Author: স্পোর্টস ডেস্ক

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত না যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট (বিসিবি) বোর্ড। ভেন্যু পরিবর্তন আইসিসিকে চিঠিও দিয়েছে বিসিবি। তবে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। টুর্নামেন্ট মাঠে গড়াতে বাকি এখনও তিন সপ্তাহ। বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কার মাটিতে খেলতে প্রস্তুত বাংলাদেশ। তবে আইসিসির ইশারা ছাড়া সেটি সম্ভব নয়। ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যমে ক্রিকবাজ-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশের চিঠি পেয়ে আইসিসি বিকল্প ভেন্যু খুঁজছে। তবে সেটি শ্রীলঙ্কায় হওয়ার সম্ভবানা কম। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করেছে আইসিসি এবং বিসিসিআই। বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই এবং তিরুভনন্তপুরমকে বিকল্প হিসেবে ভাবা হচ্ছে। দুটি অ্যাসোসিয়েশনের কর্তারাই ম্যাচগুলো আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছে। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া…

Read More

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ রোববার জানিয়েছে, গত দুই সপ্তাহের বিক্ষোভে এখন পর্যন্ত ৪৯০ জন বিক্ষোভকারী এবং ৪৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। আটক করা হয়েছে ১০ হাজার ৬০০-এর বেশি মানুষকে। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ রোববার জানিয়েছে, গত দুই সপ্তাহের বিক্ষোভে এখন পর্যন্ত ৪৯০ জন বিক্ষোভকারী এবং ৪৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। আটক করা হয়েছে ১০ হাজার ৬০০-এর বেশি মানুষকে। খবর রয়টার্স। বিক্ষোভ দমনে তেহরানের কঠোর অবস্থানের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। এর পাল্টা জবাবে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের আক্রমণ চালায়, তবে মধ্যপ্রাচ্যে…

Read More

ইরানে গত ১৫ দিন ধরে চলমান সরকারবিরোধী বিক্ষোভের শুরু থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন কমপক্ষে ৫৩৮ জন এবং গ্রেপ্তার হয়েছেন ১০ হাজার ৬ শতাধিক। যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি মানবাধিকার ও অ্যাডভোকেসি সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি গতকাল রোববার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য। তবে বিবৃতিতে বলা হয়েছে, নিহত ও বন্দির প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ গত তিন দিন ধরে ইরানে ইন্টারনেট, মোবাইল ফোন নেটওয়ার্ক আন্তর্জাতিক কল নেটওয়ার্ক বন্ধ থাকায় বিক্ষোভে সহিংসতা ও হতাহত বিষয়ক তথ্য খুব কম জানা যাচ্ছে। গতকাল রোববার ইরানের কয়েকটি হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, তাদের হাসপাতালগুলো উপচে পড়ছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে নিহত ও আহতদের ভিড়ে।…

Read More

দুই সপ্তাহ ধরে চলা ক্রমবর্ধমান সহিংস বিক্ষোভের মাঝেই ইরানের বিপর্যস্ত অর্থনীতি ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, তার সরকার জনগণের কথা শোনার জন্য প্রস্তুত রয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে পেজেশকিয়ান আপসের সুরে কথা বলেছেন। তিনি বলেন, চাপের মুখে থাকা ইরানের প্রশাসন দেশের অর্থনৈতিক সব সমস্যা সমাধানের বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে প্রাণঘাতী অস্থিরতিশীলতা উসকে দেওয়ার জন্য তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অভিযুক্ত করেন। পেজেশকিয়ান বলেন, সরকারের দায়িত্ব হলো সমস্যার সমাধান করা, মানুষের উদ্বেগের জবাব দেওয়া এবং তিনি যাদের দাঙ্গাকারী বলেছেন, তাদের দেশকে অস্থিতিশীল করতে না দেওয়া। তিনি বলেন, সুতরাং আমরা পরিবারগুলোর কাছে…

