Author: অনলাইন ডেস্ক

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় ব্যাংকটির চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন ড. হাফিজ আহমেদ চৌধুরী, সচিব (লেজিসলেটিভ ডিভিশন), আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়; মো. সাইফুল্লাহ পান্না, সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়; মো. কামাল উদ্দিন, সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়; মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রণালয়; মোহাম্মদ রাশেদুল আমিন, যুগ্ম সচিব, অর্থ মন্ত্রণালয় এবং শেখ ফরিদ, যুগ্ম সচিব, অর্থ মন্ত্রণালয়। পর্ষদের আমন্ত্রণে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, ডেপুটি গভর্নর ড.…

Read More

পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের অংশ হিসেবে দেশে ও বিদেশে বিভিন্ন শিল্পগোষ্ঠীর মোট ৬৬ হাজার ১৪৬ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ ‘সংযুক্ত বা অবরুদ্ধ’ করার তথ্য জানিয়েছে সরকার। বুধবার (১ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর মধ্যে দেশে রয়েছে ৫৫ হাজার ৬৩৮ কোটি টাকার এবং বিদেশে রয়েছে ১০ হাজার ৫০৮ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ। তবে কোন দেশে কার কত সম্পদ অবরুদ্ধ করা হয়েছে— সে বিষয়ে বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। এদিন মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সমন্বয় কমিটির ৩০তম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন…

Read More

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। তিনি লেখেন, ‘সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান আজ দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন। রাত ৯টা ৪০ মিনিটে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।’ প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ…

Read More

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের নিট দায়ের পরিমাণ ১ হাজার ৪৮৪ কোটি ৭৫ লাখ টাকা। যা কোম্পানিটির মূল্যায়নের মাধ্যমে বেরিয়ে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। হাজার কোটি টাকার বেশি নিট দায়ের প্রাইম ইসলামী লাইফে ঘাটতির পরিমাণ ৬৭৬ কোটি ৯৯ লাখ টাকা। এ কোম্পানিটিতে লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের পরিমাণ ৮০৭ কোটি ৭৫ লাখ টাকা। উল্লেখ্য, ৩০ কোটি ৫২ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির শেয়ার দর রয়েছে ৩৪.৪০ টাকায়।

Read More

আগামী বছরের অমর একুশে বইমেলার সময়সূচি নিয়ে জটিলতার অবসান হয়েছে শেষ পর্যন্ত। ভাষার মাস ফেব্রুয়ারিতেই হচ্ছে বইমেলা। তবে সাধারণত ১ ফেব্রুয়ারি থেকে হলেও এবারের একুশে বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি থেকে। চলবে ১৫ মার্চ পর্যন্ত। আজ বুধবার এক জরুরি সভা শেষে এ সিদ্ধান্ত জানায় বাংলা একাডেমি। বুধবার বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ নির্ধারণ সংক্রান্ত একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, বাংলা একাডেমির পরিচালকরা, প্রকাশক প্রতিনিধি ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতিনিধি। বাংলা একাডেমি জানিয়েছে,…

Read More

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার বাংলাদেশ হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে। গত রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের দুইদিন পর নয়াদিল্লি এমন পদক্ষেপ নিল। বার্তা সংস্থা এএনআই-এর বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এই তলবের ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ ভারতকে ঘিরে একটি মন্তব্য করেছেন। হাসনাত সতর্ক করে বলেছেন, বাংলাদেশ অস্থিতিশীল হলে ‘সেভেন সিস্টার্স’ অঞ্চলকে বিচ্ছিন্ন করে দেওয়া যেতে পারে। সূত্রের বরাত দিয়ে কলকাতা থেকে জানা যায়, দুপুর সাড়ে ১২টার কিছু পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস জওহরলাল নেহেরু ভবনে পৌঁছান বাংলাদেশের হাইকমিশনার। সবমিলিয়ে তিনি ২০ মিনিট সেখানে অবস্থান করেন। সূত্রের ধারণা,…

