Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: অনলাইন ডেস্ক
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমানের নেতৃত্বে সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে সকালে ব্যাংকের প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় ব্যাংকের পরিচালক ড. মোঃ আব্দুস সবূর, আব্দুল মজিদ শেখ, আব্দুল আউয়াল সরকার ও মোঃ ওবায়দুল হকসহ উর্ধ্বতন নির্বাহীবৃন্দসহ, জাতীয়তাবাদী অফিসার সংগঠনের নেতৃবৃন্দ ও জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ এবং সর্ব স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পুঁজিবাজারে স্টক এক্সচেঞ্জের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের সঙ্গে এখনো কাঙ্ক্ষিত আস্থাভিত্তিক সম্পর্ক পুরোপুরি গড়ে ওঠেনি। তবে বিদ্যমান সংস্কৃতি পরিবর্তনের মাধ্যমে আরো কার্যকর, স্বচ্ছ ও দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুঁজিবাজারে স্টক এক্সচেঞ্জের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের সঙ্গে এখনো কাঙ্ক্ষিত আস্থাভিত্তিক সম্পর্ক পুরোপুরি গড়ে ওঠেনি। তবে বিদ্যমান সংস্কৃতি পরিবর্তনের মাধ্যমে আরো কার্যকর, স্বচ্ছ ও দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডিএসইর অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) প্রথমবারের মতো রেনাটা পিএলসির প্রেফারেন্স শেয়ারের লেনদেন শুরু উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল এসব কথা বলেন এক্সচেঞ্জটির চেয়ারম্যান মমিনুল…
বিজয় দিবস-২০২৫ উদযাপন করেছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি ৃশ্রদ্ধা নিবেদন করেন ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীরা ।
চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মাঝে লড়াই চলছিল। শেষ পর্যন্ত মোস্তাফিজুর রহমানকে দলে টানার এই লড়াইয়ে জিতেছে কলকাতা। শাহরুখ খানের দলটি বাংলাদেশি তারকা পেসারকে দলে টানতে খরচ করছেন ৯ কোটি ২০ লাখ রুপি। আইপিএল নিলামে বাংলাদেশের খেলোয়াড়দের সর্বোচ্চ মূল্য এটি। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইপিএলের ১৯তম আসরের মিনি নিলামে রেকর্ড দামে দল পান টাইগার এই পেসার। আইপিএলে এবার নিয়ে ষষ্ঠ দলে খেলতে যাচ্ছেন মোস্তাফিজ। এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসে খেলেছেন মোস্তাফিজ। আইপিএল ক্যারিয়ারে আট মৌসুমে ৬০ ম্যাচে ৬৫ উইকেট পেয়েছেন মোস্তাফিজ। এবার সাকিব আল হাসানের সাবেক…
গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ডের মাজুখান পাকুরিয়ার টেক আনোয়ারা বেগম দারুস সুন্নাহ কওমী মাদ্রাসা ও এতিমখানায় বিজয় দিবস উপলক্ষে র্যালী ও ক্রীড়া প্রতিযোগিতা আজ সকালে অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন,লতা গ্রুপ কোম্পানির পরিচালক সাফিজুল ইসলাম, মোহাম্মদ ট্রেডিং কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর রায়হান শরীফ, অস্ট্রেলিয়ান হাই কমিশন লজিস্টিক ম্যানেজার, বেলায়েত হোসেন,মা আছিয়া খাতুন জামে মসজিদের মোতায়াললি, দেলোয়ার হোসেন, ইন্জিনিয়ার, শহিদুল কামাল,সোহেল ইসলাম , উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, উল্লেখ থাকে যে ২০১৯ সালে লতা গ্রুপ কোম্পানির চেয়ারম্যান আইয়ুব আলী ফাহিম এই প্রতিষ্ঠানটি স্থাপন করেন ।
দেশের শেয়ারবাজারে মন্দা চললেও প্রতিনিয়ত বিনিয়োগকারীদের সংখ্যা বাড়ছে। চলতি ডিসেম্বর মাসে প্রতি কার্যদিবসে গড়ে ১৫৯টি করে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বেড়েছে। সার্বিকভাবে শেয়ারবাজারে বিও হিসাব বাড়লেও বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের বিও হিসাব কমেছে। অর্থাৎ তাদের শেয়ারবাজার ছাড়ার প্রবণতা থামেনি। দীর্ঘদিন ধরেই ধারাবাহিকভাবে দেশের শেয়ারবাজারে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীর সংখ্যা কমছিল। ২০২৩ সালের নভেম্বর থেকে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীরা ধারাবাহিকভাবে শেয়ারবাজার ছাড়তে থাকেন। যা অব্যাহত থাকতে দেখা যাচ্ছে চলতি মাসেও। চলতি ডিসেম্বর মাসের ১১ কার্যদিবসে বিদেশি ও প্রবাসীদের বিও হিসাবে কমেছে ১৪টি। বিপরীতে সার্বিক বিও হিসাব বেড়েছে এক হাজার ৭৫২টি। বিও হল শেয়ারবাজারে বিনিয়োগের জন্য ব্রোকারেজ হাউস অথবা মার্চেন্ট ব্যাংকে একজন…
মহান বিজয় দিবস উপলক্ষে আজ (১৬ ডিসেম্বর) জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার ভাষণটি একযোগে সম্প্রচার করবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। এদিন মহান বিজয় দিবস উপলক্ষে ভোর ৬টা ৫৬ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রীয় অভিবাদন জানায়। পুষ্পস্তবক অর্পণের পর ড. মুহাম্মদ ইউনূস…