Read More

ইরানে দুই সপ্তাহ ধরে চলমান বিক্ষোভ-সহিংসতার অবসানে দেশটিতে ‌‌‘‘শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর’’ দেখতে চায় যুক্তরাজ্য। দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভে ক্ষমতাসীন শাসকগোষ্ঠীর বিদায়ই একমাত্র সমাধান বলে রোববার ব্রিটেনের মন্ত্রিসভার এক সদস্য ওই মন্তব্য করেছেন। ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া গত দুই সপ্তাহের সরকারবিরোধী বিক্ষোভে ইরানে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১৯২ জন নিহত হয়েছেন। এছাড়া চলমান এই সংঘাতে আহত হয়েছেন আরও হাজার হাজার মানুষ। এই সংঘাতের সমাধানের বিষয়ে যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী হেইডি আলেকজান্ডার বলেছেন, ইরানে সহিংসতার অবসানই যুক্তরাজ্যের অগ্রাধিকার। মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘ব্রিটিশ সরকার সবসময়ই ইরানকে একটি বৈরী রাষ্ট্র হিসেবে দেখেছে। আমরা জানি, তারা মধ্যপ্রাচ্য এবং এর বাইরেও…

Read More

ইসলামি প্রজাতন্ত্র ইরানে চলমান নজিরবিহীন সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন জানিয়েছে ইসরায়েল। ইরানে বিক্ষোভকে দেশটির জনগণের ‌‌‘‘স্বাধীনতার সংগ্রাম’’ বলে অভিহিত করে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার। রোববার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইরানে গত কয়েক দিন ধরে টানা প্রাণঘাতী বিক্ষোভ চলছে। শুরুতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ক্ষোভ থেকে এই বিক্ষোভের সূচনা হলেও দ্রুত তা ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে দেশ শাসন করে আসা ধর্মতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বিস্তৃত আন্দোলনে রূপ নেয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক ভিডিওতে সার বলেছেন, আমরা ইরানি জনগণের স্বাধীনতার সংগ্রামে সমর্থন এবং তাদের সাফল্য কামনা করি। তিনি বলেন, আমরা…

Read More

জাতীয় সংসদ নির্বাচনের দিন আগামী ১২ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে। সেখানে পরিবর্তনের জন্য ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। কোনো বেসরকারি সংস্থা (এনজিও) গণভোট ইস্যুতে জনসচেতনতামূলক কর্মসূচির জন্য সহায়তা চাইলে ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর তহবিল থেকে অনুদান দেওয়ার পরামর্শ দিয়েছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকে সব ব্যাংকের এমডিদের নিয়ে অনুষ্ঠিত ‘ব্যাংকার্স সভায়’ এ পরামর্শ দেওয়া হয়। বৈঠকে ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিনসহ কয়েকজন এমডি বক্তব্য দেন। সেখানে দেশের আর্থিক খাতের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়। আসন্ন নির্বাচনকে কেন্দ্র…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থিতা ফিরে পাওয়া কিংবা প্রার্থিতা বাতিলের দৌড়ে রীতিমত আদালত পাড়ায় রূপ পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন ভবন এখন আইনজীবীদের পদচারণায় মুখরিত। সরেজমিন আগারগাঁওয়ের নির্বাচন ভবন ঘুরে এমন চিত্র মিলছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল গত ২৯ ডিসেম্বর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, জাতীয় পার্টি-জাপা, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশে জামায়াতে ইসলামীসহ ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দল ২ হাজার ৯১টি মনোনয়নপত্র জমা দেয়। এছাড়া স্বতন্ত্র থেকে জমা পড়ে ৪৭৮টি মনোনয়নপত্র। এরপর ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র বাছাই করে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করেন। বৈধ হয় ১৮৪২ জন।…

Read More

কক্সবাজারে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও সামুদ্রিক মাছসহ ১৮ জন জেলে আটক করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আজ রবিবার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাত ৯টায় কক্সবাজার সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড জাহাজ সবুজ বাংলা। অভিযানে ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট থেকে প্রায় ৫ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ৫ হাজার কেজি সামুদ্রিক মাছসহ ১৮ জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে, কক্সবাজার সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করানো হয় এবং মালিক পক্ষ থেকে ৫ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা আদায় করে…

Read More

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, জানুয়ারির প্রথম ১০ দিনে রেমিট্যান্স প্রবাহ ৫৭.২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ১২৭ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ৭১৭ মিলিয়ন ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ জানুয়ারি পর্যন্ত প্রবাসীরা ১৭ হাজার ৩৯২ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৪ হাজার ৪৯৩ মিলিয়ন মার্কিন ডলার।

Read More