরুতর আহত হন। তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাবের অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে। ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। চট্টগ্রাম পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, সোমবার বিকেলে জঙ্গল সলিমপুরে…

Read More

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তুলতে গণভোটে অংশ নিন। ‘হ্যাঁ’ তে সিল দিন, অন্যদেরও উদ্বুদ্ধ করুন এবং ভোটকেন্দ্রে নিয়ে আসুন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন জনগণের হাতেই। প্রধান উপদেষ্টা বলেন, গণভোটে জনগণের সম্মতি পেলে বৈষম্য, শোষণ ও নিপীড়নমুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের পথ সুগম হবে। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থান জাতির ইতিহাসে একটি অসাধারণ অর্জন। এই অভ্যুত্থান অপ্রত্যাশিতভাবে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের…

Read More

ঠিকানা খুঁজে না পাওয়ায় মালয়েশিয়া ও ইতালি থেকে মোট ৫ হাজার ৬০০টি পোস্টাল ব্যালট ফেরত এসেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে মালয়েশিয়া থেকে ৪ হাজার এবং ইতালি থেকে ১ হাজার ৬০০টি ব্যালট ফেরত আসে। সোমবার (১৯ জানুয়ারি) পোস্টাল ব্যালটের ভোট গণনা কার্যক্রম পরিচালনার জন্য নিয়োজিত প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। তিনি বলেন, প্রবাসী ভোটারদের সঠিক ঠিকানা না পাওয়ায় নির্ধারিত সময়ে এসব ব্যালট সংশ্লিষ্ট দেশে পৌঁছানো সম্ভব হয়নি, ফলে সেগুলো ফেরত এসেছে। পোস্টাল ব্যালটে অনিয়মের আশঙ্কা নেই উল্লেখ করে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, ফেস ডিটেকশন প্রযুক্তি ব্যবহারের কারণে পোস্টাল ব্যালটে একজনের ভোট অন্য কেউ…

Read More

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ করতে নির্বাচনের আগে সারা দেশে ৫৩ হাজার ৩৬৭ অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের পর বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, মামলা এবং ওয়ারেন্টের ভিত্তিতে ৩৩ হাজার ৫১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ১৩ ডিসেম্বর, ২০২৫ তারিখে শুরু হওয়া চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় ১৯ হাজার ৮৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলো অভিযানের সময় বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে, যার মধ্যে রয়েছে…

Read More