Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: স্পোর্টস ডেস্ক
বিপিএলের এবারের আসরটা দারুণভাবে শুরু করেছিল রংপুর রাইডার্স। প্রথম পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছিল তারা। কিন্তু হুট করেই যেন ঘটেছে ছন্দপতন। বিপিএলে দিনের প্রথম ম্যাচে সিলেট টাইটানসের কাছে হারল ৬ উইকেটের বড় ব্যবধানে। তাতেই টানা তিন ম্যাচে জয়হীন রইলো নুরুল হাসান সোহানের দল। মাত্র ১১৫ রানের জবাবে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় সিলেট। উদ্বোধনী জুটিতে আসে ৫৪ রান। মাত্র ২২ বলে ৩৩ রান করে আউট হন ওপেনার তৌফিক খান। আর পরের উইকেটে ব্যাট করতে নেমে ২৬ বলে ২১ রান করেন ডানহাতি ব্যাটার আরিফুল ইসলাম। এছাড়া আফিফ ১২ ও ইথান ব্রুকস ০ রানে আউট হন। এরপর মঈন আলীকে সঙ্গে নিয়ে জয়…
ভারতেরই নতুন দুটি ভেন্যুতে বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলার প্রস্তাব দিতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এমন খবর ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ফিকশ্চার অনুযায়ী, কলকাতা আর মুম্বাইয়ে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ হওয়ার কথা থাকলেও আইসিসি চেন্নাই আর থিরুভানান্তপুরামকে বাংলাদেশের ম্যাচের নতুন ভেন্যু হিসেবে প্রস্তাবনা দিতে যাচ্ছে বলে প্রতিবেদনগুলোতে দাবি করা হচ্ছে। তবে ভারতের অন্য ভেন্যুতে খেলার প্রস্তাব দেওয়া হলে বাংলাদেশ খেলতে সম্মতি জানাবে কি না, গত ১০ই জানুয়ারি সিলেটে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে সেই প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেছিলেন, ‘ভারতের অন্য ভেন্যু তো ভারতেই।’ বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় আয়োজন করার দাবি জানিয়ে বিসিবি আইসিসিকে…
বলিউডের কিংবদন্তি খলনায়ক অমরীশ পুরীর আজ ২১তম মৃত্যুবার্ষিকী। প্রিয় সহকর্মীর প্রয়াণ দিবসে সামাজিক মাধ্যমে এক আবেগঘন শ্রদ্ধা নিবেদন করেছেন অভিনেতা জ্যাকি শ্রফ। জ্যাকি শ্রফের নীরব শ্রদ্ধা অমরীশ পুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জ্যাকি শ্রফ খুব দীর্ঘ কোনো বার্তা লেখেননি। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অমরীশ পুরীর একটি সাদা-কালো ছবি শেয়ার করেছেন তিনি। ছবির ক্যাপশনে কেবল এই গুণী অভিনেতার জন্ম ও মৃত্যুবার্ষিকীর তারিখ উল্লেখ করেছেন। তবে জ্যাকির এই সংক্ষিপ্ত পোস্টই বলে দিচ্ছে, পর্দায় একে অপরের সঙ্গে মারপিটে লিপ্ত হলেও পর্দার আড়ালে তাদের সম্পর্ক ছিল অত্যন্ত শ্রদ্ধার। ব্যক্তিজীবনে যেমন ছিলেন ‘মোগ্যাম্বো’ সাড়ে চারশোর বেশি চলচ্চিত্রে অভিনয় করা অমরীশ পুরীকে নিয়ে স্মৃতিচারণ করেছেন অভিনেতা সৌরভ শুক্লও। তিনি…
