Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
উপদেষ্টা পরিষদের বৈঠকে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা সংশোধন অধ্যাদেশ-২০২৬, বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংশোধন অধ্যাদেশ-২০২৬ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশ, ২০২৬-এর খসড়া ও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ বনজ শিল্প উন্নয়ন করপোরেশন অধ্যাদেশ, ২০২৬-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় প্রণীত ‘হার্ট ন্যাশনালি ডিটারমাইন কন্ট্রিবিউশন (এনডিসি-৩)’ ভূতাপেক্ষ অনুমোদন পেয়েছে। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এসব তথ্য জানান। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। শফিকুল আলম বলেন, ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশে আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উদ্বেগ বিবেচনায়…
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না। নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী এবং সবাই নির্বাচন কমিশনের কাছ থেকে ন্যায়বিচার পাবেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, যারা মনোনয়নের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আবেদন করছেন, আইনি ভিত্তিতে তার সমাধান করা হবে। আমরা স্বচ্ছতায় বিশ্বাসী। সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে কমিশন। সিইসি আরও আশ্বস্ত করেন যে, আপিল শুনানির পুরো প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ হবে এবং…
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদ ভিপি, জিএস ও এজিএস প্রার্থীসহ কেন্দ্রীয় সংসদের ২১টি পদের ১৬টিতেই জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলেন ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা। আর ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ থেকে পাঁচটি পদে জয়ী হয়েছেন, আর সদস্য পদে একজন ও স্বতন্ত্রপ্রার্থী জয়ী হয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নির্বাচনে শীর্ষ তিন পদ ভিপি, জিএস ও এজিএস প্রার্থীসহ কেন্দ্রীয় সংসদের ২১টি পদের ১৬টিতেই জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলেন ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা। আর ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ থেকে পাঁচটি পদে জয়ী হয়েছেন, আর সদস্য পদে একজন ও স্বতন্ত্রপ্রার্থী জয়ী হয়েছেন। বুধবার রাত ১টায় চূড়ান্ত ফল ঘোষণা করেন…
সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ও সূচক উভয়ই বেড়েছে। প্রধান সূচক ডিএসইএক্সসহ তিনটি সূচকই ছিল ঊর্ধ্বমুখী। আজও ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬৫ কোটি ৬৮ লাখ টাকার। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ৪৫৪ কোটি ৬৯ লাখ টাকার। গতকাল লেনদেন হয়েছে ৪৫৪ কোটি ৬৯ লাখ টাকার। আজ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স কমে হয়েছে ৪ হাজার ৯৯৯২ দশমিক ৬৯ পয়েন্ট। গতকালের তুলনায় সূচকটি বেড়েছে ৩৯ দশমিক ০৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ। দ্বিতীয় সূচক ডিএসইএস বেড়ে হয়েছে ১০০৯ দশমিক ৩৭ পয়েন্ট। আজ এই সূচক ৩ দশমিক ৯০ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ…
ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না চাওয়া, এ বিষয়ে আইসিসির কাছে চিঠি পাঠানো এবং আইসিসি থেকে যে প্রতিউত্তর এসেছে- সব মিলিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে বেঠক করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের পর নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থান স্পষ্ট করলেন বোর্ডের গুরুত্বপূর্ণ প্রতিনিধি আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানিয়েছেন, খেলোয়াড়দের পাশাপাশি সাংবাদিক, স্পন্সর ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত না হলে বিসিবি তাদের অধিকারের প্রশ্নে কঠোর অবস্থানে অনড় থাকবে। মিটিংয়ের ফলাফল এবং নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা মিটিংয়ের মূল ফলাফল কী? আপনাদের কি কোনো পরামর্শ দেওয়া হয়েছে যে আপনারা কীভাবে সামনের দিকে অগ্রসর হবেন? এমন…
