Author: নিজস্ব প্রতিবেদক

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক আদেশ জারি করা হয়েছে। এর আগে আদালতের আদেশের কারণে কিছু সংখ্যক প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে উন্নীত করা হয়েছিল। গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিকের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিদ্যমান বেতন কাঠামো ১০ম গ্রেডে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষক এ সিদ্ধান্তের আওতায় আসবেন। বিজ্ঞপ্তিতে…

Read More

আগামী সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষ্যে দেশের আটটি বিভাগের জন্য আটটি গান তৈরি করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার রিলিজ করা হয়েছে ঢাকা বিভাগের জন্য নির্মিত গান। গানটি গেয়েছেন স্টোইক ব্লিস খ্যাত কাজী।প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

Read More

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান এনআরবিসি ব্যাংক পিএলসিতে কোম্পানি সচিব (ভারপ্রাপ্ত) নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, কোম্পানিটির সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ফিরোগ আহমেদ। যা ২১ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে।

Read More

দেশের নিম্নআয়ের তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিক সুযোগ সৃষ্টি ও কর্মসংস্থান বৃদ্ধিতে ১৫ কোটি ৭ লাখ ৫০ হাজার (১৫০.৭৫ মিলিয়ন) ডলার অতিরিক্ত অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংক। এই ঋণের মূল লক্ষ্য হচ্ছে নারী এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। বুধবার (২৪ ডিসেম্বর) বিশ্বব্যাংকের ঢাকা অফিস এ তথ্য জানায়। ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট’ (RAISE) প্রকল্পের আওতায় এই অতিরিক্ত অর্থায়ন করা হচ্ছে। এর মাধ্যমে আগে নির্ধারিত ২ লাখ ৩৩ হাজার সুবিধাভোগীর পাশাপাশি আরও ১ লাখ ৭৬ হাজার তরুণকে সহায়তা করা হবে। প্রকল্পের আওতায় অংশগ্রহণকারীরা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, শিক্ষানবিশ কর্মসূচি (Apprenticeship), উদ্যোক্তা উন্নয়ন এবং ক্ষুদ্রঋণ সুবিধা পাবেন।…

Read More

ভারত ভ্রমণে ভিসা জটিলতা ও হাইকমিশন অফিস বন্ধের কারণে বেনাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারীদের যাতায়াত প্রায় ৮৫ শতাংশ কমে গেছে। গত তিনদিনে মাত্র ৫৩৯২ জন পাসপোর্টধারী যাত্রী বাংলাদেশ-ভারত যাতায়াত করেছেন, যা আগের তুলনায় প্রায় ৮৫ শতাংশ কম। একদিকে নানা কারণ দেখিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ভিসা অফিস বন্ধ করে দেওয়া ও ভিসা জটিলতা। অন্যদিকে ভারত সরকার নতুন নিয়মে অনলাইন ‘আগমন ফরম’ বাধ্যতামূলক করেছে। যেখানে ভ্রমণকারীদের জন্য ভারতীয় ভিসা অনলাইন অ্যারাইভেল ওয়েবসাইটে আগমন ফরম পূরণ বাধ্যতামূলক। এতে যাত্রার ৭২ ঘণ্টা আগে এ ফরম পূরণ করে প্রিন্ট করে কপি সঙ্গে রাখতে হবে। তবে যাত্রীদের অভিযোগ, ওয়েবসাইটের সার্ভার সচল না থাকায় আবেদন করতে গিয়ে…

