Author: নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে অ্যাটর্নি জেনারেলের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. আসাদুজ্জামান। বুধবার দুপুরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি ভোট করব। আমি নমিনেশন চেয়েছি। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনও। আমার অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে দিয়ে আমি ভোট করব।’জানা গেছে, আগামী ২৭ ডিসেম্বর (শনিবার) তিনি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করবেন। এর আগে গত ৫ নভেম্বর সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন, তিনি ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসাদুজ্জামান। তিনি বিএনপি…

Read More

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় চায়ের আমন্ত্রণ জানিয়ে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে। মঙ্গলবার ২৩ ডিসেম্বর বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে গত ১০ দিনের মধ্যে চার দফায় বাংলাদেশ ও ভারত একে অপরের কূটনীতিককে তলব করে বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ ও উদ্বেগ জানাল। এদিন টানা চতুর্থ দিনের মতো দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চলমান থাকে। দিনের শুরুতে ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশ। ওই বৈঠকে ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও হাইকমিশনারের বাসভবনের বাইরে বিক্ষোভ ও হুমকি দেওয়ার ঘটনা এবং ২২ ডিসেম্বর পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রে কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠনের ভাঙচুরের ঘটনায় ভারতের কাছে…

Read More

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করতে বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি চলছে। রাজধানীর পূর্বাচলের তিনশ’ ফিট সড়কে সংবর্ধনা দিতে সমাবেশের আয়োজন করছে বিএনপি। ইতিমধ্যে তারেক রহমানকে সংবর্ধনা দেয়ার জন্য প্রস্তুত হয়েছে সংবর্ধনা মঞ্চ। বুধবার ২৪ ডিসেম্বর রাজধানীর ৩০০ ফিটে গণ সংবর্ধনা অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শন করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। গণ সংবর্ধনা অনুষ্ঠানের জন্য গঠন করা হয়েছে শৃঙ্খলা কমিটি। সাজানো হচ্ছে স্বেচ্ছাসেবক টিম। জেলায় জেলায় চলছে প্রস্তুতি সভা, স্বাগত মিছিল। ভাড়া করা হচ্ছে বাস, ট্রাক, মাইক্রো। এছাড়াও বুকিং দেয়া হয়েছে দেশের সাতটি রুটের বিশেষ ট্রেন। বিএনপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দরে…

Read More

বিএনপির সঙ্গ ছেড়ে এককভাবে ভোট করার ঘোষণা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। বুধবার (২৪ ডিসেম্বর) জরুরি সংবাদ সম্মেলন করে তিনি এই ঘোষণা দেন। দুপুর ১২টার দিকে রাজধানীর মগবাজারের গুলফেশা টাওয়ারে এলডিপির পার্টি অফিসে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য (এমপি) নুরুল আলম তালুকদার, লে. জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী বীর বিক্রম, ড. নিয়ামুল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট মাহবুব মোর্শেদসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

Read More

আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান আজ বুধবার গণমাধ্যমকে এ তথ্য জানান। বলা হয়েছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অভিযানের ভিত্তিতে আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদী থেকে গ্রেফতার করে তাকে জিএমপিতে হস্তান্তর করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে এখন পর্যন্ত ৬ লাখ ৭২ হাজার ১২ জন ভোটার নিবন্ধন করেছেন। প্রবাসী বাংলাদেশি ছাড়াও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন।  ইতোমধ্যে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত পাঁচ দিনে বিশ্বের বিভিন্ন দেশে ১ লাখ ৬৮ হাজার ৯০০ জন প্রবাসী ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে বলে বাসসকে নিশ্চিত করেছেন ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই)’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান। ইসি’র ওয়েবসাইটে আজ বুধবার সকাল ১১টার তথ্য অনুযায়ী, নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ…

Read More

রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, রাতে মস্কোকে লক্ষ্য করে ইউক্রেনের ড্রোন হামলার পর টুলা অঞ্চলের বাণিজ্যিক এলাকায় আগুন ধরে গেছে। বুধবার আঞ্চলিক কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন, মস্কোকে লক্ষ্য করে কমপক্ষে তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তিনি বলেছেন, ড্রোনের ধ্বংসাবশেষ যেখানে পড়েছে সেখানে জরুরি পরিষেবা পাঠানো হয়েছে। তবে তিনি তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর দেননি। রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ টেলিগ্রামে জানিয়েছে, রাজধানীতে চারটি প্রধান বিমানবন্দরের মধ্যে দুটিতে সীমিত পরিসরে সেবা দেওয়া হচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ইউনিট রাতভর ১৭২টি ইউক্রেনীয়…

Read More

সিরাজগঞ্জের তাড়াশে বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল। এদিন বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৫ কিলোমিটার। বেলা ১১টায় বিষয়টি তাড়াশ পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা নিয়মিত তাপমাত্রার রেকর্ড করছি৷ সকাল ৯টায় সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা আরও কমতে পারে৷ তীব্র শীত ও কুয়াশায় সাধারণ মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছেন। খুব জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। সকাল গড়িয়ে দুপুর হতে চললেও এখনো সূর্যের দেখা মেলেনি। কুয়াশায় যানবাহন চলাচল করছে ধীরগতিতে এবং বাতাসের…

Read More

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ ও বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছে ভারত। বার্তাসংস্থা পিটিআই বুধবার (২৪ ডিসেম্বর) জানিয়েছে, গতকাল বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় তাকে শহীদ হাদিকে হত্যা তদন্তের আহ্বান জানায়।বার্তাসংস্থাটি বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলেছে, হাদিকে হত্যার সঙ্গে ভারতের সংশ্লিষ্টতা আছে এমন অভিযোগ ওঠায় বাংলাদেশকে এ ব্যাপারে বিস্তারিত তদন্ত করতে আহ্বান জানিয়েছ নয়াদিল্লি। নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীর গুলিতে তিনি নিহত হওয়ার পর ভারতের দূতাবাসের সামনে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। তার মৃত্যুর পর বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব দেখা যাচ্ছে বলেও উল্লেখ করেছে পিটিআই। এদিকে এর আগে গতকাল ভারতীয় হাইকমিশনার…

Read More

মেসেজ পাঠানোর পাশাপাশি এবার টাকা পাঠানোও যাবে হোয়াটসঅ্যাপ থেকে! জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে যুক্ত হয়েছে নতুন সুবিধা- হোয়াটসঅ্যাপ পে। এই ফিচারটি আপনাকে অন্য কোনো অ্যাপ ছাড়াই সরাসরি হোয়াটসঅ্যাপ থেকেই টাকা পাঠানো ও নেওয়ার সুবিধা দেবে। সহজ ভাষায় বললে, আপনার যে কোনো চেনা মানুষকে মেসেজ করার মতো করেই টাকা পাঠাতে পারবেন। কীভাবে ব্যবহার করবেন হোয়াটসঅ্যাপ পে? অ্যাকাউন্ট সেটআপ করুন – প্রথমে হোয়াটসঅ্যাপে ঢুকে ‘Payments’ অপশনে যান – আপনার ব্যাংক অ্যাকাউন্ট ইউপিআই (UPI) সিস্টেমের মাধ্যমে লিংক করুন – ইউপিআই আইডি ও পিন সেট করুন টাকা পাঠানো – যার কাছে টাকা পাঠাতে চান, তার সঙ্গে চ্যাট খুলুন – Payment অপশনটি চাপুন – টাকার…

Read More