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের কাছার জেলায় আকাশ থেকে নেমে আসা একটি গ্যাস বেলুন ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার রাজ্যের কাছার জেলার একটি মাঠে বাংলাদেশ থেকে একটি বেলুন উড়ে গিয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ থেকে উড়ে যাওয়া বিশাল আকারের একটি গ্যাস বেলুন রোববার আসামের কাছাড় জেলায় উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। কাছার জেলা পুলিশ বলেছে, বেলুনটিতে বাংলাদেশের সিলেট জেলার ঘিলাছড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের নাম লেখা ছিল। বেলুনটি কাছাড়ের বরখোলা এলাকায় পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা বলেছেন, অস্বাভাবিকভাবে বড় ওই বেলুনটি একটি কৃষিজমিতে নেমে আসে। এতে তাৎক্ষণিকভাবে বিষয়টি সবার…
ভারতীয় চলচ্চিত্রের অন্যতম অভিনেত্রী রানি মুখার্জি। টানা তিন দশক ধরে বড় পর্দায় কখনও রোমান্টিক নায়িকা, আবার কখনও প্রতিবাদী নারী হিসেবে তিনি ভক্তদের মন জয় করেছেন । সম্প্রতি ব্লকবাস্টার ‘মর্দানি’ ফ্র্যাঞ্চাইজের তৃতীয় কিস্তির ঘোষণা দিয়ে ক্যারিয়ারের ৩০ বছর পূর্তি উদযাপন করছেন রানি। এই বিশেষ মুহূর্তে ভক্তদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন খোলা চিঠি লিখেছেন তিনি। সেখানেই তিনি তুলে ধরেছেন তার দীর্ঘ যাত্রার নেপথ্য কথা। রানি লেখেন, ‘আজ থেকে ৩০ বছর আগে যখন কোনো এক ছবির সেটে প্রথম পা রেখেছিলাম, তখন বড় কোনো পরিকল্পনা ছিল না আমার। এমনকি অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল না। আজ মনে হয়, সিনেমা যেন আমাকে নিজেই খুঁজে নিয়েছে।’…
রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলার পর বার্সেলোনা প্রথমার্ধের ইনজুরি টাইমে বড় ধাক্কা খায়। জোড়া গোল হজম করে তারা, যদিও মাঝে একটি গোল করেছিল। ২-২ গোলে বিরতিতে যাওয়ার পর রাফিনহার লক্ষ্যভেদী শটে এগিয়ে যায় কাতালান জায়ান্টরা। কিন্তু নির্ধারিত সময়ের শেষ মিনিটে লাল কার্ড দেখে বার্সা ১০ জনের দল হয়ে যায়। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও ইনজুরি টাইমে চমক দেওয়ার আশায় ছিল মাদ্রিদ ক্লাব। কিন্তু পারেনি। কারণ বেঞ্চে যে ছিলেন হ্যান্সি ফ্লিক, যিনি ফাইনালে হারা কী জিনিস, তা জানেন না। এবারও ভিন্ন কিছু হয়নি। গতকাল (রোববার) জেদ্দার কিং আব্দুল্লা স্পোর্টস অ্যাকাডেমি মাঠে হাফটাইমের আগে গোল পাল্টা গোলে রোমাঞ্চ ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত ৩-২ গোলে স্প্যানিশ…
জনপ্রিয় রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’ সিজন-৩ বিজয়ী প্রশান্ত তামাং মারা গেছেন। সুস্থ-স্বাভাবিক একজন মানুষ এভাবে হঠাৎ চলে যাবেন, তা মানতে পারছেন না তার অগণিত অনুরাগী। তবে স্বামীর মৃত্যু নিয়ে কোনো রহস্য নেই বলে জানিয়েছেন প্রশান্তের স্ত্রী মার্থা। সোমবার (১২ জানুয়ারি) সকালে বাগডোগরা বিমানবন্দরে প্রশান্ত তামাংয়ের মরদেহ পৌঁছালে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বামীর কফিনবন্দি দেহ জড়িয়ে ধরে মার্থা বলেন, ‘এটা সম্পূর্ণ স্বাভাবিক মৃত্যু। তিনি ঘুমের মধ্যেই আমাদের ছেড়ে চলে গেছেন। সেই সময় আমি ঠিক তার পাশেই ছিলাম। টেরও পাইনি কখন সব শেষ হয়ে গেল।’ প্রশান্তের ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মার্থা আরও বলেন, ‘সকাল থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচিত…
