Author: নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইলের রসুলপুরে বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জে অকেজো বিস্ফোরক দ্রব্যাদি ধ্বংসের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই কার্যক্রম চলাকালীন নিরাপত্তার স্বার্থে আগামী ১০ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ফায়ারিং রেঞ্জের আশপাশের ৩ কিলোমিটার এলাকার মধ্যে সর্বসাধারণ ও যানবাহন চলাচল পরিহার করার অনুরোধ জানানো হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। আইএসপিআর জানায়, আগামী ১০-২১ জানুয়ারি পর্যন্ত টাঙ্গাইলের রসুলপুরে বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জে অকেজো বিস্ফোরক দ্রব্যাদি ধ্বংস করা হবে। এই প্রক্রিয়া চলাকালীন যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্কতামূলক এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত দিনগুলোতে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বিস্ফোরক দ্রব্যাদি ধ্বংসকরণ…

Read More

রাজধানীর আমিনবাজার এলাকায় তুরাগ নদীতে মালবাহী ট্রলারের আঘাতে গ্যাস বিতরণ পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ঢাকা মহানগরী এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতের কাজ চলছে। শুক্রবার (৯ জানুয়ারি) এক বার্তায় এসব তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বার্তায় তিতাস জানায়, ক্ষতিগ্রস্ত বিতরণ গ্যাস পাইপলাইন মেরামত করা হলেও মেরামতকালীন পাইপে পানি প্রবেশ করায় এবং একই সঙ্গে ঢাকা শহরে গ্যাসের সরবরাহ কম থাকায় ঢাকা মহানগরীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে। গ্যাসের স্বল্পচাপ সমস্যা সমাধানের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Read More

মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। তিনি ইউএসটিআর সহকারী ব্রেন্ডন লিঞ্চের সঙ্গেও একটি পৃথক বৈঠক করেছেন। বৃহস্পতিবার বিকেলে ওয়াশিংটন ডিসিতে তারা সাক্ষাৎ করেছেন। আজ শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় বিষয়টি জানিয়েছে। ড. খলিলুর রহমান সাক্ষাৎকালে জেমিসন গ্রিয়ারকে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি হ্রাসের অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন। তিনি বলেন, পারস্পরিক বাণিজ্য চুক্তির আনুষ্ঠানিক বাস্তবায়নের আগেই বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি উল্লেখযোগ্য হারে বাড়িয়ে বাণিজ্য ঘাটতি হ্রাসে বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে। একই সঙ্গে, চুক্তির বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। খলিলুর রহমান ইউএসটিআরকে বর্তমান ২০…

Read More

সীমানা জটিলতার কারণে পাবনা-১ ও ২ আসনের ভোটের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মহামান্য আদালত আমাদের বলেছেন- আমরা যেন পাবনা ১ ও ২ আসনে ভোটের কোনো কার্যক্রম না করি। সে জন্য এই দুই আসনে ভোটের কার্যক্রম আপাতত বন্ধ করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসন পুনর্বিন্যাস করে গত বছরের ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন এ সংক্রান্ত চূড়ান্ত গেজেট প্রকাশ করে। সেখানে সাঁথিয়া উপজেলার পুরো অংশ নিয়ে পাবনা-১ আসন ও সুজানগর ও বেড়া উপজেলার সমন্বয়ে পাবনা-২ আসন চূড়ান্ত করা হয়।…

Read More

চট্টগ্রামের মীরসরাইয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জাতীয় তেল সরবরাহ পাইপলাইন ফুটো করে অভিনব কায়দায় হাজার হাজার লিটার জ্বালানি তেল চুরি করা হচ্ছিল। সম্প্রতি বিষয়টি জানাজানি হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মীরসরাই উপজেলার হাদি ফকির হাট এলাকায় মাটির গভীর দিয়ে যাওয়া পাইপলাইনটির ওপর একটি ঘর তৈরি করা হয়। পরে ঘরের ভেতর অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে ড্রিল করে দীর্ঘদিন ধরে হাজার হাজার লিটার তেল চুরি করেছিল সংঘবদ্ধ চক্র। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে পাইপলাইন থেকে তেল আশপাশে ছড়িয়ে পড়লে তা স্থানীয়দের নজরে আসে। বিপিসির পরিচালক ড. এ কে এম আজাদুর রহমান সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, পাইপলাইনের ঠিক ওপরে…

