Author: অর্থদিগন্ত ডেস্ক

দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীর বদলে সালিশ পরিষদের অনুমতির যে বিধান মুসলিম পারিবারিক আইনে রয়েছে, তা বৈধতা পেয়েছে হাই কোর্টের এক রায়ে। ওই বিধান চ্যালেঞ্জ করে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়ার বিধান চেয়ে চার বছর আগে রিট মামলা করেছিলেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। সেই আবেদন খারিজ করে রায় দিয়েছে হাই কোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের বেঞ্চ গতবছর অগাস্টে এ রায় দেয়। ডিসেম্বরে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। এর ফলে দ্বিতীয় বিয়ে করতে সালিশ পরিষদ বা আরবিট্রেশন কাউন্সিলের অনুমতির বিধানই বহাল থাকছে বলে রিট আবেদনকারী আইনজীবী ইশরাত হাসান জানিয়েছেন। হাই কোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলেও  জানিয়েছেন তিনি। আইন…

Read More

দেশের পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল সূচকে নিম্নমুখিতা দেখা গেছে। দেশের পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল সূচকে নিম্নমুখিতা দেখা গেছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ১ দশমিক ১৮ শতাংশ কমেছে, যা নতুন বছরে এখন পর্যন্ত একদিনে সবচেয়ে বড় দরপতন। পাশাপাশি এদিন এক্সচেঞ্জটির দৈনিক লেনদেনও কিছুটা কমেছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, নতুন বছরের প্রথম সাত কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসেই সূচক নিম্নমুখী ছিল। এর মধ্যে ৫ জানুয়ারি সূচক কমেছিল দশমিক ২০ শতাংশ এবং ৬ জানুয়ারি কমেছিল দশমিক শূন্য ২ শতাংশ। তবে গতকালই সূচকে সবচেয়ে বড় পতন ঘটে, যা ১ শতাংশেরও বেশি। গতকাল লেনদেনের শুরু থেকেই নিম্নমুখী ছিল সূচক। দিন…

Read More

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি আরও বেশি বাংলাদেশি কর্মীকে জাপানে নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, বাংলাদেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করতে চায়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের সাবেক ফার্স্ট লেডি আকিয়ে আবে ও জাপানি উদ্যোক্তাদের একটি প্রতিনিধি দল সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। সাক্ষাতে আকিয়ে আবে বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে নেতৃত্ব দেওয়ার জন্য অধ্যাপক ইউনূসের প্রশংসা করেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে অধ্যাপক ইউনূসের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বৈঠকে বিনিয়োগ, সামুদ্রিক গবেষণা এবং জাপানে পরিচর্যাকারী ও নার্স নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার…

Read More

আগামী এক-দুদিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১২ জানুয়ারি) ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। দেশের এগিয়ে যাওয়ার জন্য স্থিতিশীলতা প্রয়োজন উল্লেখ করে জামায়াত আমির বলেন, জামায়াত সংস্কারের পক্ষে, দেশবাসীও সংস্কার চায়। বিচারবিভাগ পূর্ণ স্বাধীন হবে। কিন্তু জবাবদিহির জায়গাও থাকতে হবে। তিনি বলেন, ক্ষমতায় গেলে বিশ্বের শান্তিকামী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে জামায়াত। এ সময়, গণমাধ্যম দলীয় মাধ্যম হবে না আশাপ্রকাশ করে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানান ডা. শফিকুর রহমান।

Read More

ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ‘আইসিসি যদি সত্যিই গ্লোবাল অর্গানাইজেশন হয় এবং ভারতের কথায় ওঠবস না করে, তবে অবশ্যই বাংলাদেশকে শ্রীলংকায় খেলার সুযোগ দেওয়া উচিত। এই প্রশ্নে আমরা কোনো রকম নতি স্বীকার করব না।’ আজ সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, ‘আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে দল গড়ব, সমর্থকরা জার্সি পরতে পারবে না আর খেলার জন্য নির্বাচন পিছিয়ে দেব, তবে এর চেয়ে অবাস্তব প্রত্যাশা আর হতে পারে না।’ আসিফ নজরুল বলেন, ‘ভারতে এখন যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি এবং বাংলাদেশ-বিদ্বেষী পরিবেশ বিরাজ করছে, বিশেষ করে গত…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের বিভিন্ন সংস্থাসহ মোট ৬৬টি আন্তর্জাতিক সংগঠন থেকে তার দেশকে প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। যেসব সংস্থা থেকে যুক্তরাষ্ট্র সরে যাচ্ছে, তার মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ জলবায়ু চুক্তি, মানবাধিকার, গণতন্ত্র, লিঙ্গসমতা ও নারীর ক্ষমতায়নে কাজ করা বহু বৈশ্বিক প্রতিষ্ঠান। বুধবার এক প্রেসিডেন্সিয়াল স্মারকের মাধ্যমে এসব সংস্থার তালিকা প্রকাশ করা হয়। এতে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশন (ইউএনএফসিসিসি)সহ জাতিসংঘের ৩১টি সংস্থার নাম রয়েছে। এরই মধ্যে ট্রাম্প প্রশাসন ইউনেসকো ও জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেছে। এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও প্যারিস জলবায়ু চুক্তি থেকেও বেরিয়ে…