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার একদিন পেরোনোর পরও ভোটগণনা শেষ হয়নি। নির্বাচন কমিশন জানিয়েছে, বাকি কেন্দ্রগুলোর গণনা কার্যক্রম চলছে। প্রতিটি বিভাগের ফল ঘোষণা শেষে রাতের মধ্যেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টা পর্যন্ত ২৫ বিভাগের ফলাফল ঘোষণা করা হয়েছে। তবে আরও ১৪টি বিভাগের ফলাফল এখনো বাকি। এদিকে, ঘোষিত ২৩ কেন্দ্রের ফলাফলে ভিপি, জিএস ও এজিএস পদে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী। ২৩ কেন্দ্রে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন দুই হাজার ৮১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের এ কে এম রাকিব পেয়েছেন দুই হাজার ৬৯১ ভোট। দুই প্রার্থীর মধ্যে…
জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার রায়ের বাজারে বেওয়ারিশ হিসেবে দাফন করা ১১৪ জনের মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করেছে বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগ (সিআইডি)। বুধবার (৭ জানুয়ারি) এ সংক্রান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয়। এসময় প্রধান উপদেষ্টা বলেন, নিজ দেশের নাগরিকদের হত্যা করে গণকবর দেওয়ার মতো ঘটনা কোনো সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না। আওয়ামী লীগ সরকার যে বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে, তা পৃথিবীর ইতিহাসে বিরল। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত বেওয়ারিশ হিসেবে দাফনকৃতদের পরিচয় শনাক্ত কার্যক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা প্রদান করে। গত ৭ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত এই ডিএনএ নমুনা…
পাকিস্তান ও বাংলাদেশের বিমানবাহিনী প্রধানের মধ্যে বৈঠকে ঢাকার কাছে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রিসহ সম্ভাব্য একটি চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। ইসলামাবাদ বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়ন এবং অস্ত্র বিক্রির বিষয়ে আশাবাদী হয়ে ওঠার মধ্যে পাকিস্তানের সেনাবাহিনী দুই দেশের বিমানবাহিনীর প্রধানদের ওই আলোচনার কথা জানিয়েছে। গত বছর মে মাসে চিরশত্রু ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তানের বিমানবাহিনীর সাফল্যকে কাজে লাগিয়ে সুবিধা আদায় করতে চাইছে পাকিস্তান। পরমাণু শক্তিধর দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে ওই যুদ্ধ ছিল প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক সংঘাত। জেএফ-১৭ থান্ডার হলো চীন ও পাকিস্তান যৌথভাবে তৈরি করা একটি ‘মাল্টি-রোল’ যুদ্ধবিমান। এর আগে ২০১৯ সালেও ভারতের সঙ্গে সামরিক সংঘাতের সময় এই যুদ্ধবিমান…
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ ভারতেই আছে বলে জানিয়েছেন গোয়েন্দা বাহিনীর (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। মঙ্গলবার (৬ জানুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার চার্জশিট দাখিল বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য দেনে তিনি। সম্প্রতি ফয়সাল করিমের দুটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওর মাধ্যমে ফয়সাল দাবি করেন, বর্তমানে তিনি দুবাইয়ে অবস্থান করছেন। হাদির হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা নেই। কিন্তু হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হাদিকে গুলি করে হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতের মেঘালয়ে পালিয়েছেন ফয়সাল ও তার সহযোগী আলমগীর শেখ। ফয়সালের ভিডিওগুলো সত্য নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা…
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপনা প্যানেল থেকে বাদ পড়েছেন ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠক। পরিবর্তিত পরিস্থিতির কারণে তাকে উপস্থাপক প্যানেল থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের এবারের আসরে উপস্থাপনা ও ধারাভাষ্যে চমক আনতে বেশ কিছু আন্তর্জাতিক মুখ যুক্ত করেছিল বিসিবি। উপস্থাপক হিসেবে পাকিস্তানের জয়নব আব্বাসের সঙ্গে ছিলেন ভারতের রিধিমা পাঠক। আর ধারাভাষ্যকার তালিকায় জায়গা পেয়েছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা এবং ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার ড্যারেন গফ। তবে সাম্প্রতিক বাংলাদেশ–ভারত রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে রিধিমা পাঠকের বিপিএল যাত্রার সমাপ্তি ঘটেছে। গত শনিবার (৩ জানুয়ারি) ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড…