Author: নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে ভারতের কোনো পরামর্শ ঢাকা প্রত্যাশা করে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, এ বিষয়ে ভারতের সাম্প্রতিক মন্তব্য গ্রহণযোগ্য নয়; তবে অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ। আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশে নির্বাচন কীভাবে হবে- এ বিষয়ে প্রতিবেশী কোনো দেশের পরামর্শ আমরা চাই না।’ পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে যেসব প্রশ্নবিদ্ধ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সে সময় ভারত নীরব ছিল। তিনি উল্লেখ করেন, সম্প্রতি ভারত থেকে বাংলাদেশের নির্বাচন নিয়ে কিছু বক্তব্য এসেছে, যা অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় মনে করে না। ‘এখন…

Read More

প্রথম ওভারে মোস্তাফিজুর রহমান ছিলেন কিছুটা খরুচে। কিন্তু ঠিকই ঘুরে দাঁড়িয়েছেন দ্বিতীয় স্পেলে। মাত্র ১ রান খরচায় ওই ওভারে শিকার করলেন ৩টি উইকেট। বুধবার (১৭ ডিসেম্বর) আইএল টি-টোয়েন্টিতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এমআই এমিরেটসের বিপক্ষে ১৮তম ওভারে তুলে নেন রশিদ খান, টম ব্যান্টন ও গজনফরের উইকেট। নিজের করা শেষ ওভারে ছক্কা হজম করায় রান দিয়ে দেন ৩৪। তাই কিছুটা খরুচে মনে হলেও এক ওভারে ৩ উইকেট শিকার করে এমআই এমিরেটসের লাগাম টেনে ধরেন মোস্তাফিজই। ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান করে এমআই। ১২তম ওভারে ১ উইকেটে ৮৯ রান নিয়ে ভালো অবস্থানেই ছিল এমিরেটস। ক্যাপিটালসের ফিল্ডাররা ৭টি ক্যাচ ছেড়ে আরও…

Read More

ঢাকা, ১৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস’ উপলক্ষ্যে আজ ১৮ ডিসেম্বর এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এছাড়া এই আলোচনা সভায় আরও উপস্থিত থাকবেন— সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ, এটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ও ভারপ্রাপ্ত সম্পাদক, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি ও সুপ্রিম কোর্ট সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ। আজ বিকাল ৪টায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ২০১৭ সালের ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় প্রতি বছর ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া…

Read More

সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে বিদেশি কূটনীতিক, উন্নয়ন সহযোগী ও অন্যান্য অংশীজনদের ব্রিফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম। সূত্র জানায়, ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব দেশের চলমান পরিস্থিতি তুলে ধরবেন। একাধিক কূটনৈতিক মিশন প্রধান বা তাদের প্রতিনিধি সরকারের এ বৈঠকে যোগ দেবেন বলে জাগো নিউজকে নিশ্চিত করা হয়েছে। জানা যায়, কূটনীতিকদের ব্রিফিংয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন, যা ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, তার সময়সূচি ও রোডম্যাপ, নির্বাচনি পরিবেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি প্রস্তুতি এবং প্রার্থীদের অংশগ্রহণ…

Read More

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারের নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওবায়দুল কাদের ছাড়া বাকি আসামিরা হলেন— আওয়ামী লীগ নেতা বাহাউদ্দীন নাসিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলি আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ও সম্পাদক শেখ ওয়ালি হাসান ইনান। এর আগে এদিন সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর রেজিস্ট্রারের কাছে ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এতে তাদের বিরুদ্ধে জুলাই আগষ্টের আন্দোলন দমন ও হত্যাযজ্ঞসহ একাধিক অভিযোগ আনা হয়। ওবায়দুল কাদেরের উস্কানি ও নির্দেশনায় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা দমন নিপিড়ন চালায় বলেও উল্লেখ…

Read More

চব্বিশের জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ দাখিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। অন্যরা হলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। এ সাতজনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। গত ৮ ডিসেম্বর এ তথ্য জানানো…

Read More

আসন সমঝোতা ইস্যুতে সৃষ্ট মতবিরোধ নিষ্পত্তিতে যুগপৎ আন্দোলনে থাকা দল ও জোটগুলোর সঙ্গে ‘ওয়ান টু ওয়ান’ বৈঠক শুরু করেছে বিএনপি। গতকাল বুধবার প্রথমদিনের বৈঠকে ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটকে একটি করে আসনে ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছে দলটি। এ ছাড়া ১২ দলীয় জোটকে আরেকটি আসন ছাড় দেওয়া নিয়েও আলোচনা আছে। উভয় জোটের অন্য দলগুলোকে ভিন্নভাবে মূল্যায়নের আশ্বাস দিয়েছে বিএনপি। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) মোস্তফা জামাল হায়দারকে পিরোজপুর-১ আসন ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদকে নড়াইল-২ আসন ছাড়ের বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয়েছে। এ বিষয়ে আগামী ২০ ডিসেম্বর…

Read More

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন ব্যাংকপিএলসির বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই বন্ড ইস্যু করে ব্যাংকটি ৮০০ কোটি টাকা সংগ্রহ করবে। বুধবার (১৭ ডিসেম্বর) অনুষ্ঠিত বিএসইসির ৯৮৮তম কমিশন বৈঠকে আলোচিত বন্ডের অনুমোদন দেওয়া হয়। সভা শেষে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অনুমোদিত বন্ডটি হচ্ছে নন-কনভার্টিবল, আনসিকিউরড ফ্লোটিং রেট, ফুললি রিডিমেবল কুপনযুক্ত সাব-অর্ডিনেটেড বন্ড। এই বন্ডের কুপন রেট হবে রেফারেন্স রেট+৩%। বন্ডটির মেয়াদ হবে ৭ বছর।

Read More

নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রের (আইভেক) কার্যক্রম আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) স্বাভাবিক নিয়মে চালু করা হয়েছে। সকালে ভারতীয় হাইকমিশন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকায় জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের মোর্চা ‘জুলাই ঐক্য’-এর ব্যানারে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করা হয়। ওই কর্মসূচির প্রেক্ষাপটে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দুপুর ২টা থেকে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। এদিকে, একই দিন এর প্রায় দুই ঘণ্টা আগে বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির গভীর উদ্বেগ জানাতে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে ভারতের…

Read More

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের দুইটি শূন্যপদে অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. হানিফ ভুঁইয়া ও মো. সাজেদুল ইসলাম শেয়ারহোল্ডার পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। গত ১৫ ডিসেম্বর নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে তাদের পরিচালক হিসেবে নির্বাচিত ঘোষণা করেন বলে বুধবার (১৭ ডিসেম্বর) ডিএসই থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ডিএসইর ৬৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তারা আনুষ্ঠানিকভাবে পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত হবেন। ডিএসইর পরিচালনা পর্ষদের দুইটি শূন্যপদে নির্বাচন পরিচালনার জন্য পরিচালনা পর্ষদ ১৪ অক্টোবর ১১০১তম বোর্ড সভায় অবসরপ্রাপ্ত বিচারপতি (বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন) মো. আব্দুস সামাদকে চেয়ারম্যান করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করে৷ নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য হলেন ডিএসইর…

Read More