Author: নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আজ থেকে শুরু হচ্ছে আপিল কার্যক্রম। যাচাই-বাছাইয়ের শেষ দিন পর্যন্ত সারাদেশে ৭শ’ ২৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। রোববার (৪ জানুয়ারি) বিকাল ৫টায় শেষ হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই। বাছাইয়ের ফলাফলে মোট ১ হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ হয়েছে। আপিলের জন্য আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চল ভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে। ৯ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান বা প্রার্থীর লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কেউ ইসিতে আপিল করতে পারবেন। উল্লেখ্য যে, মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে দাখিলকৃত আপিল নির্বাচন কমিশন আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করবে।

Read More

সুন্দরবনে ঘুরতে গিয়ে অপহরণের শিকার দুই পর্যটক ও রিসোর্ট মালিককে উদ্ধার করা হয়েছে। পুলিশ ও কোস্টগার্ডের তৎপরতায় তাদের উদ্ধার করা হয়। রোববার (৪ জানুয়ারি) রাত পৌনে নয়টার দিকে তাদের উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) প্রকাশ চন্দ্র। দাকোপ থানা সূত্রে জানা যায়, দুই পর্যটক মো. সোহেল ও জনি এবং রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড়কে উদ্ধার করে কোস্টগার্ডের হেফাজতে রাখা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।এর আগে, গত ২ জানুয়ারি নারী-পুরুষসহ চারজন পর্যটক ঢাকা থেকে সুন্দরবনে ঘুরতে আসেন। দুপুরে তারা সুন্দরবনের ঢাংমারী এলাকায় অবস্থিত ‘রিসোর্ট গোলকাননে’ বুকিং নিয়ে রাতযাপনের জন্য অবস্থান নেন। এদিন বিকেলে রিসোর্ট গোলকাননের মালিক শ্রীপতি বাছাড় ও…

Read More

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে আইসিসি। যদিও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি তারা।  রবিবার (৪ জানুয়ারি) ছুটির দিন হওয়ায় কোনো সভায় বসেনি। তবে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার ক্ষেত্রে আইসিসির মনোভাব ইতিবাচক। এক বা দুই দিনের ভেতরই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এর আগে আজ দুপুরে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার ব্যাপারে আইসিসির কাছে অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানায়, বোর্ড গত ২৪ ঘণ্টার ঘটনাপ্রবাহ বিবেচনায় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেছে এবং ভারতে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোতে বাংলাদেশ জাতীয় দলের অংশগ্রহণ নিয়ে উদ্ভূত সামগ্রিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আগামীকাল ৫ জানুয়ারি সোমবার থেকে আপিল দায়ের করা যাবে। ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত সংক্ষুদ্ধ কোনো প্রার্থী বা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা কোনো সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা প্রার্থী কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি ইসিতে আপিল দায়ের করতে পারবেন। আগামীকাল সোমবার থেকে আপিল দায়ের করার জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কেন্দ্র স্থাপন করা হয়েছে। আপিল দায়ের সংক্রান্ত কেন্দ্রে অঞ্চাল ভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে। ১নং বুথে খুলনা অঞ্চলের জেলা সমূহ: মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা…

Read More

ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত সিএসডি টাওয়ারে নিজেদের সর্ববৃহৎ ফ্র্যাঞ্চাইজি স্টোর উদ্বোধন করেছে বাটা বাংলাদেশ। ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত সিএসডি টাওয়ারে নিজেদের সর্ববৃহৎ ফ্র্যাঞ্চাইজি স্টোর উদ্বোধন করেছে বাটা বাংলাদেশ। সম্প্রতি যৌথভাবে স্টোরটি উদ্বোধন করেন বাটা বাংলাদেশের এমডি ফারিয়া ইয়াসমিন এবং সিএসডির এমডি ব্রিগেডিয়ার জেনারেল মো. মোজাম্মেল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বাটা বাংলাদেশের রিটেইল ডিরেক্টর আরফানুল হক, হেড অব এইচআর মালিক কবির, হেড অব মার্কেটিং নুসরাত হাসান, হেড অব ফ্র্যাঞ্চাইজি শাহজাহান সানি, সিএসডির হেড অব সেন্ট্রাল প্ল্যান অ্যান্ড প্রকিউরমেন্ট মেজর মীর ইখতিয়ার উদ্দিন আহমেদ, হেড অব শপস অপারেশন লেফটেন্যান্ট কর্নেল মো. আসিফ আবদুর রউফ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (মার্কেটিং ও কাস্টমার রিলেশনশিপ) অবসরপ্রাপ্ত মেজর মো.…

