Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: স্পোর্টস ডেস্ক
একটা সময়ে খেলা ছিল নিছক আনন্দের। খেলার মাধ্যমে শারীরিক ব্যয়াম, ফিটনেস ধরে রাখা, মানসিক প্রশান্তিই ছিল মূল উদ্দেশ্য। কিন্তু খেলায় অর্থের মোহ ঢুকে যাওয়ায়; খেলোয়াড়দের কদর বাড়লেও কমেছে পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সম্মানবোধ। অর্থের মোহে অবৈধ সুবিধা নিচ্ছে ক্রিকেটে নিজেদের এলিট দাবি করা ভারত। বর্তমান ক্রিকেটে পরাশক্তি দল ভারত। ভারতীয়রাই আন্তর্জাতিক ক্রিকেটের হর্তাকর্তা। তাদের কথায় সব হয়। আইসিসি থেকে যা আয় হয় তার সিংহভাগ নিয়ে নেয় ভারত। বাকিদের দেওয়া হয় নামকা ওয়াস্তে কিছু অর্থ। শুধু তাই নয়, ভারত চাইলে ক্রিকেটে সব কিছুই সম্ভব। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল পাকিস্তান। দেশটিতে খেলতে যেতে অস্বীকৃতি জানায় ভারত। আইসিসি ভারতের সব ম্যাচের ভেন্যু…
টানা দুই জয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের সম্ভাবনা আরো উজ্জ্বল করেছে বাংলাদেশের মেয়েরা। বুধবার ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচে সাবিনা-কৃষ্ণারা ৬-৩ গোলে শ্রীলংকাকে হারিয়েছে। জোড়া গোল করেছেন সাবিনা ও কৃষ্ণা। একটি করে গোল সুমাইয়া ও মাসুরা পারভীনের। ম্যাচের প্রথমার্ধের খেলা ২-২ গোলে ড্র ছিল। ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে শুরুতে দুই গোল হজম করে বাংলাদেশ। ১২ মিনিটে ধারার বিপরীতে হজম করে প্রথম গোল। ৯নং জার্সিধারীর জোরালো শট ঝিলির গায়ে লেগে জড়িয়ে যায় জালে। শ্রীলঙ্কা আবারও এগিয়ে যায় ১৬ মিনিটে। সতীর্থের পাসে থেকে অধিনায়ক অসাধারণ শটে ব্যবধান বাড়ান। দুই গোলে পিছিয়ে থেকে বাংলাদেশ দারুণভাবে ঘুরে দাঁড়ায়। দু’মিনিট পর বাংলাদেশ ম্যাচে ফেরার সুযোগ পায়।…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১ জন নাগরিকত্ব ত্যাগ করার ঘোষণা দিলেও ২ প্রার্থী এখনো ব্রিটিশ নাগরিকত্ব বহাল রেখেছেন বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। অবশ্য দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপন করা দুই প্রার্থীর নাম উল্লেখ করেনি, তবে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে জানিয়েছে সংস্থাটি। দুর্নীতিবিরোধী এই সংস্থা আরো বলেছে, এ ছাড়া একজন প্রার্থীর ঘোষিত নির্ভরশীলের নামেই ২০১৩ সালে যুক্তরাজ্যে কেনা ১.৪ মিলিয়ন পাউন্ড ২১০ কোটি টাকা দামের বাড়ির সম্পৃক্ততার তথ্য রয়েছে, যা উক্ত প্রার্থী হলফনামায় উল্লেখ করেননি। বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির প্রধান কার্যালয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের হলফনামা বিশ্লেষণের ওপর করা এক সংবাদ সম্মেলনে…
ঠিকাদার কাজই শুরু করেননি, অথচ অফিশিয়াল নথিতে দেখানো হয়েছে ৭০ শতাংশ কাজ শেষ এবং সেই কাজের বিপরীতে বিলও পরিশোধ করা হয়েছে—এমন চাঞ্চল্যকর জালিয়াতির ঘটনা প্রকাশ্যে এসেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ফরিদপুর জেলা কার্যালয়ে। অভিযোগ রয়েছে, মিথ্যা তথ্য দিয়ে প্রস্তুত করা এসব নথি অভিজ্ঞতাপত্র হিসেবে ব্যবহার করে টাঙ্গাইল ও জামালপুরে একাধিক বড় ঠিকাদারি কাজের দরপত্রে অংশ নেওয়া হয়েছে। সূত্র জানায়, চয়ন অ্যাসোসিয়েটস নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক আহলান সুমন তালুকদারের পক্ষে এই জালিয়াতি করা হয়। প্রতিষ্ঠানটি টাঙ্গাইল ও জামালপুরে ১৭টি ব্রিজের রেট্রোফিটিং কাজের দরপত্রে অংশ নিতে ফরিদপুর অঞ্চলের চারটি ব্রিজে ৭০ শতাংশ কাজ শেষ হওয়ার অভিজ্ঞতা দেখায়। বাস্তবে ওই চারটি…