Read More

তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে একটি বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মুহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ। তাঁর সঙ্গেই প্রাণ হারিয়েছেন আরও চারজন সামরিক কর্মকতা ও তিনজন ক্রু। মঙ্গলবার সন্ধ্যায় আঙ্কারা থেকে বিমানটি ওড়ার পরই সেটি বিধ্বস্ত হয়। সেনাপ্রধান ছাড়া নিহত অন্য কর্মকর্তারা হলেন—স্থলবাহিনীর প্রধান আল-ফিতুরি ঘারিবিল, সামরিক বাহিনীর উৎপাদন কর্তৃপক্ষের পরিচালক মাহমুদ আল-কাতাওয়ী, আল-হাদ্দাদের উপদেষ্টা মুহাম্মদ আল-আসাওই দিয়াব ও সামরিক চিত্রগ্রাহক মুহাম্মদ ওমর আহমেদ মাহজুব। দুর্ঘটনায় তিনজন ক্রু সদস্যও নিহত হয়েছেন বলে জানান তুরস্কের প্রেসিডেন্টের কমিউনিকেশনস ডিরেক্টরেটের প্রধান বুরহানেত্তিন দূরান। তুরস্কের আইনমন্ত্রী ইলমাজ তুনচ জানান, আঙ্কারার প্রধান প্রসিকিউটর অফিস এই দুর্ঘটনায় তদন্ত শুরু করেছে। বিমানটির ধ্বংসাবশেষ আঙ্কারা থেকে ৭৪ কিলোমিটার…

Read More

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক আছে। রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “আমি অর্থনীতিতে সবসময় বলি যে, আমাদের বাণিজ্য (ট্রেড) ও রাজনীতিকে আলাদা করে দেখতে হবে। সেখানে কূটনৈতিক (ডিপ্লোমেটিক) অনেক বিষয় থাকবে। আমরা ভারত থেকে যদি চাল না এনে এখন ভিয়েতনাম থেকে আনতে যাই, তবে প্রতি কেজিতে আরও ১০ টাকা বেশি লাগবে। ‘অর্থ উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক যে খুব খারাপ হয়ে গেছে তা নয়। তবে আমরা চেষ্টা করছি সম্পর্ক যেন…

Read More

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সরকার ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া বাজারে আতপ চালের চাহিদা বেড়ে যাওয়ায় আরও আতপ চাল আনা হবে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “বাইরে চালের দাম কিন্তু বাড়ছে। কারণ, চীন প্রচুর চাল কিনছে। ওদের চাহিদা বেশি। ওরা মূলত ভিয়েতনাম থেকে কিনছে। এটা কিছুটা প্রভাব ফেলছে। তবু এবার আমাদের ৫০ হাজার টন (চালের দাম) গতবারের চেয়ে একটু কম। এটা আমাদের জন্য কিছুটা স্বস্তির বিষয়।” তিনি আরও বলেন, “আমরা মরক্কো থেকে সার…

Read More

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার (২৩ ডিসেম্বর) মূল্যসূচকের পতনের মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর। আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেনের পরিমান। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৩ দশমিক ৮৯ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৮৬০ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ২১ পয়েন্ট কমে ১ হাজার ০২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০১ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৭৩ পয়েন্টে অবস্থান করছে। আজ ডিএসইতে ৪০৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে ম্যাজিস্টেট বাড়ানোর পাশাপাশি পুলিশেরও ম্যাজিস্ট্রেসি পাওয়ার চেয়েছে পুলিশ সুপাররা। ভোটকে সামনে রেখে নির্বাচন কমিশনের দিনব্যাপী সম্মেলনে অংশ নিয়ে সুষ্ঠু ভোটের জন্য নানান দাবির কথা তুলে ধরেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ডিসি-এসপি, সব রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সম্মেলনে এমন দাবির কথা জানান এসপিরা। এসপিরা জানান, আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসামিসহ অবৈধ অস্ত্র উদ্ধার করছি। আমাদের পর্যাপ্ত যানবাহন সংকট রয়েছে। পর্যাপ্ত জনবল সংকটের কারণে জনবল বৃদ্ধি করা প্রয়োজন। একই দিনে দুটি নির্বাচন বড় একটা চ্যালেঞ্জ হবে। নির্বাচনের দিন অসুস্থ, প্রতিবন্ধী লোক ভোট দিতে গেলে পুলিশকে বলা হয় সহযোগিতা করার…

Read More