ব্রিসবেন ইন্টারন্যাশনালে ট্রফি জিতে পুরস্কার বিতরণী মঞ্চে এক বক্তব্য দেন আরিনা সাবালেঙ্কা। মেয়েদের এক নম্বর টেনিস তারকার ওই বক্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় উঠেছে। অনেকের প্রশ্ন, বয়ফ্রেন্ডকে কি বাগদানের প্রস্তাব দিলেন এই বেলারুশিয়ান তারকা! ট্রফি জেতার পর জর্জিওস ফ্রাঙ্গুলিসের উদ্দেশ্যে করে সাবালেঙ্কা জানান, শিগগিরই তাকে ভিন্ন কিছু ডাকার আশা করছেন। প্রথমেই তার নিজের টিমকে ধন্যবাদ জানান, তারপর প্লেয়ার্স বক্সে থাকা ফ্রাঙ্গুলিসকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমার বয়ফ্রেন্ডকে ধন্যবাদ। আশা করি, শিগগিরই আমি তোমাকে অন্য কিছু বলে ডাকতে পারব। চলো কিছু বাড়তি চাপ দেই (তোমার ওপরে)।’ ফ্রাঙ্গুলিস একজন ব্রাজিলিয়ান উদ্যোক্তা এবং ওকাবেরির সিইও। ২০২৪ সালে সাবালেঙ্কার সঙ্গে তার সম্পর্ক প্রকাশ্যে…
বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস’-এর ৮৩তম আসর বসেছিল লস অ্যাঞ্জেলেসে। গত এক বছরের চলচ্চিত্র ও টেলিভিশন জগতের সেরাদের বেছে নিতে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে হাজির হয়েছিলেন একঝাঁক বিশ্বখ্যাত তারকা। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্বে ছিলেন জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেত্রী নিকি গ্লেজার। তারকার আলোয় আলোকিত এই সন্ধ্যায় রেড কার্পেটে পা রাখেন লিওনার্দো ডিক্যাপ্রিও, জেনিফার লোপেজ, ডোয়াইন জনসন এবং জ্যাকব এলোর্ডি। তবে দক্ষিণ এশীয় দর্শকদের নজর কেড়েছেন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া জুটি। সেরা চলচ্চিত্রের মুকুট এবারের আসরে ড্রামা বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে ‘হ্যামনেট’। অন্যদিকে মিউজিক্যাল অথবা কমেডি বিভাগে শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। অ্যানিমেটেড…
চলমান বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলছেন তাসকিন আহমেদ। তবে গতকাল (রোববার) নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে মাঠে দেখা যায়নি এই পেসারকে। মূলত চোট পেয়েছেন তিনি। আপাতত তিনি খেলার মতো অবস্থায় নেই। তবে চোট গুরুতর নয়, এমনটা আশ্বস্ত করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। নোয়াখালীর বিপক্ষে ঢাকা সর্বশেষ ম্যাচে হেরেছে বাজেভাবে। ম্যাচ শেষে মিঠুন জানান, তাসকিনকে একাদশে রাখার কথা বিবেচনাতেই ছিলেন না। এমনকি তিনি সিলেটেই নেই। ফিজিওর পরামর্শে ঢাকায় চলে গেছেন। মিঠুন বলেন, ‘এটা ফিজিওর কনসার্ন। ও এখন খেলার মতো অবস্থায় নেই। ওর একটু বিরতি দরকার। স্ক্যান করানোর জন্য ঢাকায় চলে গেছে। ও ছিল না বলেই খেলেনি।’ আজ (সোমবার) আরেকটি ম্যাচ আছে ঢাকার। প্রত্যাশিতভাবে…