Read More

দ্য ফাস্ট মোড অ্যাওয়ার্ডস ২০২৫-এ দুটি মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে বাংলালিংক। নেতৃত্বের উৎকর্ষের স্বীকৃতিতে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইওহান বুসে পেয়েছেন এশিয়া প্যাসিফিক অঞ্চলের ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার, আর গ্রাহক অভিজ্ঞতার উন্নয়নে ধারাবাহিক অগ্রগতির জন্য প্রতিষ্ঠানটি অর্জন করেছে ‘কাস্টমার এক্সপেরিএয়েন্স (সিএক্স) চ্যাম্পিয়ন’ সম্মাননা। মালয়েশিয়াভিত্তিক টেলিযোগাযোগ বিষয়ক গণমাধ্যম ও গবেষণা প্ল্যাটফর্ম দ্য ফাস্ট মোড এই পুরস্কার ঘোষণা করে বলে শনিবার এক বিজ্ঞপ্তিতে জানায় বাংলালিংক। এ বছরের আয়োজনে টেলিযোগাযোগ, সেবাদাতা ও নেতৃত্বে উৎকর্ষ, এই তিনটি বিভাগে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তিন শতাধিক মনোনয়ন জমা পড়ে। এসব মনোনয়ন মূল্যায়ন করেন আন্তর্জাতিক গবেষণা সংস্থা, শিল্পখাতের বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ বিশ্লেষকদের সমন্বয়ে গঠিত একটি স্বাধীন প্যানেল।…

Read More

সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। তার স্বাস্থ্যের সবশেষ তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ ১৭ ডিসেম্বর নিজেদের ফেসবুক পেজের একটি পোস্টে তারা বিষয়টি জানায়। সেখানে বলা হয়েছে, ‘স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষায় রয়েছে। অপারেশনের জন্য প্রস্তুত করতে হলে প্রথমে শরীরকে সম্পূর্ণভাবে স্থিতিশীল করতে হবে। চিকিৎসা সিঙ্গাপুর অথবা ইংল্যান্ড যে কোনো জায়গায় হতে পারে। ব্রেন সক্রিয় করার জন্য অপারেশন প্রয়োজন। বর্তমানে মূল লক্ষ্য হলো শরীর আর ব্রেনের মধ্যে সংযোগ স্থাপন করা। ব্রেন ছাড়া শরীরের অন্য সব অঙ্গ সক্রিয় রয়েছে।’ তার পরিবার তার জন্য বিশেষ দোয়া কামনা করেছে, ‘হাদি ভাইয়ের জন্য বিশেষ দোয়ার আহ্বান করেছে…

Read More

‘সচিবালয় ভাতা’র দাবিতে আন্দোলন করা ১৪ জন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। তাদের বিরুদ্ধে করা মামলায় আদালত চার্জশিট গ্রহণ করায় নিয়ম অনুযায়ী তাদের সামরিক বরখাস্ত করা হলো। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এ তথ্য জানিয়েছে। গত ১৫ ডিসেম্বর কর্মচারীদের সাময়িক বরখাস্ত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মচারীদের মধ্যে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির, সহ-সভাপতি শাহীন গোলাম রাব্বানী ও নজরুল ইসলামও রয়েছেন। সাময়িক বরখাস্ত হওয়া কর্মচারীদের মধ্যে অন্যান্যরা হলেন- স্বাস্থ্য মন্ত্রণালয়ের মো. তায়েফুল ইসলাম, বিকাশ চন্দ্র রায়, ইসলামুল হক, মো. মহসিন আলী, রোমান গাজী, আবু বেলাল। এছাড়া তথ্য মন্ত্রণালয়ের মিজানুর রহমান সুমন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী কামাল হোসেন ও মোহাম্মদ আলিমুজ্জামান,…

Read More

বিদেশে শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে বড় বাধা দালাল চক্র। এই দালাল কিভাবে মানুষকে ঠকায় তা গ্রামেগঞ্জে গেলে বোঝা যায় বলে মন্তব্য করেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা। ড. ইউনূস বলেন, ‘বিদেশে যাওয়ার সঙ্গে একটা শব্দের খুব উল্লেখ হয় দালাল। এর থেকে বের হওয়ার কোনো উপায় নেই। কেউ আশা করে বসে আছে, ছেলেকে বা স্বামীকে বিদেশ পাঠাবে। টাকার দরকার, টাকা যোগাড় করেছে, কারও থেকে ধার করেছে, কিংবা ব্যাংক থেকে ধার করেছে, তারপর প্রতারণা। যা…

Read More