Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: অনলাইন ডেস্ক
মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ, সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল একে খন্দকার, বীর উত্তম আর নেই। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে আইএসপিআর। এয়ার ভাইস মার্শাল একে খন্দকার, বীর উত্তম, ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা, বিমান বাহিনীর প্রথম প্রধান এবং একজন দূরদর্শী নেতা, যিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যুদ্ধ পরবর্তী বিমান বাহিনী পুনর্গঠন করেন এবং ‘বীর উত্তম’ খেতাব লাভ করেন। তার নামে ঢাকার কুর্মিটোলা বিমান ঘাঁটির নামকরণ করা হয়েছে। মুক্তিযুদ্ধ ও বিমান বাহিনীতে অবদান ১৯৭১ সালে…
বলিউডের বর্ষীয়ান অভিনেতা চাঙ্কি পান্ডেকন্যা অভিনেত্রী অনন্যা পান্ডের প্রেমে মন ভেঙেছে। দীর্ঘ দুই বছরের সম্পর্কের পর আদিত্যে রায় কাপুরের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তার। তবে কান পেতে শোনা— বর্তমানে তিনি ওয়াকার ব্লাঙ্কো নামে একজনের সঙ্গে সম্পর্কে রয়েছেন। যদিও সম্পর্কের কথা খোলাসা করেননি অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে সম্পর্কের রসায়ন নিয়ে কথা বললেন অনন্যা পান্ডে।অভিনেত্রী বলেন, প্রেমের ক্ষেত্রে তিনি প্রাচীন ভাবনার মানুষ। ‘৯০-এর দশকে যেমন প্রেম হতো, ঠিক তেমনই প্রেমে বিশ্বাসী তিনি। বর্তমান প্রজন্মের দ্রুত প্রেমে পড়া ও প্রেমভাঙার সঙ্গে তিনি নিজেকে মেলাতে পারেন না। পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। তাই প্রতিটি সম্পর্কের আবেগ তার কাছে মূল্যবান। তিনি বলেন, আমি পরিবার ভালোবাসি।…
শেষ হতে যাচ্ছে ২০২৫, এ বছরে বিশ্ব হারিয়েছে ধর্ম, রাজনীতি, বিজ্ঞান, সাহিত্য, চলচ্চিত্র, সংগীত, ক্রীড়া ও ব্যবসা-বাণিজ্যের বহু প্রভাবশালী ব্যক্তিত্বকে। মানবসভ্যতার নানা ক্ষেত্রে যাদের অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে, তাদের অনেকেই এ বছর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ৮৮ বছর বয়সে প্রয়াত হন ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস। জীবনের শেষদিকে তিনি বলেছিলেন, ‘চার্চ যখন দেয়াল তোলে, তখন তা মানুষকে ক্ষতিগ্রস্ত করে।’ প্রথম লাতিন আমেরিকান পোপ হিসেবে তিনি চার্চের জাঁকজমক কমান, সমকামিতার বিষয়ে ক্যাথলিক অবস্থান নরম করেন এবং নারীদের নেতৃত্বে বেশি সুযোগ দেন। ভ্যাটিকানের তথ্যমতে, এপ্রিলে তার শেষকৃত্যে আড়াই লাখের বেশি মানুষ অংশ নেন। ফেব্রুয়ারিতে মারা যান ইসমাইলি মুসলিমদের আধ্যাত্মিক নেতা আগা…
লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেই শহীদ শরিফ ওসমান হাদির লাশ দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২০ ডিসেম্বর) সকালে তিনি ঢাকায় পৌঁছেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা জানান। পোস্টে জামায়াত আমির লেখেন, শহীদ ওসমান হাদির জানাজায় শরিক হতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ। বিমানবন্দর থেকেই সরাসরি গিয়েছি শহীদ ওসমান হাদিকে এক নজর দেখার জন্য। তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে; কিন্তু এমন শোকের মুহূর্তে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। মহান আল্লাহ এই পরিবারকে এবং দেশবাসী সবাইকে সবরে জামিল দান করুন। তিনি আরও লেখেন, শহীদ ওসমান…
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হচ্ছেন নানা শ্রেণি-পেশার মানুষ। একের পর এক মিছিল নিয়ে মানিক মিয়া অ্যাভিউনিউয়ে প্রবেশ করছেন ছাত্র-জনতা। শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকেই আসতে শুরু করেন মানুষ। বেলা সাড়ে ১১টায় দেখা যায়, মানিক মিয়া অ্যাভিনিউর অনেকাংশ মানুষে ভরে গেছে। ‘আমরা সবাই হাদি হবো যুগে যুগে লড়ে যাবো’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ইত্যাদি স্লোগানও শোনা যাচ্ছে। এদিকে শহীদ ওসমান হাদির জানাজা উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ের প্রবেশ পথগুলোতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। সেনাবাহিনীও টহল দিচ্ছে। র্যার, আনসার মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক। ১ হাজার বডি ওর্ন…
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। শনিবার সকাল ১০টার কিছু আগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দীর মর্গে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান। তিনি বলেন, পোস্টমর্টেম চলমান আছে, নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখান থেকে প্রয়োজনীয় কাজ শেষে হাদির মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে জানাজার জন্য। ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর পর সেখান থেকে সরাসরি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নিয়ে যাওয়া হয়। শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। এতে যারা অংশগ্রহণ…
শুক্রবার রাত ৭টা ৪২ মিনিটে উদীচীর অফিসে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ৭টা ৪৭ মিনিটে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে চার ইউনিটের চেষ্টায় ৮টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। রাজধানীর তোপখানা রোডে উদীচী শিল্পীগোষ্ঠীর অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় রাত ৮টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়েছে, এদিন রাত ৭টা ৪২ মিনিটে উদীচীর অফিসে আগুনের খবর পান তারা। ৭টা ৪৭ মিনিটে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে চার ইউনিটের চেষ্টায় ৮টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
যুক্তরাষ্ট্রে সম্ভাব্য নিষেধাজ্ঞা এড়াতে মার্কিন ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে বাধ্যতামূলক চুক্তিতে সই করেছে টিকটকের চীনা মালিক বাইটড্যান্স। বৃহস্পতিবার কর্মীদের পাঠানো এক স্মারকে টিকটকের প্রধান নির্বাহী শৌ জি চিউ এ তথ্য জানান। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম চালাতে যৌথ অংশীদারত্বের ওয়াশিংটনের চাপের অবসান ঘটতে পারে। চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসার একটি যৌথ উদ্যোগ (জেভি) গঠন করা হবে, যার ৫০ শতাংশ মালিকানা থাকবে ওরাকল, সিলভার লেক ও সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান এমজিএক্সসহ কয়েকটি বিনিয়োগকারীর হাতে। আগামী ২২ জানুয়ারি চুক্তিটি চূড়ান্ত হতে পারে। এ চুক্তি চূড়ান্ত হলে, বাইটড্যান্সের হাতে থাকবে ১৯ দশমিক ৯ শতাংশ মালিকানা। ওরাকল, সিলভার লেক ও আবুধাবিভিত্তিক এমজিএক্স প্রত্যেকে ১৫ শতাংশ…
তুরস্কের রাজধানী আঙ্কারায় আনুষ্ঠানিকভাবে পর্দা উঠেছে তুগুজকুমালাক ও মাঙ্গালা এশিয়ান কাপ ২০২৫–এর। ১৭ তারিখ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঙ্কারার সিনজান জেলার গভর্নর লেভেন্ট কিলিক, মেয়র মুরাত এরাসহ আরও অনেকে। এশিয়ার বিভিন্ন দেশের অংশগ্রহণে আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ ইথনোস্পোর্ট দল ইতোমধ্যে আঙ্কারায় পৌঁছেছে। বাংলাদেশ ইথনোস্পোর্ট এসোসিয়েশনের সভাপতি মো. আল মামুনের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলটি এই মর্যাদাপূর্ণ আসরে অংশ নিচ্ছে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন সালাহউদ্দিন চৌধুরী এবং মোঃ রেজাউল করিম মোল্লা। বাংলাদেশ দল এই প্রতিযোগিতায় মাঙ্গালা ও তুগুজকুমালাক—উভয় ইথনোস্পোর্ট ইভেন্টেই অংশগ্রহণ করছে। তুরস্কের বেস্টেমশে তুগুজকুমালাক ও মাঙ্গালা এসোসিয়েশন এর আয়োজনে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশসহ…
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের বাংলাদেশ-পাকিস্তানের সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে দুবাইয়ের দ্য সেভেন্স স্টেডিয়ামে। যেখানে ওভার কমিয়ে ইনিংস নির্ধারণ করা হয় ২৭ ওভারে। সেটাও পুরোটা খেলতে পারেনি টাইগার যুবারা। ১২১ রান জমা করেই নির্ধারিত ওভার শেষ হওয়ার তিন বল আগেই ইনিংস শেষ হয় বাংলাদেশের। এই মাঠে এই ম্যাচে পাকিস্তান প্রথম ইনিংসে ৩৪৫ রান করেছে। আর ভারতের মালয়েশিয়ার বিরুদ্ধে ইনিংস ছিল ৪০৮ রানের। যদিও দু’দলই পুরো ৫০ ওভার ব্যাট করেছে, বাংলাদেশের রানরেট দু’টির চেয়ে কম। পাকিস্তান প্রায় ৭ রানের গড়ে এবং ভারত ৮-এর বেশি রেটে রান তুলেছে, আর বাংলাদেশের রানরেট প্রায় সাড়ে চারের আশপাশে ছিল। বাংলাদেশের মোট রান একশর নিচে থাকত, যদি ৮ নম্বরে…