Read More

আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নারী ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে আজ একটি টেলিভিশন বিজ্ঞাপন (টিভিসি) প্রকাশ করেছে সরকার। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন ও গণভোট বিষয়ে নারীদের উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং https://www.facebook.com/reel/3782233632084802 থেকে এই টিভিসি প্রকাশ করা হয়। প্রেস উইং উল্লেখ করে ‘চব্বিশের গণঅভ্যুত্থানে আমাদের নারীরা ছিলো অগ্রণী ভূমিকায়। ছাব্বিশের জাতীয় নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোটে নারীরা জাগবে একই মহিমায়।’এই টিভিসিটি নির্মাণ করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, যাতে নারীর ভোটাধিকার ও সক্রিয় অংশগ্রহণের বার্তা আরও ছড়িয়ে যায়।

Read More

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) নভেম্বর ও ডিসেম্বর মাসের আমদানি বিল পরিশোধ করেছে বাংলাদেশ। ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ৩২ বিলিয়ন ডলারের নেমে এসেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক ১৫৩ কোটি ৫২ লাখ ডলার ডলারের সমপরিমাণ অর্থ আকুকে পরিশোধ করার পর দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩২ দশমিক ৩৪ বিলিয়ন মার্কিন ডলারে নেমেছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, দেশের ইতিহাসে ২০২২ সালের আগস্টে রিজার্ভ উঠেছিল সর্বোচ্চ ৪৮ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলারে। এর পর আওয়ামী সরকারের সহায়তায় কয়েকটি ব্যক্তি ও গোষ্ঠি ব্যাপকভাবে অর্থ পাচার করতে থাকে।…

Read More

পুরো ইরানজুড়ে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ইন্টারনেট সংযোগ। দেশটিতে গত কয়েকদিন ধরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে বিক্ষোভ চলছে। যা সহিংস আন্দোলনে রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।অনলাইন পর্যবেক্ষক গ্রুপ নেটব্লকস বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জানিয়েছে, ইরানের সব জায়গায় ইন্টারনেট ব্ল্যাকআউট পরিলক্ষিত হচ্ছে। ইন্টারনেট বিচ্ছিন্নের আগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে বিভিন্ন ডিজিটাল সেন্সরশিপ ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছে গ্রুপটি। তারা বলেছে, যখন দেশটিতে সংকটময় মুহূর্ত চলছে তখন ইন্টারনেট বিচ্ছিন্ন করে সাধারণ মানুষের যোগাযোগের অধিকারকে ব্যহত করা হচ্ছে। ইরানি রিয়ালের ব্যাপক দরপতন ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার জেরে ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানে বিক্ষোভ শুরু হয়। যা এখন পর্যন্ত চলছে। দিন…

Read More

সরকারের পক্ষ থেকে ‘সংকট নেই’ বলে আশ্বস্ত করা হলেও বাস্তবে চরম হাহাকার চলছে এলপিজি গ্যাসের বাজারে। জ্বালানি মন্ত্রণালয়ের আশ্বাসের ঠিক উল্টো চিত্র ফুটে উঠেছে রাজধানীসহ সারা দেশে। গুটিকয়েক কোম্পানি ছাড়া অধিকাংশের সরবরাহ বন্ধ থাকায় ১ হাজার ৩০০ টাকার সিলিন্ডার এখন বিক্রি হচ্ছে দুই হাজার থেকে ২২০০ টাকায়। নির্ধারিত দামের চেয়ে কয়েকগুণ বেশি অর্থ গুনেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। ফলে সাধারণ মানুষের ভোগান্তি এখন চরমে। গত ৪ জানুয়ারি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এলপি গ্যাসের মূল্য বৃদ্ধি করে। এক হাজার ২৫৬ টাকা থেকে বাড়িয়ে এক হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়। কিন্তু বাজারে এর কাছাকাছি দামেও কোনো সিলিন্ডার নেই। প্রতিটি সিলিন্ডার বর্তমানে…

Read More

দেশের ১৫টি বাণিজ্যিক ব্যাংক থেকে আজ বৃহস্পতিবার অতিরিক্ত আরো ২০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এসব ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা। এ ক্ষেত্রে কাট-অফ হারও ছিল ১২২ টাকা ৩০ পয়সা বলে বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানায়, এর আগে গত মঙ্গলবার ১৪টি ব্যাংক থেকে ২২ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক। আর সর্বশেষ এই ক্রয়ের ফলে শুধু চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই থেকে ৮ জানুয়ারি পর্যন্ত) মোট ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭৫ কোটি ২৫ লাখ মার্কিন ডলার, যা ৩.৭৫ বিলিয়ন ডলারের বেশি। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র…

Read More