Read More

ন্যাশনাল ব্যাংক পিএলসির ৯০৩ কোটি ৬৭ লাখ ২ হাজার ৬২১ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক পর্যবেক্ষক ও বর্তমানে ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ভুয়া কাগজপত্র ও জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া নাগরিক কাজের চুক্তি দাখিলের মাধ্যমে অভিযুক্তরা এই অর্থ আত্মসাৎ করেন। রোববার (৪ জানুয়ারি) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় ডেপুটি গভর্নর কবির আহম্মেদ ছাড়াও অনুমোদিত মামলায় ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক রন হক সিকদার, পারভীন হক সিকদার ও মনোয়ারা সিকদারকে আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন—এছাড়া ব্যাংকটির সাবেক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখা…

Read More

ভোক্তা পর্যায়ে এলপিজি গ্যাসের দাম আবারও বাড়িয়েছে সরকার। জানুয়ারি মাসের জন্য ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের মূল্য ৫৩ টাকা বৃদ্ধি করে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অটোগ্যাসের দাম ৫৭ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই দাম বাড়ানোর ঘোষণা দেয়। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়। আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন এই মূল্য কার্যকর হবে। বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ জানান, গত ডিসেম্বর মাসে ১২ কেজি এলপিজির দাম ছিল ১ হাজার ২৫৩ টাকা। সেখান থেকে ৫৩ টাকা বাড়িয়ে জানুয়ারি মাসের জন্য ১ হাজার…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের আগে মনোনয়নপত্রে প্রকাশিত হলফনামা থেকে জানা গেছে, বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় পার্টির শীর্ষ ৫ নেতার মাসিক আয় লাখ টাকারও কম, যা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে কম আয়ের তালিকায় রয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। পেশায় চিকিৎসক হলেও তার আয়ের উৎস মূলত কৃষি ও অনুদান। তিনি বছরে ৩ লাখ ৬০ হাজার টাকা আয় করেন, যা মাসে দাঁড়ায় মাত্র ৩০ হাজার টাকায়। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের রাজনৈতিক জীবিকা নিয়ে থাকলেও তাঁর মাসিক আয় ৩৩ হাজারের কিছুটা বেশি, বার্ষিক আয় ৪ লাখ টাকা। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত…

Read More

মোস্তাফিজুর রহমান ইস্যুতে রীতিমতো মুখোমুখি অবস্থানে চলে গেছে বিসিবি ও বিসিসিআই। ‘নিরাপত্তার কারণে’ বাংলাদেশি পেসারকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরই আইসিসির কাছে প্রশ্ন তোলার দাবি উঠেছিল। বিসিবি জানিয়েছিল শিগগিরই আইসিসিকে চিঠি দেবে বোর্ড। তার আগে বিসিবি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে, বর্তমান পরিস্থিতিতে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়। শিগগিরই ভেন্যু বদলানোর দাবিও তুলবে আইসিসির কাছে। ইতোমধ্যে একটি চিঠি তৈরি করা হয়েছে এই মর্মে। যুগান্তরকে এমনটাই জানিয়েছে বিসিবির একটি সূত্র। টি–টোয়েন্টি বিশ্বকাপের আর এক মাস বাকি। ঠিক এই সময়ে এসে বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছে। ঘটনার সূত্রপাত গতকাল শনিবার থেকে। বিসিসিআইয়ের ওপর আগে থেকেই চাপ ছিল বাংলাদেশি কোনো ক্রিকেটারকে যেন আইপিএলে…

Read More

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) বন্ধ হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। রোববার (৪ জানুয়ারি) দুপুরে বিটিআরসি ভবন পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। ফয়েজ আহমদ বলেন, ব্যবসায়ীদের দাবি মেনে মোবাইল ফোন আমদানিতে যথেষ্ট শুল্ক কমানো হয়েছে। সুতরাং বন্ধ হবে না এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার)। তিনি বলেন, গ্রাহকের হ্যান্ডসেট নিরাপদ রাখতে এনইআইআর পদ্ধতি সচল থাকবে। বিটিআরসিতে হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে বলে জানান তিনি। ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, প্রতিবছর আমদানিকৃত মোবাইল সেটের অর্ধেকই শুল্ক ফাঁকি দিয়ে আসছে। এর বড় অংশই নকল, কপি এবং পুরনো সেট, যা কেসিং…

Read More