Author: নিজস্ব প্রতিবেদক

জ্বালানি তেলবাহী জাহাজ ‘নরডিক ফ্রিডম’ ২০২৫ সালের ৪ অক্টোবর সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে আসে। চট্টগ্রাম বন্দরের তথ্য বলছে, জাহাজটি রাস আল খাইমা বন্দর থেকে ৯৯ হাজার ৮৯৩ টন ক্রুড অয়েল (অপরিশোধিত জ্বালানি তেল) নিয়ে ওইদিন সকাল ৯টা ৪০ মিনিটে চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া অ্যাংকরে পৌঁছায়। একইভাবে সংযুক্ত আরব আমিরাত থেকে ১ লাখ ৯ হাজার ৭৪১ টন ক্রুড অয়েল নিয়ে একই বছরের ২৪ মার্চ বাংলাদেশে আসে ‘নরডিক স্কিয়ার’ নামের জাহাজটিও। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) তথ্য অনুযায়ী, জাহাজ দুটি থেকে খালাস করে ইস্টার্ন রিফাইনারির (ইআরএল) শোর ট্যাংকে নিতে অস্বাভাবিকভাবে কমে গেছে ক্রুড অয়েল। বিএসসি বলছে- কর্ণফুলী নদীর পতেঙ্গা ডলফিন জেটি থেকে ইস্টার্ন…

Read More

ইরানের দিকে বিশাল নৌবহর যাচ্ছে— যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পর ইরানে মার্কিনিদের হামলার শঙ্কা বেড়েছে। এমন পরিস্থিতিতে একাধিক বিমান সংস্থা মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল বা স্থগিত করে দিয়েছে।সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস শনিবার (২৪ জানুয়ারি) জানিয়েছে, লুফথানসা, কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্স এবং এয়ার ফ্রান্স মধ্যপ্রাচ্যে হঠাৎ করেই তাদের বিমান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে। সংবাদমাধ্যমটি বলেছে, এমন ঘোষণার কারণে ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে বিমান চলাচল বিঘ্নিত হবে। এয়ার ফ্রান্স এক ঘোষণায় জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে ২৩ ও ২৪ জুলাই তাদের দুবাইগামী ফ্লাইট চলবে না। অপরদিকে কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্স দুবাই, সৌদির রিয়াদ, দাম্মাম এবং ইসরায়েলের তেলআবিবে অনির্দিষ্টকালের জন্য…

Read More

২০২৬ সালের মাত্র দুই সপ্তাহ পার হতেই চীনের অর্থনৈতিক পরিসংখ্যান বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। ২০২৫ সাল জুড়ে চলা শুল্ক যুদ্ধের চাপ সত্ত্বেও দেশটির রপ্তানি কমার বদলে উল্টো বেড়েছে। গত বছর চীনের বার্ষিক বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে রেকর্ড ১.২ ট্রিলিয়ন মার্কিন ডলারে—যা বিশ্ব ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। এই তথ্য প্রকাশের ঠিক পরদিনই নিউ ইয়র্ক টাইমসে এক নিবন্ধে কড়া সতর্কবার্তা দিয়েছেন কর্নেল ইউনিভার্সিটির অধ্যাপক ও ব্রুকিংস ইনস্টিটিউশনের সিনিয়র ফেলো ঈশ্বর প্রসাদ। তিনি লিখেছেন, মুক্ত বাণিজ্য ব্যবস্থার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্কের চেয়েও বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে চীনের এই বিশাল বাণিজ্য উদ্বৃত্ত। অধ্যাপক প্রসাদ যুক্তি দেখিয়েছেন যে, চীনের সস্তা পণ্য শুধু…

Read More

ফজরের নামাজের পর থেকে সকাল ৮টা পর্যন্ত গণসংযোগ করার পর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ও ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। এরপর তার সারাদিনের কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়। শনিবার (২৪ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর মিডিয়া টিমের সদস্য শামিল আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সকাল ৮টার গণসংযোগ শেষ করে নাসীরুদ্দীন পাটওয়ারী শারীরিভাবে অসুস্থ বোধ করেন। তাই এই মুহূর্তের জন্য আজকের কার্যক্রম স্থগিত করা হয়েছে। তিনি সুস্থ অনুভব করলেই আমরা আমাদের কার্যক্রম আবার শুরু করবো ইনশাআল্লাহ। পরে প্রোগ্রামের সময় এবং স্থান মেসেজে জানিয়ে দেওয়া হবে। এর আগে তিনি শান্তিনগর বাজারে…

Read More

ভারতের সঙ্গে বিএনপির চুক্তির বিষয়ে যেসব কথা বলা হচ্ছে তা সম্পূর্ণ অসত্য এবং এটি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে উল্লেখ করেছেন বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপত্র মাহদী আমীন। তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দলের খুব প্রভাবশালী একজন নেতা ভারতের সঙ্গে বিএনপির চুক্তির বিষয়ে যে দাবি করেছেন, সেটি মূলত একটি মিডিয়ার কথা। স্বাভাবিকভাবে, তার স্বপক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। আর প্রমাণ উপস্থাপন করতে পারবেন না; কারণ সেটির ন্যূনতম বাস্তবতা নাই, সত্যতা নাই।’ আজ শনিবার গুলশান ৯০ নম্বর রোডে বিএনপির নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বিতর্ক তৈরি করার জন্য এটি একটি রাজনৈতিক অপকৌশল উল্লেখ…

