Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: অনলাইন ডেস্ক
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশালে ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা ও তার নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে এবং স্ত্রীসহ তাকে আটক করা হয়েছে। পরে তাদের দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।’ ‘এই অভিযান যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় সম্পন্ন হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। আজ সকাল ১১টায় মার-এ-লাগোতে সংবাদ সম্মেলন হবে। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ! প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প।’ এদিকে ভেনেজুয়েলাজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ভেনেজুয়েলায় হামলা শুরু করে মার্কিন বাহিনী। কারাকাসের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের…
আরব সাগরে নজরদারি জোরদার ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনার জন্য রাজকীয় নৌবাহিনী মোতায়েন করেছে সৌদি আরব। আজ শুক্রবার সৌদি নেতৃত্বাধীন আরব জোটের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি মার্কিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এই মোতায়েনের প্রধান উদ্দেশ্য হলো সমুদ্রসীমায় কড়া নজরদারি নিশ্চিত করা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় অভিযান কার্যক্রম পরিচালনা করা। আন্তর্জাতিক সমুদ্রপথ রক্ষা এবং যে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড দমনের লক্ষ্যে সৌদি নৌবাহিনীর চলমান অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান।এই অভিযানের মাধ্যমে ওই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা আরও…
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, শীতটাও গত কয়েকদিনের চেয়ে কিছুটা কম। এর সঙ্গে ঘরের দল সিলেট টাইটান্সের ম্যাচ। সবমিলিয়ে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্যালারি ছিল দর্শকে ঠাসা। এমন ম্যাচে অবশ্য সিলেটের ব্যাটাররা জ্বলে উঠতে পারেননি, তাতে দল পেয়েছে মাঝারি সংগ্রহ। এরপর সিলেটের বোলাররা লড়াই করলেও শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদের ক্যামিওতে জয় পায় রংপুর রাইডার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার বিপিএলে দিনের দ্বিতীয় খেলায় সিলেটকে ৬ উইকেটে হারিয়েছে রংপুর। আগে ব্যাটিং করে ১৪৪ রান করে সিলেট। জবাবে ৪ উইকেট হারিয়ে জয় পায় রংপুর। ১৬ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন রিয়াদ। ৩ ম্যাচে এটা রংপুরের দ্বিতীয় জয়। আর ৪ ম্যাচে এটা সিলেটের দ্বিতীয় হার।লক্ষ্য…
দেশে ট্রাভেল এজেন্সি ব্যবসায় সুশাসন নিশ্চিত, টিকিটের কৃত্রিম সংকট রোধ এবং অভিবাসী কর্মীদের হয়রানি বন্ধে ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে বৃহস্পতিবার (১ জানুয়ারি) এ অধ্যাদেশ জারি করেন। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে বলে শুক্রবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। নতুন অধ্যাদেশে অনলাইন ও অফলাইন ট্রাভেল এজেন্সির জন্য ভিন্ন ভিন্ন ব্যাংক গ্যারান্টির বিধান রাখা হয়েছে। সংশোধিত আইন অনুযায়ী, অফলাইন ট্রাভেল এজেন্সির ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টির পরিমাণ হবে ১০ লাখ টাকা। তবে অনলাইন ট্রাভেল এজেন্সির…
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা-এর অধীনে ফুলছড়ি উপজেলার কালিরবাজারে অবস্থিত মিনহাজ কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারের আয়োজনে ছয় মাস মেয়াদি কম্পিউটার ট্রেনিং কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সমাপনী শেষে কোর্স সম্পন্ন করা ৩১ জন শিক্ষার্থীর হাতে প্রবেশপত্র তুলে দেওয়া হয়। তারা গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে শনিবার অনুষ্ঠিতব্য বোর্ড পরীক্ষায় অংশ নেবেন। শুক্রবার বিকেলে ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন, মিনহাজ কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক আব্দুল মমিন, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হারুনার রশিদ, মোনায়েম হোসেন মীম প্রমুখ। বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে টিকে থাকতে হলে কারিগরি জ্ঞানের কোনো বিকল্প…
