Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনাসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামীকাল সোমবার (৫ জানুয়ারি) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে। রোববার (৪ জানুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ৫ জানুয়ারি, সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় (সংলগ্ন এলাকাসহ) এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায়…
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরে বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে নিলামে ৯ কোটি ২০ লাখে দলে নেয় বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু আসর শুরুর আগে নিরাপত্তার অযুহাতে মোস্তাফিজকে আসর থেকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোর বোর্ড (বিসিসিআই)। এই অবস্থায় ফেব্রুয়ারি-মার্চে ভারতে বিশ্বকাপের সময় বাংলাদেশের ক্রিকেটাররা নিরাপদ থাকবেন কি না, এ নিয়ে আজ প্রশ্ন ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলামের কাছে। সিলেটে সংবাদ সম্মেলনে উত্তরে তিনি বলেছেন, ‘টুর্নামেন্ট (বিশ্বকাপ) আয়োজন করছে আইসিসি, ভারত হচ্ছে স্বাগতিক। আমাদের কিছু যোগাযোগ করার দরকার হলে আইসিসিতে করব।’ এবারের বিশ্বকাপে ভারতের সঙ্গে স্বাগতিক হিসেবে আছে শ্রীলংকাও। পাকিস্তান যেমন…
ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এ নতুন একটি ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি দাবি করেছেন, ‘ইউএসএস ইও জিমার বোর্ডে নিকোলাস মাদুরো’। এর আগে এই জাহাজটির কথাই তিনি ফক্স নিউজকে বলেছিলেন। ট্রাম্প বলেন এটিতে করেই ভেনেজুয়েলার নেতাকে যুক্তরাষ্ট্রে আনা হচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে, ধূসর ট্র্যাকস্যুট পরা একজন ব্যক্তি—যাকে মাদুরো বলে মনে হচ্ছে—চোখে আই-মাস্ক, কানে হেডফোন পরে আছেন। এর আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মার্কিন যুদ্ধজাহাজে করে নিউইয়র্কে নেওয়া হচ্ছে বলে শনিবার ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী মার্কিন জাহাজ ইউএসএস আইয়ো জিমায় নিউইয়র্কের পথে আছেন। ট্রাম্প বলেন, ‘হেলিকপ্টারে করে…
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও দীর্ঘ অভিনয়জীবনে এই প্রথমবার একসঙ্গে পর্দা ভাগ করতে চলেছেন অক্ষয় কুমার ও রানি মুখার্জি। বলিপাড়ায় জোর গুঞ্জন, নতুন বছরেই আসতে চলেছে অক্ষয়ের জনপ্রিয় ছবি ‘ওএমজি’-এর তৃতীয় ফ্র্যাঞ্চাইজি, আর সেখানেই দেখা যাবে এই দুই তারকার যুগলবন্দি। খবরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত অনুরাগীরা। দীর্ঘদিন ধরেই ইন্ডাস্ট্রির অন্দরে ‘ওএমজি ৩’ নিয়ে নানা জল্পনা চলছিল। এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে রানি মুখার্জির নাম। গুঞ্জন সত্যি হলে এই ছবির হাত ধরেই প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে বলিউডের দুই হেভিওয়েট তারকাকে। ‘ওএমজি’ (২০১২) এবং ‘ওএমজি ২’ (২০২৩) দু’টি ছবিই দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। সামাজিক ও ধর্মীয় বিশ্বাসকে কেন্দ্র করে সাহসী বক্তব্যের জন্য এই…
চালকদের জীবিকা ও পরিবারের কথা চিন্তা করে চাইলেই রাজধানী ঢাকা থেকে ব্যাটারিচালিত রিকশা তুলে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান। শনিবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর আফতাব নগরে তিন চাকার স্বল্প গতির ব্যাটারিচালিত রিকশার পাইলটিং কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা জানান, ঢাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ না করে এটিকে একটি কাঠামোতে নিয়ে আসার জন্য কাজ চলছে। সড়ক পরিবহন উপদেষ্টা বলেন, ‘চালকদের জীবিকা ও পরিবারের কথা চিন্তা করে রাজধানী থেকে ব্যাটারিচালিত রিকশা চাইলেই তুলে দেওয়া যায় না। তবে এসব রিকশা চলাচল শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হবে।’ সড়কে শৃঙ্খলা ফেরাতে যত্রতত্র…
কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) নিশ্চিত করেছে যে তারা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশ মেনে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে। সম্প্রতি আবুধাবিতে অনুষ্ঠিত মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ানো এই খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ফ্র্যাঞ্চাইজিটি অনুসরণ করেছে। কেকেআরের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করছে যে আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিসিসিআই/আইপিএল তাদের নির্দেশ দিয়েছে, আসন্ন আইপিএল মৌসুমের আগে মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে। এই পদক্ষেপটি যথাযথ প্রক্রিয়া এবং পরামর্শ অনুসরণ করে বাস্তবায়ন করা হয়েছে। বিসিসিআই আইপিএল বিধিমালা অনুযায়ী কেকেআরকে বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতি দেবে, এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।’ প্রতিবেশী দেশে সংখ্যালঘু হত্যা…
বাংলাদেশ ব্যাংকের পরিচালক (গবেষণা) পদে পদোন্নতি পেয়েছেন একই বিভাগের অতিরিক্ত পরিচালক মো. ওয়াহেদুজ্জামান সরদার। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এর পরিচালক মো. জবদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদোন্নতির আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগে কর্মরত অতিরিক্ত পরিচালক মো. ওয়াহেদুজ্জামান সরদারকে পরিচালক (গবেষণা) পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। মো. ওয়াহেদুজ্জামান সরদার ২০০১ সালে বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি গবেষণা বিভাগের অভ্যন্তরীণ অর্থনীতি উপ-বিভাগ ও ইসলামী অর্থনীতি উপ-বিভাগে দায়িত্ব পালন করেন। এ সময়ে তিনি কৃষি ও পল্লী ঋণ, মূল্যস্ফীতি এবং ইসলামী ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন…
ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন। পরে সাংবাদিকদের তাসনিম জারা বলেন, দুজন ভোটারের তথ্যের কারণে এমনটি করা হয়েছে। কারণ তারা জানতেন না যে তারা ঢাকা-৯ আসনের ভোটার নন এবং ইসি তথ্য জানার কোনো উপায় রাখেনি। তবে তিনি আপিল করবেন। হলফনামার তথ্য থেকে জানা যায়, ডা. তাসনিম জারা পেশায় একজন চিকিৎসক। চাকরি থেকে তার বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৩৩৩ টাকা। এছাড়া দেশের বাইরে তার আয় রয়েছে ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড। তিনি আয়কর হিসেবে পরিশোধ করেছেন ৩৪ হাজার ৫৭ টাকা। জাতীয়…
ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অবস্থিত রিটার্নিং অফিসারের কার্যালয়ে আবদুস সালাম বলেন, বিএনপি বাংলাদেশের গণতন্ত্র আবার ফিরিয়ে আনবে। বাংলাদেশ যখন সংকটে পড়েছে তখনই জিয়া পরিবার সামনে এসেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। স্বৈরাচার পাথরের মতো বসে পড়েছিল। আজ সেই স্বৈরাচার বিদায় হয়েছে। এখন পর্যন্ত গণতন্ত্র আমরা ফিরে পাইনি। আগামী নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে…
দেশের ৯ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব জেলার ওপর দিয়ে চলমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। শনিবার (৩ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলালে, অভ্যন্তরীণ নৌ পরিবহণ এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।…