Author: নিজস্ব প্রতিবেদক

আজ শনিবার সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলায় সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি দুপুর ২টায় রংপুর থেকে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্প পার্কে আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন। এই মঞ্চে সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। এই কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের এমপি পদপ্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রশাসনের পদস্থ কর্মকর্তারা জনসভাস্থল পরিদর্শন করেছেন। সিরাজগঞ্জের ছয়টি আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘তারেক রহমানের…

Read More

পরিবেশক নিয়োগ বাতিলকে কেন্দ্র করে দায়ের করা সালিশি মামলায় ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পক্ষে চূড়ান্ত রায় দিয়েছেন আদালত। সাবেক পরিবেশক মাসুদ অ্যান্ড ব্রাদার্স ও অগ্রণী ট্রেডিং কর্পোরেশন কর্তৃক দায়ের করা সালিশি বিবিধ মামলা নং ৪৩৬/২০২৫ ও ৪৩৭/২০২৫ খারিজ করে দিয়েছেন ঢাকার অতিরিক্ত জেলা জজ আদালত নং–২। আদালত সূত্র জানায়, পরিবেশকরা তাদের পরিবেশক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে জেলা ও দায়রা জজ আদালতে সালিশি বিবিধ মামলাগুলো দায়ের করেন। একই সঙ্গে বাতিল নোটিশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং সংশ্লিষ্ট এলাকায় নতুন পরিবেশক নিয়োগে স্থগিতাদেশ চেয়ে আবেদন করেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মামলাগুলোর আদেশ প্রদান করেন আদালত। রায়ে বলা হয়, পরিবেশকদের আবেদনে কোনো যুক্তিসঙ্গত কারণ বা মেরিট…

Read More

নতুন বছরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তির তালিকা নিয়ে শুরু হয়েছে প্রস্তুতি। সর্বশেষ বোর্ড সভায় ২০২৬ সালের জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গেল বছর থেকে চুক্তিবদ্ধ থাকা খেলোয়াড়ের সংখ্যা ২২ জন থেকে বাড়িয়ে ২৭ করা হচ্ছে। বোর্ড পরিচালক আমজাদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারের সংখ্যা বাড়ানো হচ্ছে। সর্বশেষ চুক্তিতে মাহমুদউল্লাহ রিয়াদ মাত্র দুই মাসের জন্য অন্তর্ভুক্ত ছিলেন। ফলে মার্চ থেকে চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা নেমে আসে ২১ জনে। নতুন তালিকায় ছয়জন নতুন ক্রিকেটার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরো বলেন, নাঈম হাসান, তানভীর ইসলাম ও হাসান মুরাদকে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করার…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপ ও নৌবহর পাঠানোর হুমকির মুখে ‘ন্যায্য ও সমতাভিত্তিক’ আলোচনার জন্য তেহরান প্রস্তুত বলে ঘোষণা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।  শুক্রবার (৩০ জানুয়ারি) তুরস্ক সফরকালে আঙ্কারায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি ইরানের এই অবস্থানের কথা জানান।  আরাঘচি স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে ইরানের কোনো নীতিগত আপত্তি নেই, তবে কোনো ধরনের হুমকির মুখে নতি স্বীকার করে তারা আলোচনায় বসবে না। বর্তমান পরিস্থিতিতে যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা তুঙ্গে, তখন এই মন্তব্যকে কূটনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি আলোচনার প্রস্তুতির কথা জানালেও একটি সুনির্দিষ্ট সীমারেখা টেনে দিয়েছেন।…

Read More

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন ঘিরে ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৮৮টিতে ‘ধানের শীষ’ প্রতীকে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। তবে, ভোটের লড়াইয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী বিদ্রোহী প্রার্থীরা। তথ্য অনুযায়ী, নারী প্রার্থীর সংখ্যা মাত্র ১০ জন হলেও ৭৯টি আসনে বিএনপির ৯২ জন নেতা স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। শরিকদের আসনে অস্বস্তি বিএনপি ১২টি আসনে নিজেদের প্রার্থী না দিয়ে জোটের শরিকদের (এলডিপি, গণঅধিকার পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি প্রভৃতি) আসন ছেড়ে দিয়েছে। কোথাও শরিকরা নিজস্ব প্রতীকে, আবার কোথাও ধানের শীষ প্রতীকে লড়ছেন। তবে, সংকট তৈরি হয়েছে বিদ্রোহী প্রার্থীদের নিয়ে।…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩৬ দফা ইশতেহার ঘোষণা করেছে। দলটি এই প্রতিশ্রুতির নাম দিয়েছে ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’। শুক্রবার (৩০ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানের লেকশোর গ্র্যান্ড হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ ইশতেহার ঘোষণা করা হয়। যা আছে ৩৬ দফায়- ১. জুলাই সনদের যে দফাগুলো আইন ও আদেশের ওপর নির্ভরশীল, তা বাস্তবায়নের সময়সীমা ও দায়বদ্ধ কাঠামো তৈরিতে একটি স্বাধীন কমিশন গঠন করা হবে। ২. জুলাইয়ে সংঘটিত গণহত্যা, শাপলা গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড, গুম ও বিচারবহির্ভূত হত্যাসহ আওয়ামী ফ্যাসিবাদের সময়ে সংঘটিত সব মানবতাবিরোধী অপরাধের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে এবং একটি ট্রুথ অ্যান্ড রিকন্সিলিয়েশন কমিশন গঠন করা…

Read More

রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন চলন্ত অবস্থায় রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ স্টেশন এলাকার বালুদিয়াড়ে দুই ভাগ হয়ে পড়ে। এতে পেছনের ১১টি বগি রেখে শুধু ইঞ্জিন নিয়ে ট্রেনটি সামনে চলে যায়। ঘটনাটিতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৭টা ৫৫ মিনিটে রাজশাহীর সরদহ স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। বগি রেখে ট্রেন আলাদা হওয়ার পর রাজশাহীর সঙ্গে ঢাকাসহ সারা দেশের রেলচলাচল ৩০ মিনিট বন্ধ থাকে। সরদহ স্টেশন সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ঢাকাগামী আন্তনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি শুক্রবার সকাল ৭টা ৪৯ মিনিটে রাজশাহীর সরদহ স্টেশন ছেড়ে যায়। ৭ টা ৫৫ মিনিটে চারঘাট উপজেলার বালুদিয়াড়ে এলাকায় পৌঁছলে চলন্ত অবস্থায়…

Read More

আগামী দিনগুলোতে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীর উদ্দেশে বলেছেন, আসুন- সবাই মিলে একটি মর্যাদার বাংলাদেশ গড়ে তুলি, যেখানে কেউ পিছিয়ে থাকবে না। শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় বগুড়া শহরতলির ছিলিমপুরে চার তারকা হোটেল নাজ গার্ডেনে বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিবন্ধী শিশু-কিশোরদের মধ্যে হুইলচেয়ার বিতরণকালে তিনি এ আহ্বান জানান। এ সময় ওই শিশু-কিশোররা নিজেদের তৈরি হস্তশিল্প পণ্য তারেক রহমানকে উপহার দেয় এবং ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ গান গেয়ে শোনায়। এ সময় তারেক রহমান গভীর মনোযোগ ও আগ্রহ নিয়ে প্রতিবন্ধীদের কথা শোনেন। বিএনপি চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধীরা আমাদেরই ভাই ও বোন। তারা আমাদের সমাজ ও পরিবারের…

Read More

গণভোটে ‘হ্যাঁ’ ভোট বেশি পড়লে অন্তর্বর্তী সরকার আরও ছয় মাস ক্ষমতায় থাকবে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছে সরকার।  বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া গণভোট কেন্দ্র করে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, গণভোটের ফল ‘হ্যাঁ’ হলে অন্তর্বর্তী সরকার ছয় মাস পর ক্ষমতা হস্তান্তর করবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই দাবির সঙ্গে ইনডিপেনডেন্ট টেলিভিশনের একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। টেলিভিশন চ্যানেলটির ফেসবুক পেজে প্রকাশিত ওই ফটোকার্ডের শিরোনাম ছিল, ‘নির্বাচনের পর সংসদ সদস্যরা…

Read More

অনেকেই মনে করেন – চা খাওয়ার অভ্যাস বুঝি একটি নেশা। আবার চা ছাড়া আড্ডা যেন অসম্পূর্ণ লাগে। কিন্তু এই পরিচিত পানীয়টি শুধু ক্লান্তি কাটানোর সঙ্গী নয়, নিয়মিত ও পরিমিতভাবে চা খেলে শরীরের জন্যও মিলতে পারে নানা উপকার। গবেষণা বলছে, চায়ের পাতায় থাকা প্রাকৃতিক উপাদানগুলো হৃদ্‌যন্ত্র থেকে শুরু করে মস্তিষ্ক পর্যন্ত বিভিন্ন সিস্টেমে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। চায়ের সবচেয়ে বড় শক্তি হলো এর অ্যান্টিঅক্সিডেন্ট। বিশেষ করে কালো ও সবুজ চায়ে থাকা ফ্ল্যাভোনয়েড শরীরের ক্ষতিকর ফ্রি-র‍্যাডিক্যালের বিরুদ্ধে কাজ করে। এর ফলে কোষের ক্ষয় কমে এবং দীর্ঘমেয়াদে হৃদ্‌রোগ ও স্ট্রোকের ঝুঁকি কমতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে, নিয়মিত চা পানকারীদের মধ্যে খারাপ কোলেস্টেরল…

Read More