Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: অনলাইন ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক দলগুলোর নেতাদের প্রায় প্রতিদিনই এমন হুঁশিয়ারি উচ্চারণ করতে দেখা যাচ্ছে যে, ‘একটি মহল ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে পারে’ অথবা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলে মেনে নেওয়া হবে না, প্রতিহত করা হবে।’বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বাংলাদেশের প্রায় সবগুলো রাজনৈতিক দলের প্রধান নেতারাই গত কয়েক দিনে বেশ কয়েকবার একে অপরকে ইঙ্গিত করে এসব কথা উচ্চারণ করেছেন। তবে কেবল রাজনৈতিক দলের নেতারাই নয় বরং প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনও গত বছরের মার্চে এক আলোচনা সভায় রাজনৈতিক দলগুলোকে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ ও ‘ভোট–সন্ত্রাসের চেষ্টা’ বা উদ্যোগ না নেওয়ার আহ্বান জানিয়েছেন। ওই অনুষ্ঠানে তিনি বলেন, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং…
তরল জ্বালানির রিফাইনারি দেওয়ার বেসরকারিকরণে তোড়জোড় শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও সরকারের জ্বালানি বিভাগ। দেশে গ্যাস ও তরল জ্বালানিতে নানামুখী সংকটের মধ্যেই দ্রুততার সঙ্গে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানিয়েছে। জানা যায়, দেশের একটি বড় শিল্পগ্রুপকে বেসরকারিতে জ্বালানি তেল পরিশোধন আমদানি ও বিপণনের সুযোগ করে দিতে ২০২৩ সালে আওয়ামী লীগ সরকার বেসরকারি জ্বালানি নীতিমালা-২০২৩ করেছিল। এতে দেশের বিশিষ্টজনের দ্বিমত থাকলেও শেষমেষ ওই শিল্পগ্রুপকে বেসরকারিতে সুযোগ দিতে পারেনি। তবে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পরপরই পরের ২৫ সেপ্টেম্বর নিজস্ব ব্যবস্থাপনায় অপরিশোধিত জ্বালানি তেল আমদানিপূর্বক প্রক্রিয়াকরণ, মজুত ও বিপণনের জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে আবেদন…
রাজধানী ঢাকার আটটি স্থানে আজ সোমবার জনসভায় করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল এই কার্যক্রমের অংশ হিসেবে ঢাকার ৬টি স্থানে জনসভা করেছেন তিনি। বিএনপি সূত্র জানিয়েছে, তারেক রহমান আজ তার নিজ নির্বাচনী এলাকা ও ঢাকা মহানগর দক্ষিণের সাতটি সংসদীয় আসনের মোট আটটি জনসভায় অংশ নেবেন। এর মধ্যে বেলা ১১টায় ঢাকা-১৭ আসনে বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর খেলার মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি। এরপর ঢাকা-১০ আসনে কলাবাগান ক্রীড়া চক্র মাঠে দুপুর ১২টায়, ঢাকা-৮ আসনে পীরজঙ্গী মাজার রোডে বেলা ১টায়, ঢাকা-৯ আসনে মান্ডা তরুণ সংঘ মাঠে বেলা ২টায়, ঢাকা-৫ আসনে যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে বেলা ৩টায়, ঢাকা-৪ আসনে জুরাইন-দয়াগঞ্জ রোডে বিকেল ৪টায়, ঢাকা-৬…
পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিক চুক্তিগুলো অত্যন্ত জটিল ও দীর্ঘমেয়াদি আর্থিক মডেলের ওপর নির্ভরশীল বলে মন্তব্য করেছেন পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, আংশিক তথ্য বা নির্দিষ্ট কয়েকটি সংখ্যার ভিত্তিতে এসব চুক্তির লাভ-লোকসান নির্ধারণ করা বিভ্রান্তিকর এবং জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর। রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। চৌধুরী আশিক মাহমুদ বলেন, একটি কনসেশন অ্যাগ্রিমেন্ট প্রায় ৩০০ পাতার ডকুমেন্ট, যেখানে শতাধিক গুরুত্বপূর্ণ শর্ত থাকে। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে প্রাথমিক আলোচনাতেই তারা এক হাজারের বেশি পয়েন্টে আলোচনার প্রস্তাব দিয়েছিল। প্রতিটি পয়েন্ট নিয়ে দীর্ঘ ও কঠিন দর-কষাকষি হয়েছে।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আপনাদের সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, যাতে আপনাদের ভোটকে কেউ আমি-ডামির নির্বাচন করে বাক্সে বন্দী করতে না পারে। আপনাদের ভোটের অধিকারকে যাতে কেউ ছিনতাই করতে না পারে। ভোটের অধিকারকে ষড়যন্ত্র করে পাল্টে দিতে না পরে।’ রোববার রাজধানীর মিরপুরে ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয়ের মাঠে ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী সানজিদা ইসলামের সমর্থনে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। এ সময় তিনি বলেন, ‘যে তৌফিক আল্লাহ মানুষকে দেননি, এমন কোনো প্রতিশ্রুতি আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই না।’ সমাবেশে তারেক রহমান বলেন, ‘আমরা এমন কিছু মানুষের কাছে বলতে চাই না, যা মানুষের আওতার মধ্যে নয়। আমরা আপনাদের কাছে…
ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেওয়ার সরকারি ঘোষণাসহ চার দাবিতে অনির্দিষ্টকাল ধর্মঘট আহ্বান করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। আগামীকাল রোববার সকাল ৮টা থেকে এ কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছেন তারা। এবারের ধর্মঘটে জেটি, ইয়ার্ড, টার্মিনাল, প্রশাসনিক ভবনের পাশাপাশি বহির্নোঙরেও (আউটারে লাইটারিং) অপারেশনাল কাজ বন্ধ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। আগের ধর্মঘটে বন্দরের বহিনোঙ্গরে কার্যক্রম সচল ছিল। চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আজ শনিবার এ কর্মসূচি ঘোষণা করেন চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহীম খোকন। বন্দর রক্ষা পরিষদের বাকি তিনটি দাবি হচ্ছে- বন্দরের বর্তমান চেয়ারম্যান এসএম মনিরুজ্জামানকে চেয়ারম্যান পদ থেকে প্রত্যাহার করা। বিগত আন্দোলনে যেসব…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু জনপ্রতিনিধি নয়, দেশকে পুনর্গঠন করার নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচনের জন্য নয়, এটি দেশ পুনর্গঠনের নির্বাচন। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মধ্য দিয়ে দেশের মানুষ হারানো দিনের অধিকার ফিরে পাবে।’ আজ শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বিগত তিনটি নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। তবে এবার সেই হারানো অধিকার প্রয়োগের সময় এসেছে। জনপ্রতিনিধি নির্বাচনের পাশাপাশি দেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ এসেছে। ক্ষমতায় গেলে দেশ পুনর্গঠনের কাজে…
শেষ মুহূর্তেও অন্তর্বর্তী সরকার একের পর এক চুক্তিতে সই করছে, যার অধিকাংশই ভূরাজনৈতিকভাবে সংবেদনশীল। বিশ্লেষকদের মতে, সংস্কারই যেখানে মূল ম্যান্ডেট ছিল, সেখানে এ ধরনের তৎপরতা এতটাই প্রাধান্য পেয়েছে যে গণ-অভ্যুত্থানের সরকার ‘ভূরাজনৈতিক সরকারে’ রূপ নিয়েছে মাত্র পাঁচদিন পর জাতীয় নির্বাচন। ঠিক এ সময়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার একের পর এক আন্তর্জাতিক চুক্তি ও সমঝোতা স্মারকে সই করছে। যার মধ্যে রয়েছে জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি এবং প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরবিষয়ক চুক্তি সই। নির্বাচনের মাত্র তিনদিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্কসংক্রান্ত বাণিজ্য চুক্তিও সই করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বন্দরসংশ্লিষ্টদের আপত্তি ও বাধা উপেক্ষা করে চট্টগ্রাম বন্দরের…
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সংগঠনটির ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ তথ্য জানানো হয়। জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রার সময় এ ঘটনা ঘটে। বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টাল মোড়ের ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে এগোতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এছাড়াও ইনকিলাব মঞ্চের ফাতেমা তাসনিম জুমা (মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, ডাকসু), শান্তা আক্তার (সদস্য, জকসু), সালাউদ্দীন…
বৃহস্পতিবার বিকেল ৩টা। গোপালগঞ্জ মূল শহরে তখন একাধিক প্রার্থীর নির্বাচনি প্রচারণার মাইকিং চলছে। সড়কের দুই পাশে দেখা যায় বিভিন্ন প্রার্থীর ব্যানার-ফেস্টুন। তবে সেই সংখ্যাটা খুবই কম। নির্বাচন মানেই পোস্টার দিয়ে ছেয়ে ফেলার অতীত স্মৃতি এবার অনেকটাই মুছে দিয়েছে আচরণবিধি। এবার আওয়ামী লীগবিহীন গোপালগঞ্জের তিনটি আসনে বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টিসহ স্বতন্ত্র প্রার্থীরা চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রভাব থাকা গোপালগঞ্জের প্রার্থীরা ভোটের হিসাব কীভাবে মেলাচ্ছেন, তা বুঝতে আসনটির বিভিন্ন গ্রামে, মহল্লায় এবং প্রত্যন্ত এলাকার অন্তত ৪০ জনের সঙ্গে নির্বাচন নিয়ে কথা হয়। তাদের মধ্যে কেউ বলেছেন, গোপালগঞ্জের তিন আসনের মধ্যে…