Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: অনলাইন ডেস্ক
সিরিয়ায় নতুন মুদ্রা চালুর লক্ষ্যে নির্বাহী নির্দেশনা জারি করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। রোববার (২৮ ডিসেম্বর) এই মুদ্রা সংস্কারের আওতায় সিরীয় পাউন্ড থেকে দুটি শূন্য বাদ দেওয়া হবে। পাশাপাশি ৯০ দিনের জন্য পুরোনো ও নতুন মুদ্রা একসঙ্গে চলবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। রাজধানী দামেস্কে অবস্থিত কেন্দ্রীয় ব্যাংকের সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন ব্যাংকের গভর্নর আবদুলকাদের হুসরিয়েহ। তিনি বলেন, এই পদক্ষেপ দেশের অর্থনীতিতে আস্থা ফিরিয়ে আনা এবং টেকসই আর্থিক স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক কৌশলের অংশ। নতুন মুদ্রা চালু করা কোনো আনুষ্ঠানিক বা প্রতীকী পদক্ষেপ নয় বরং এটি একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকা সমন্বিত কৌশলের একটি…
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার (২৯ ডিসেম্বর) বিবিসি বাংলাকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। মাহফুজ আলম বিবিসি বাংলাকে বলেন, ‘আমি তো শুরু থেকেই বলে আসছি যে, নির্বাচন করবো না। এই কারণে আমি সরকার থেকে সরে যেতে চাইনি। কিন্তু সরকার মনে করেছে, ছাত্র প্রতিনিধিরা থাকলে নিরপেক্ষতা নিয়ে নির্বাচনের সময় প্রশ্ন উঠতে পারে। সেই কারণে আমি সরে গেছি। কিন্তু নির্বাচন করবো না, সেটা আমার আগে থেকেই সিদ্ধান্ত ছিল।’লহ্মীপুর-১ আসনে মাহফুজ আলমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। এই আসনে তার ভাই ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম আগেই মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এ প্রসঙ্গে মাহফুজ আলম বলেন,…
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ (রমনা-মতিঝিল) আসন থেকে প্রার্থী হতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি সোমবার (২৯ ডিসেম্বর) জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের পক্ষে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। জুলাই-আগস্ট মাসে অনুষ্ঠিত গণ-অভ্যুত্থানে অন্যতম সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী এর আগে ঢাকা-১৮ আসন থেকে নির্বাচন করার জন্য এনসিপি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তিনি নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বিপ্লবের লক্ষ্য ও নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি জনগণের সামনে তুলে ধরতে চান, এমনটাই জানিয়েছে দলের সূত্র। এছাড়া, ঢাকা-৮ আসন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর সম্প্রতি দুর্বৃত্তদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। এই সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম দাখিলের সময় দুই দিন বাড়তে পারে। সোমবার ইসির একটি সূত্র এ তথ্য জানিয়েছে। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আজ সোমবার বিকাল ৫টা পর্যন্ত আগ্রহী প্রার্থীদের রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। তবে ইসি সূত্র নিশ্চিত করেছে, এই সময় দুই দিন বাড়তে পারে। গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ১৮ ডিসেম্বর তফসিল সংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। এতে মনোনয়নপত্র…
সারা দেশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাতে শীত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া দেশের কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে বলেও সংস্থাটি আভাস দিয়েছে। সোমবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের…
