Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: অনলাইন ডেস্ক
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি জানিয়েছেন, তারা আগামী নির্বাচনে ঐক্য সরকার গঠনের কথা চিন্তা করছেন। এছাড়া এক ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক হওয়ার তথ্যও জানিয়েছেন তিনি। জামায়াত আমির দাবি করেছেন, ভারতীয় ওই কূটনীতিকই তাকে বৈঠকটি গোপন রাখতে বলেছেন। এজন্য এটি গোপন রাখা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। এতে বলা হয়েছে, বাংলাদেশে পরবর্তী সরকার গঠন করতে পারে; নয়াদিল্লি এমন সব দলের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির চেষ্টা করছে। দিল্লির এই তৎপরতার মাঝেই চলতি বছরের শুরুর দিকে জামায়াতের আমীরের সঙ্গে ভারতীয় একজন কূটনীতিক বৈঠক করেন বলে নিশ্চিত করেছেন তিনি। ডা. শফিকুর রহমান…
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এবং শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছেছেন বিশ্বের বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে আগত এসব বিশিষ্ট বিদেশি অতিথিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শুরুর আগে সফররত বিদেশি অতিথিদের সঙ্গে সাক্ষাৎ করেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। এই উচ্চপর্যায়ের প্রতিনিধিদলে ছিলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি. এন. ধুঙ্গেল। সাক্ষাৎকালে…
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক বৈঠক করেছেন। আজ বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে দিল্লি-ইসলামাবাদের এই শীর্ষ কর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি এই সাক্ষাৎকে ‘বড় ব্রেকথ্রু’ হিসেবে অভিহিত করেছে। অন্যদিকে পাকিস্তানের স্পিকারের করা টুইটে তিনি উল্লেখ করেছেন, এটি একটি বড় সাফল্য। ২০২৫ সালের এপ্রিলে কাশ্মীরের পেহেলগামের ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান ও ভারত তীব্র যুদ্ধে লিপ্ত হওয়ার পর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে এই প্রথম এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হলো। প্রসঙ্গত, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা…
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজাস্থলে তিনি দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে মায়ের জন্য দোয়া কামনা করেন। সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান বলেন, ‘আমি মরহুমা খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় যদি আপনাদের কারও কাছ থেকে ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি সেটা পরিশোধের ব্যবস্থা করবো, ইনশাআল্লাহ।’ তারেক রহমান আরও বলেন, তিনি (খালেদা জিয়া) জীবিত থাকা অবস্থায় ওনার কোনো ব্যবহারে, কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ…
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা উপলক্ষে মানিক মিয়া এভিনিউ ও আশপাশের এলাকায় তিল ধারণের ঠাঁই ছিল না। যত দূর চোখ যায় মানুষ আর মানুষ। জানাজা উপলক্ষে বুধবার (৩১ ডিসেম্বর) ভোর থেকেই মানুষ আসতে শুরু করে মানিক মিয়া এভিনিউয়ে। মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে, মেট্রো রেলে রেকর্ডসংখ্যক মানুষ যাতায়াত করছে জানাজায় অংশগ্রহণের জন্য। দুপুর ১টার দিকে সরেজমিনে রাজধানীর শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, খামারবাড়ি, খেজুরবাগান, ফার্মগেট, কারওয়ান বাজার, আড়ং মোড়, ধানমণ্ডি ২৭ এলাকা ঘুরে দেখা গেছে লাখ লাখ মানুষের উপস্থিতি। দূর-দূরান্ত থেকে মানুষ হেঁটে আসছে জানাজায় অংশগ্রহণের জন্য। মানুষের চোখে-মুখে একজন আপসহীন দেশনেত্রীকে হারানোর বেদনা।টাঙ্গাইল থেকে সন্তানকে নিয়ে জানাজায় এসেছেন…
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজার আগেই জনতার ঢল নেমেছে। জানাজাস্থল মানিক মিয়া এভিনিউ নেতাকর্মী সাধারণ মানুষের আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বুধবার দুপুর ২টায় মানিক মিয়া এভিনিউতে জানাজা অনুষ্ঠিত হবে। কিন্তু সকাল থেকেই মানুষ আসতে শুরু করেছে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। সরেজমিনে দেখা যায়, কুয়াশাজড়ানো তীব্র শীত উপেক্ষা করেও মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় মানুষের ঢল। যতই সময় গড়াচ্ছে ততই লোকসমাগম বাড়ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা মানুষের চোখে-মুখে একজন আপসহীন দেশনেত্রীকে হারানোর বেদনা। সকাল থেকে ঢাকার প্রবেশপথগুলো দিয়ে সারি সারি গাড়ি ঢাকায় প্রবেশ করেছে। দূর দূরান্ত থেকে আসা মানুষ খঅলেদা জিয়াকে শেষ বিদায় জানাতে…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে বিভিন্ন রাজনৈতিক দল মনোনীত ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২ হাজার ৫৬৯ জন। এর মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির ৩৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। জামায়াতের ২৭৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমার সময়সীমা শেষ হওয়ার পরদিন মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক ও এনআইডি উইং মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সই করা প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ইসির প্রতিবেদন থেকে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি দল প্রার্থী দিয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৪৭৮ জন…
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পর মৃত্যুবরণ করেছেন। বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, দীর্ঘ রাজনৈতিক জীবনে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার ৮০ বছর বয়সে মারা যান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়ার মৃত্যু হয়। ১৯৯১ সালে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ সভাপতি…
দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব। রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ জিয়ার কবরের পাশে তাকে দাফন করা হবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। এর আগে দুপুর ১২টায় জরুরি বৈঠকে বসেন দলটির স্থায়ী কমিটির নেতারা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শিকড় খুঁজতে গেলে ফিরে যেতে হয় উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শহর দিনাজপুরে। জাতীয় রাজনীতির শীর্ষ নেতৃত্বে উঠে আসার বহু আগে এই শহরেই কাটে তার শৈশব, কৈশোর এবং শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। রাজনীতির আলো-আঁধারির বাইরে দিনাজপুর তার স্মৃতিতে বিশেষভাবে জায়গা করে নেয় জন্মের শহর, বেড়ে ওঠার শহর হিসেবে। ১৯৪৫ সালে ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। ছোটবেলায় আদরের নাম ছিল ‘পুতুল’। বাবা ইস্কান্দর মজুমদার ছিলেন ব্যবসায়ী। তিনি দেশভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তানের (বাংলাদেশ) দিনাজপুরে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এজন্যই খালেদা জিয়ার শৈশব ও প্রাথমিক শিক্ষাজীবন কেটেছে দিনাজপুরে। তবে তার আদি পৈতৃকনিবাস ফেনী জেলার ফুলগাজী উপজেলায়। তার…