সম্মিলিত ইসলামী ব্যাংকের মুনাফা প্রদান সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ ব্যাংক একটি সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪ ও ২০২৫ সালের জন্য কেবল ব্যক্তি আমানতকারীরা তাদের আমানতের ওপর ৪ শতাংশ হারে মুনাফা পাবেন।বুধবার জারি করা বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে বলা হয়, ‘২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য ব্যক্তি (অ-প্রাতিষ্ঠানিক) মেয়াদি আমানত এবং স্কিমভিত্তিক আমানতের ক্ষেত্রে ব্যাংক রেট অনুযায়ী, অর্থাৎ বার্ষিক ৪ শতাংশ হারে মুনাফা পরিশোধ করতে হবে।’ বাংলাদেশ ব্যাংক জানায়, পূর্বের নির্দেশনায় এই সময়ে মুনাফা প্রদান না করার কথা বলা হলেও আমানতকারীদের অসুবিধা দূর করতে এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা…
নির্বাচনি প্রচারণা শুরুর প্রথম দিনে জেন-জিদের সঙ্গে ফুটবল ও ক্রিকেট খেলে নির্বাচনি প্রচার শুরু করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে খেলায় অংশ নেন তিনি। জানা যায়, কলেজ মাঠে পেকুয়া একাডেমি নামে একটি ক্লাবের প্র্যাকটিস সেশন চলছিল। ওই সময় সালাহউদ্দিন আহমদ নির্বাচনি প্রচারণায় বের হন। স্থানীয় যুবকদের খেলতে দেখে তাদের সঙ্গে ক্রিকেট ও ফুটবল খেলতে নেমে পড়েন তিনি। এ সম্পর্কিত কয়েকটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে সালাহউদ্দিনকে ব্যাটিং করতে দেখা যায়। অন্য একটি ভিডিওতে দেখা যায়, তিনি ফুটবল নিয়ে গোল করছেন।…
জানুয়ারির প্রথম ২১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৩৩ কোটি ১০ লাখ বা ২ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চলতি জানুয়ারির প্রথম ২১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৩৩ কোটি ১০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৫০ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। আর ২১ জানুয়ারি এক দিনে প্রবাসীরা দেশে ১১ কোটি ডলার পাঠিয়েছে জানিয়ে তিনি আরও বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ২১ জানুয়ারি পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৮৫৯ কোটি…
আগামী ১২ ফেব্রুয়ারি দেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজেদের আগের ইতিহাসের চেয়ে সবচেয়ে ভালো ফলাফল করবে বলে মন্তব্য করেছেন এক মার্কিন কূটনীতিক। সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জানিয়েছে, গত ১ ডিসেম্বর নারী সাংবাদিকদের সঙ্গে এক রুটিন আনঅফিসিয়াল বৈঠক করেন এ কূটনীতিক। তখন তিনি বলেন, “এবারের নির্বাচনে জামায়াত আগে যা করেছে তার চেয়ে ভালো করবে।” জামায়াত নির্বাচনে ভালো ফলাফল করতে পারে এমন সম্ভাবনা থাকায় তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র বন্ধুত্ব করতে চায় বলেও তিনি জানান। তিনি বলেন, “আমরা চাই তারা আমাদের বন্ধু হোক।” এছাড়া জামায়াতে ইসলামী জয়ী হলে বাংলাদেশে শরীয়াহ আইন জারি করতে দেওয়া হবে না বলে…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগের দিন ১১ ফেব্রুয়ারি (বুধবার) সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে। এছাড়া, শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারিও ছুটি থাকবে। গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ…
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টে বিভিন্ন অনিয়ম লক্ষ্য করা গেছে। অনিয়মের ঠেকাতে আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে অস্থায়ী পদধারীর পরিবর্তে একজন স্থায়ী পদধারী কর্মকর্তাকে অর্থ উত্তোলনের ক্ষমতা ন্যস্ত করার সুপারিশ করা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধাদি দেওয়ার জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট সৃষ্টি করা হয়। অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্ট পৃথক দুটি পরিচালনা পর্ষদ দ্বারা পরিচালিত হয়। পরিচালনা পর্ষদ ইতোপূর্বে অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্টের আইন লঙ্ঘন করে…