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে চতুর্থ দিনের মত শাহবাগ অবরোধ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নিতে শাহবাগ মোড়ের জুলাই স্তম্ভের নিচে জড়ো হয় তারা। পরে ২টা ২০ মিনিটের দিকে শাহবাগ মোড়ে অবস্থান করেন তারা; এতে আশেপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। সেখানে ‘আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব’, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’, ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ’, ‘বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘যেই হাদি জনতার, সেই হাদি মরে না’, ‘বাংলাদেশের আজাদী, ওসমান হাদি’, ‘সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন অবরোধকারীরা। গুলিতে প্রাণ…
দীর্ঘ দেড়যুগ পর বিএনপির নয়াপল্টন কার্যালয়ে গিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় গুলশানের বাসা থেকে তার গাড়িবহর সেখানে পৌঁছায়। তবে নেতাকর্মীদের ভিড় ঠেলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রবেশ করতে ৪টা বেজে যায়। এ সময় কার্যালয়ের সামনে তাকে স্বাগত জানান দলটির শীর্ষনেতারা। তার নামে নানা স্লোগান দেন নেতাকর্মীরা। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করেছে বর্ণিল সাজে সাজানো হয়েছে দলীয় কার্যালয়। নয়াপল্টনে তার আগমনকে কেন্দ্র করে নেওয়া কঠোর নিরাপত্তা। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে। এখানে কোন নেতাকর্মীকে ঢুকতে দেওয়া হচ্ছে। সিএসএফ ঘিরে রেখেছে পুরো কার্যালয়। এছাড়াও পুরো নয়াপল্টন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছে কঠোর নজরদারি।
নির্ধারিত সময়ের মধ্যে আর্থিক প্রতিবেদন প্রকাশে ব্যর্থ হওয়ায় লন্ডন স্টক এক্সচেঞ্জে (এলএসই) শেয়ার লেনদেন স্থগিত হতে যাচ্ছে বাংলাদেশি বৃহৎ ওষুধ উৎপাদক বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের। আগামী শুক্রবার (২ জানুয়ারি) থেকে লন্ডনের স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটে (এআইএম) কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। সম্প্রতি লন্ডন এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। কোম্পানিটির দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩০ জুন সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন নির্ধারিত সময়ে প্রকাশ করতে ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ। এতে কোম্পানির শেয়ার লেনদেনের জন্য প্রাপ্ত গ্লোবাল ডিপোজিটরি রিসিট (জিডিআর) সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ২০২৪-২৫ অর্থবছরের চূড়ান্ত আর্থিক প্রতিবেদন এআইএম রুল-১৯ অনুযায়ী ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে…
তিনটি বাণিজ্যিক ব্যাংক থেকে রোববার অতিরিক্ত ১১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২৯ ডিসেম্বর) মূল্যমানের বিপরীতে প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা বিনিময় হারে এ ডলার কেনা হয়েছে। এক্ষেত্রে কাট–অফ হারও ছিল ১২২ টাকা ৩০ পয়সা। রোববার (২৮ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এসব তথ্য জানায়। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সর্বশেষ এই ক্রয়ের ফলে শুধু ডিসেম্বর মাসেই মোট ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ৯২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। আর চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই–ডিসেম্বর) মোট ক্রয়ের পরিমাণ হয়েছে ৩০৪ কোটি ৬৫ লাখ মার্কিন ডলার, যা প্রায় তিন বিলিয়ন ডলারের সমান। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র…
সাম্প্রতিক সময়ে ভারতে সংখ্যালঘু হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে ঢাকা। রোববার (২৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম এ উদ্বেগের কথা জানান। তিনি বলেন, ভারতে মুসলিম, খ্রিস্টানসহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড, গণপিটুনি, নির্বিচার আটক এবং ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়ার ঘটনা গভীর উদ্বেগের বিষয়। মাহবুবুল আলম বলেন, চলতি মাসে ভারতের ওড়িশায় মুসলিম যুবক জুয়েল রানাকে নৃশংসভাবে হত্যা, বিহারে মুহাম্মদ আতাহার হোসেনের হত্যাকাণ্ড, কেরালায় বাংলাদেশি সন্দেহে এক নিরীহ ব্যক্তিকে হত্যার ঘটনা এবং বিভিন্ন স্থানে মুসলিম ও খ্রিস্টানদের ওপর গণপিটুনি ও সহিংসতার খবর পাওয়া গেছে।…