Author: নিজস্ব প্রতিবেদক

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তিকাল করেন। বিএনপি মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে। দীর্ঘদিন ধরে তিনি হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর তাঁকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে শারীরিক অবস্থা ভালো না থাকায় তা সম্ভব হয়নি। বেগম খালেদা…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জামায়াতের সঙ্গে জোট, পদত্যাগ ও নির্বাচন নিয়ে ফের ফেসবুকে পোস্ট দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) রাতে দেওয়া পোস্টে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। একইসঙ্গে এর ব্যাখ্যাও দিয়েছেন সামান্তা শারমিন। ফেসবুকে তিনি লেখেন, মধ্যমপন্থায় পৌঁছানো কোনো সহজ বা তাৎক্ষণিক প্রক্রিয়া নয়। ভিন্ন মতাদর্শ ও রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আসা মানুষদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) মতভিন্নতা ও অভ্যন্তরীণ বিতর্ক স্বাভাবিক ও অনিবার্য। পার্টির মাত্র ১০ মাসের পথচলায় সাংগঠনিক মধ্যমপন্থার চূড়ান্ত রূপ নির্ধারিত হয়ে যাবে—এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়। ফলত ‘ইনার পার্টি স্ট্রাগল’ একটা অবশ্যম্ভাবী বাস্তবতা হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে নির্বাচনি…

Read More

জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রমের জন্য ২ বিলিয়ন মার্কিন ডলার দেবে যুক্তরাষ্ট্র। প্রাথমিকভাবে বাংলাদেশসহ মোট ১৭টি দেশ এই সহায়তা পাবে। তবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জাতিসংঘের সংস্থাগুলোকে সতর্ক করে বলেছে, ‘ছোট হও, খাও—নাহলে বিলুপ্ত হও।’ খবর এপি’র মূলত মার্কিন প্রেসিডেন্টের প্রশাসন যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা কমিয়ে আরও ছোট করে নিতে চাইছে। একইসঙ্গে নতুন আর্থিক বাস্তবতায় সাহায্য দেওয়া সংস্থাগুলিকেও কঠোর বার্তা দিয়ে রেখেছে। মার্কিন প্রশাসন আগে যতটা সাহায্য করত সেই তুলনায় ২ বিলিয়ন ডলার অনেকটাই কম। তবে ট্রাম্প প্রশাসনের মতে, এটি একটি উদার অনুদান, যা যুক্তরাষ্ট্রকে বিশ্বের সবচেয়ে বড় মানবিক দাতা হিসেবে প্রতিষ্ঠিত করে রাখবে। এপি’র প্রতিবেদনে বলা হয়েছে, এই অর্থ একটি আমব্রেলা ফান্ড (umbrella…

Read More

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার সময় আর বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। এ সময় মনোনয়নপত্রের সময়সীমা বাড়ানো হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না। সময় আর বাড়ানো হচ্ছে না। আমরা আর কোনো মনোনয়নপত্র জমা নেব না।’ শেষ দিন পর্যন্ত কতজন সম্ভাব্য প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়ল জানতে চাইলে তিনি আরো বলেন, ‘পুরোটা সংকলন হয়ে ইসিতে আসতে রাত ১০টা বেজে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এরপর আপনাদের জানাতে পারব।’দল ও প্রার্থীদের…

Read More

প্রথম দুই ম্যাচের মতো তৃতীয় ম্যাচেও ব্যাটিংয়ে ব্যর্থ হলেন নোয়াখালী এক্সপ্রেসের ব্যাটাররা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে মাত্র ১২৪ রান করেছে নবাগত দলটি। ফলে জিততে হলে রাজশাহী ওয়ারিয়র্সকে করতে হবে মাত্র ১২৫ রান। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নোয়াখালীকে ব্যাট করার আমন্ত্রণ জানান রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাটিংয়ে নেমে ঝড়ো সূচনার ইঙ্গিত দিলেও শুরুটা ভালো হয়নি নোয়াখালীর। ৫ রান করে আউট হন হাবিবুর রহমান সোহান। আর ৬ রান এসেছে সাব্বির হোসেনের ব্যাট থেকে। ১৯ বলে ২৫ রান করেন ওপেনার মাজ সাদাকাত। মন্থর গতির ব্যাটিংয়ের মাধ্যমে দলের…