Read More

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ‘গাম্বিয়া বনাম মিয়ানমার’ মামলায় রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসাবে অভিহিত করে মিয়ানমারের দেওয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। ঢাকা বলছে, ২০১৬-১৭ সালের জাতিগত নির্মূল অভিযানকে সন্ত্রাসবাদবিরোধী অভিযান হিসাবে জায়েজ করতে এবং বিশ্ববাসীর নজর ঘুরিয়ে দিতে পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের জাতিগত পরিচয় বিকৃত করছে মিয়ানমার। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়। এর আগে গত বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রাথমিক আপত্তি তোলে বাংলাদেশ। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসাবে চিত্রায়িত করার মাধ্যমে মিয়ানমার তাদের ‘অবৈধ অভিবাসী’ ও ‘অভ্যন্তরীণ নিরাপত্তার হুমকি’ হিসাবে প্রমাণ করতে চাইছে। এর মাধ্যমে তারা তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা শুদ্ধি অভিযানকে সন্ত্রাসবাদবিরোধী পদক্ষেপ হিসাবে বৈধতা দেওয়ার…

Read More

বিএনপি ক্ষমতায় গেলে তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা, কৃষি ও অবকঠামোগত উন্নয়ন, বস্তিবাসীর পুনর্বাসন ও নারীদের ক্ষমতায়নসহ বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর ভাষানটেকে বিআরবি মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ প্রতিশ্রুতি দেন। বিএনপি চেয়ারম্যান বলেন, ‘আন্দোলন ও সংগ্রাম হয়েছে, স্বৈরাচারের হয়েছে। এখন আমাদেরকে দেশ গঠন করতে হবে। স্বৈরাচারের কারণে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছিল। এর ফলে দেশ অনেক পিছিয়ে গিয়েছে। আমাদের বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে হবে। যদি বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে হয়, তাহলে অবশ্যই আমাদের দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। কারণ, গণতান্ত্রিকভাবে যদি আপনারা আপনাদের প্রতিনিধি নির্বাচন করতে পারেন, তাহলেই একমাত্র এলাকার সমস্যা নিয়ে…

Read More

আসন্ন সংসদ নির্বাচনের আর মাত্র ২০ দিন বাকি। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ভোট টানতে মরিয়া। সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে প্রায় আসনেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীরা নানা কৌশলে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন। প্রতিশ্রুতির ঢালিও খুলে দিচ্ছেন। এবার মূল নির্বাচনি লড়াই হবে বিএনপি-জামায়াতের প্রার্থীদের মধ্যে। অনেক জায়গায় বিএনপির বাধা বিদ্রোহী প্রার্থী। এদিকে ১৭ বছর পর একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনকে ঘিরে উত্তাপ ছড়াচ্ছে। মর্যাদার আসন সিলেট-১ আসন থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে বিএনপি। সেইসঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা চষে বেড়াচ্ছেন। বৃহস্পতিবার সিলেট থেকে নির্বাচনি প্রচার শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আলিয়া মাদ্রাসা মাঠে দলের চেয়ারম্যানের বক্তব্যের নানা…

Read More

মিয়ানমারে একটি বিয়ের অনুষ্ঠানে ও একটি দোয়া মাহফিলকে লক্ষ্য করে পৃথক পৃথক বিমান হামলা চালিয়েছে সামরিক জান্তা বাহিনী। হামলায় অন্তত ২৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এতে নারী ও শিশুসহ বহু মানুষ আহত হয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) স্থানীয় সশস্ত্র গোষ্ঠী ও মানবাধিকার পর্যবেক্ষকরদের বরাতে এ খবর জানিয়েছে দ্য ইরাবতী। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় কাচিন রাজ্যের ভামো টাউনশিপের কাউং জার গ্রামে একটি দোয়া অনুষ্ঠানে বিমান হামলা চালায় জান্তা বাহিনী। দোয়া অনুষ্ঠানে হামলা নিয়ে বিদ্রোহী কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ) জানায়, এতে ২২ জন শোকাহত মানুষ নিহত এবং শিশুসহ অন্তত ২৮ জন আহত হন। গ্রামটি বাস্তুচ্যুত যুদ্ধাহত পরিবারদের আশ্রয়স্থল এবং ইরাবতী নদীর অপর…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি আল্লাহ দায়িত্ব দেন, তবে উত্তরবঙ্গেই সর্বপ্রথম উন্নয়নের কাজ শুরু করা হবে। তিস্তাকে জীবন দেওয়ার মাধ্যমে গোটা উত্তরবঙ্গকে জীবন্ত করে তোলা হবে। দায়িত্ব পেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। শুক্রবার (২৩ জানুয়ারি) রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত ১০ দলীয় জোটের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে উত্তরবঙ্গে উন্নয়নের জোয়ার আসবে ও কৃষিপণ্যের নায্যমূল্য নিশ্চিত করা হবে। বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগে মান্ধাতার আমলের কৃষি ব্যবস্থা পরিবর্তন করে আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি শিল্পের বিপ্লব ঘটানো হবে। তিনি আরও বলেন, দীর্ঘ ৫৪ বছর ধরে উত্তরবঙ্গ বাংলাদেশের শস্য…

Read More