Read More

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালানোর পর উদ্ভুত নতুন পরিস্থিতিতে দেশটি থেকে তেল কিনতে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সংলাপ চলছে ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্মকর্তাদের। এই সংলাপের সঙ্গে সংশ্লিষ্ট দু’টি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। সূত্রের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও ট্রেজারি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্মকর্তাদের। মুকেশ আম্বানি বিশ্বের প্রথম সারির জ্বালানি তেল ব্যবসায়ী। গুজরাট রাজ্যের জামনগরে রিলায়েন্স ইন্ডাস্ট্রির যে তেল শোধনাগারটি আছে, সেটি পৃথিবীর বৃহত্তম তেল শোধনাগার। এছাড়াও আরও একটি তেল শোধানগার আছে গুজরাটে। এ দু’টি শোধনাগার সমন্বিতভাবে প্রতিদিন ১৪ লাখ ব্যারেল (এক ব্যারেল=১৫৯ লিটার) অপরিশোধিত তেল পরিশোধন…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের ঘটনায় তিনি সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির সর্বোচ্চ নেতা সাইয়েদ আলী হোসেইনি খামেনির নেতৃত্বাধীন প্রশাসন তার সঙ্গে ‌‌‘‘আলোচনার জন্য’’ যোগাযোগ করেছে। রোববার এয়ার ফোর্স ওয়ানের বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘‘ইরানের নেতারা গতকাল ফোন করেছেন। একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে… তারা আলোচনা করতে চান।’’ তবে বৈঠকের আগেই ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানিয়েছেন মার্কিন এই প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, দেখে মনে হচ্ছে তারা শুরু করেছে এবং এমন কিছু মানুষ নিহত হয়েছেন, যাদের নিহত হওয়ার কথা নয়। আপনি যদি তাদের নেতাদের কথা বলেন, তাহলে তারা সহিংস। আমি…

Read More

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের চারটি ম্যাচই ভারতে খেলার কথা বাংলাদেশের। তবে সম্প্রতি দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ব্যাপক অবনতি হওয়ায় অনিশ্চিত এই ম্যাচগুলো। নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটি থেকে নিজেদের ম্যাচ সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ জানিয়ে একধিকবার চিঠি দিয়েছে বিসিবি। সর্বশেষ চিঠির জবাবে আইসিসিও নিরাপত্তা শঙ্কার ব্যাপারে উদ্বেগ জানিয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। তবে আসর শুরুর আগেই তাকে স্কোয়াড থেকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দেয় বিসিসিআই। বোর্ডের নির্দেশ মেনে নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে বাংলাদেশি এই পেসারকে বাদ দিয়েছে ফ্যাঞ্চাইজিটি। নিরাপত্তা শঙ্কায় মুস্তাফিজকে বাদ দেওয়ার পর দেশটিতে বিশ্বকাপ খেলতে যেতে চায়…

Read More

ব্যস্ত শহুরে জীবনে সময়ই এখন সবচেয়ে বড় বিলাসিতা। প্রতিদিন জীবনের তাগিদে ছুটে চলা, জ্যামে আটকে থাকা আর কাজের চাপে ঘরের কাজকে দ্রুত ও সহজভাবে শেষ করার প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছেই। ঠিক এই বাস্তবতা থেকেই আধুনিক জীবনের জন্য কার্যকর সমাধান নিয়ে কাজ করে যাচ্ছে রিমার্ক এলএলসি ইউএসএ-এর অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি।  বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে, চার বছরের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ফসল, স্বনামধন্য হোমকেয়ার ব্র্যান্ড সানবিট দর্শকদের সামনে লিকুইড ডিশওয়াশ-এর নতুন বিজ্ঞাপন নিয়ে হাজির হয়েছে। এই বিজ্ঞাপনের সবচেয়ে বড় আকর্ষণ, সানবিট-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। বাস্তব জীবনের ঘরোয়া আবহে তৈরি এই বিজ্ঞাপনটি ইতোমধ্যে কেড়েছে দর্শক আকর্ষণ।…

Read More