Read More

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দলটির মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন তিনি। এছাড়াও দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন তিনি। তবে তিনি নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। নাহিদ ইসলাম বলেন, আজকে একটি ঐতিহাসিক দিন। আজ আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিয়েছেন আসিফ মাহমুদ। তিনি এনসিপির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন। তিনি এবারের নির্বাচনে অংশগ্রহণ করবে না। একইসঙ্গে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। সদ্য এনসিপিতে যোগ দেয়া আসিফ মাহমুদ বলেন, জুলাই অভ্যুত্থানের শহিদদের আকাঙ্ক্ষা…

Read More

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে পিরোজপুর-১ (সদর, নাজিরপুর, ইন্দুরকানী) ও পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী, ভান্ডারিয়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রয়াত জামায়াতে ইসলামীর প্রভাবশালী নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী ও শামীম সাঈদী। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটে জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তারা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে পিরোজপুর-১ (সদর, নাজিরপুর, ইন্দুরকানী) আসনে লড়বেন মাসুদ সাঈদী এবং পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী, ভান্ডারিয়া) আসনে লড়বেন শামীম সাঈদী। এ সময় পিরোজপুর-১ আসনের প্রার্থী মাসুদ সাঈদী বলেন, আজ একটি আনন্দঘন পরিবেশে আমার বড় ভাই শামীম সাঈদী ও আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। আসলে…

Read More

আগের দিনের ধারাবাহিকতায় সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও (২৯ ডিসেম্বর) দেশের পুঁজিবাজারে দরপতন হয়েছে। উভয় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম কমার তালিকায় বেশি প্রতিষ্ঠান থাকায় কমেছে মূল্যসূচক। একইসঙ্গে কমেছে দুই স্টক এক্সচেঞ্জের লেনদেনের পরিমাণও। বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকের উত্থান হয়। বেশিসংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ায় লেনদেনের ১০ মিনিটের মাথায় ডিএসইর প্রধান মূল্যসূচক ১৭ পয়েন্ট বেড়ে যায়। কিন্তু এরপরেই বাজারের চিত্র বদলে যায়। দাম বাড়ার তালিকা থেকে একের পর এক প্রতিষ্ঠান দাম কমার তালিকায় চলে আসে। অধিকাংশ প্রতিষ্ঠানের দরপতন…

Read More

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বৃদ্ধির ধারা বিজয়ের মাসেও অব্যাহত রয়েছে। চলতি মাস ডিসেম্বরের প্রথম ২৮ দিনে দেশে এসেছে প্রায় ২৯৪ কোটি (২৯৩ কোটি ৬০ লাখ) ডলারের প্রবাসী আয়। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ৩৫ হাজার (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) ৮১৯ কোটি ২০ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বলছে, ডিসেম্বরের ২৮ দিনে ২৯৩ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ৫১ কোটি ৫০ লাখ ডলার বেশি এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ২৪২ কোটি ১০ লাখ ডলারের রেমিট্যান্স। এদিকে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাই থেকে ডিসেম্বরের ২৮ তারিখ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে এক হাজার ৫৯৭…

Read More

চীনের মেডিকেল ভিসার ক্ষেত্রে ট্রাভেল এজেন্সির গ্যারান্টি লেটার বাধ্যতামূলক করেছে ঢাকার চীনা দূতাবাস। ট্রাভেল এজেন্সির গাফিলতি ও অনিয়মের কারণে ভিসা আবেদন বাতিল হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্যারান্টি লেটার ছাড়া এখন থেকে মেডিকেল ভিসার অনলাইন আবেদন গ্রহণ করা হবে না। সোমবার (২৯ ডিসেম্বর) চিকিৎসা ভিসা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ নোটিশে এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস। নোটিশে বলা হয়, সম্প্রতি কিছু ট্রাভেল এজেন্সির গাফিলতি বা ভুলের কারণে অনলাইন আবেদন ফরমের নির্দিষ্ট অংশ সঠিকভাবে পূরণ না হওয়া এবং জাল আবেদন জমা দেওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে একাধিক মেডিকেল ভিসার আবেদন ফেরত দেওয়া হয়েছে, যা আবেদনকারীদের আর্থিকসহ নানা ক্ষতির মুখে ফেলেছে। আবেদনকারীদের বৈধ অধিকার…

Read More