রোববার থেকে শুরু হওয়া এ বিক্ষোভের সূচনা হয় দোকানদারদের আন্দোলনের মাধ্যমে। সরকারের মুদ্রানীতির ব্যর্থতা, মুদ্রার বড় ধরনের অবমূল্যায়ন ও দ্রুত মূল্যবৃদ্ধির প্রতিবাদে তারা রাস্তায় নামেন। এরপর বিক্ষোভ দ্রুতই বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে রূপ নেয়। তীব্র অর্থনৈতিক সংকট ও মূল্যস্ফীতির বিরুদ্ধে বিক্ষোভকে কেন্দ্র করে ইরানে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। দেশটির গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন প্রদেশে সংঘর্ষে একাধিক ব্যক্তি নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এটিকে গত তিন বছরের মধ্যে ইরানের সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ হিসেবে দেখা হচ্ছে। খবর বিবিসি। আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস এর বরাতে বিবিসি জানায়, পশ্চিম ইরানের লোরেস্তান প্রদেশে একটি পুলিশ…
ইরানে চলমান বিক্ষোভে হস্তক্ষেপ না করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে দিয়েছেন তেহরানের শীর্ষ এক নিরাপত্তা কর্মকর্তা। শুক্রবার দেশটির সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে তা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। ইরানে যুক্তরাষ্ট্রের যেকোনও ধরনের হস্তক্ষেপের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। এর আগে, শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর ইরান যদি গুলি চালায় এবং সহিংসভাবে হত্যা করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধার করে এগিয়ে আসবে। ট্রুথ স্যোশালে ট্রাম্প লিখেছেন, আমরা সম্পূর্ণ প্রস্তুত। যেকোনও সময় ইরানে পদক্ষেপ নেওয়া হতে পারে। ট্রাম্পের হস্তক্ষেপের হুমকির বিষয়ে ইরানের সুপ্রিম…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে হতে যাওয়া গণভোটের বিষয়বস্তু সম্পর্কে জনগণকে ধারণা দিতে জনবহুল জায়গাগুলোতে ডিজিটাল ও ম্যানুয়্যাল বিলবোর্ড স্থাপন করবে সরকার। বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সারাদেশের সিটি করপোরেশন ও পৌরসভাসমূহের মেয়র, প্যানেল মেয়র ও প্রশাসকদেরকে এই পরামর্শ দেওয়া হয়। বৃহস্পতিবার বিকাল ৩টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সভাকক্ষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ- এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। মোট ১২টি সিটি করপোরেশন এবং ৩৩০টি পৌরসভার প্রশাসক সভায় অংশগ্রহণ করেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের গণভোট বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রমের মুখ্য সমন্বয়কের দফতরের সিনিয়র…
কোনো কর্মসূচি শেষ হলে নিজে থেকেই তার ব্যানার পোস্টার সরানোর কাজ হওয়া উচিত। আমরা সেই লক্ষ্যেই ঢাকা মহানগরীতে আজকে শুরু করলাম। সারাদেশে এটি চলবে। তিনদিনের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের সকল জায়গা থেকে ব্যানার-পোস্টার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে দলের চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে প্রচার করা ব্যানার-পোস্টার ছাড়া বাকি সকল ধরনের ব্যানার পোস্টার সরিয়ে নিচ্ছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। শুক্রবার (২ জানুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক হয়। এতে উপস্থিত থেকে এটিসহ অন্যান্য…
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ দোয়া পড়া হয়েছে। মুসল্লি ও সাধারণ মানুষজন এই দোয়ায় অংশ নেন। শুক্রবার (২ জানুয়ারি) বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ শেষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠিত হওয়ার আগে বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করা হয়। এরপর দোয়ায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। আল্লাহপাক যেন তাকে জান্নাতের বাসিন্দা করেন- এ কামনাও করা হয়।খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল, ‘ভালোবাসার প্রতিফলন’ বললেন মির্জা ফখরুল বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ দেশজুড়ে তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ…