Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে বিপিএলসহ সব ধরনের ক্রিকেট বর্জনের হুমকি দিয়েছেন ক্রিকেটাররা। বুধবার ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এক সংবাদ সম্মেলন করে এই হুমকি দিয়েছে। এক জুম মিটিং সংবাদ সম্মেলনে কোয়াবের সভাপতি ও ক্রিকেটার মোহাম্মদ মিঠুন জানান, আগামীকাল (বৃহস্পতিবার) বিপিএলের ম্যাচের আগে নাজমুলকে পদত্যাগ করতে হবে। না হলে সব ধরনের খেলা বন্ধে রাখবেন ক্রিকেটাররা। যার অর্থ ক্রিকেটাররা আগামীকালের বিপিএল ম্যাচ বর্জনের হুমকি দিয়েছেন। ক্রিকেটারদের সম্মানি নিয়ে কটাক্ষ করা মন্তব্যে এম নাজমুল বলেন, ‘ওরা (ক্রিকেটাররা) খেলতে গিয়ে কিছুই না করতে পারলে আমরা যে এত কোটি টাকা খরচ করছি, আমরা কি টাকা ফেরত চাচ্ছি?’…
আজ (মঙ্গলবার) ভিডিও কনফারেন্স করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে নিরাপত্তা সংকটের কথা উল্লেখ করে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরেই আয়োজনের দাবির কথা আরেকবার জানিয়েছে বিসিবি। আইসিসির ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য বিসিবিকে ফের অনুরো করে। কিন্তু বিসিবি তাদের সিদ্ধান্তে অনড়। ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা সম্ভব নয় জানায়। আইসিসি আর বিসিবি কেউই নিজের অবস্থান থেকে এক চুলও নড়েনি। আইসিসি প্রথম থেকেই ভারতে খেলার অনুরোধ করে আসছে। বাংলাদেশও নিরাপত্তা ঝুঁকির কথা বলে ভারতে না খেলার কথা জানিয়ে আসছে। আইসিসির সাথে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন বিসিবি সহ-সভাপতি শাখাওয়াত হোসেন। তার কণ্ঠে আশার বাণী, ‘না, আশা-ভরসা…
সমাজের বিদ্যমান ব্যবস্থায় গণতান্ত্রিক জবাবদিহিতার কাঠামো খুব দুর্বল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের (বিসিএফসিসি) কার্নিভাল হলে প্রাপ্তি, সংলাপ সহযোগী, সিপিডি আয়োজিত ‘নাগরিক ইশতেহার ২০২৬ : জাতীয় নির্বাচন ও রূপান্তরের প্রত্যাশ ‘ শীর্ষক খসড়া ইশতেহার উপস্থাপন সংলাপে তিনি এই মন্তব্য করেন। এ সময় তাসনিম জারা বলেন, আমাদের যে বিদ্যমান ব্যবস্থা আছে সেখানে কিন্তু গণতান্ত্রিক জবাবদিহিতার কাঠামোটা খুব দুর্বল। যারা জনগণের ভোটে সংসদে যাচ্ছেন তারা কিন্তু দলের বিরুদ্ধে ভোট দিলে আর এমপি থাকতে পারছেন না। অর্থাৎ…
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দীর্ঘদিন ধরেই রংপুর রাইডার্সের অধিনায়কত্ব সামলাচ্ছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। বরাবরের মতো এবারও নেতৃত্বের ভার রয়েছে তার কাঁধেই। খুব বেশি ভালো অবস্থানে না থাকলেও প্লে অফে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে তার দল রংপুর রাইডার্সের। নিজেদের শেষ তিন ম্যাচে না হারলে হয়তো সবার আগেই প্লে-অফ নিশ্চিত হতো রংপুরের। তবে আর যায় হোক, খুব বেশি খারাপ অবস্থানেও নেই একবারের চ্যাম্পিয়নরা। কিন্তু যার নেতৃত্বে বিপিএলে অংশ নিয়েছে রংপুর, সেই উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান কেমন করছেন ব্যাট হাতে? বিপিএল চলাকালে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অফ ফর্মের কারণে বাদ পড়েন জাকের আলী অনিক। একারণেই সুযোগ…
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। সম্ভাব্য ভেন্যু কিংবা গ্রুপ পরিবর্তন নিয়ে সম্ভাবনার আলোচনা উঠেছে ক্রীড়াঙ্গনে। এরই মাঝে ভিডিও কনফারেন্স করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে নিরাপত্তা সংকটের কথা উল্লেখ করে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরেই পুনরায় আয়োজনের দাবি জানানো হয়েছে। আজ (মঙ্গলবার) দুপুরে এই ভিডিও কনফারেন্স হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি। সেখানে বিসিবির পক্ষে সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন এবং ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির পরিচালক ও চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী অংশ নিয়েছেন। আইসিসির সঙ্গে আলোচনায় বিসিবি নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে ভ্রমণ না…
দুর্নীতির অভিযোগের তদন্ত চলমান থাকায় সংগীতশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ঢাকা ও মানিকগঞ্জের চারটি বাড়ি, পূর্বাচলের একটি প্লটসহ একাধিক জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, জব্দ হওয়া স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে মহাখালী ডিওএইচএসে অবস্থিত একটি পাঁচতলা বাড়ি, মানিকগঞ্জের সিংগাইরে দুটি দুইতলা বাড়ি, মানিকগঞ্জ সদর এলাকায় একটি চারতলা বাড়ি এবং পূর্বাচলে ৯ কাঠা জমি। এ ছাড়া মানিকগঞ্জে ৫ শতাংশ, সিংগাইরে ৭ শতাংশ এবং সিংগাইরের আরেক স্থানে ৪১২ দশমিক ৫১ শতাংশ জমিও জব্দের আওতায় এসেছে। মানিকগঞ্জে…
পূর্বাচল নতুন শহর প্রকল্পে অনিয়মের মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ১০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার যুক্তিতর্কের শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানি শেষে এ মামলার রায়ের জন্য আগামী ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ-৪ আদালতের বিচারক রবিউল আলমের আদালতে মামলার যুক্তিতর্ক শুনানি শেষে এ রায়ের দিন নির্ধারণ করা হয়েছে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর হাফিজুর রহমান। গত ৫ জানুয়ারি একই আদালত মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করেন। ওইদিন আদালতে…
নির্বাচনের আগে নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত হবে কি না, সেটা পে কমিশনের প্রতিবেদনের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। অর্থ উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময়ে পে স্কেল দেওয়া বা না দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এ বিষয়ে পে কমিশন কাজ করছে। কমিশনের রিপোর্ট পাওয়ার পরে পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর গণমাধ্যমকে জানিয়েছিলেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণার কোনো সম্ভাবনা নেই। বর্তমান অন্তর্বর্তী সরকার এ…
ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা-২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনে তিনি এ কথা বলেন। সম্মেলনে ড. মুহাম্মদ ইউনূস বলেন, এদেশের শিক্ষা ব্যবস্থায় শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করানো হয়।চাকরি খোঁজার প্রবণতা বাদ দিয়ে কেনো উদ্যোক্তা হওয়ার দিকে আগাচ্ছে না এমন প্রশ্ন তোলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, তরুণদের রাজনৈতিক দল রয়েছে। তাদের অনেকে নির্বাচনে জিতে আসবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এ সময় ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা…
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে রিচার্জ সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, দেশের গণপরিবহন ব্যবস্থাকে ডিজিটাল ও আধুনিক করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এই অ্যাপ-ভিত্তিক সেবা চালু করা হয়েছে। এর মাধ্যমে মেট্রোরেল ও ভবিষ্যতে অন্যান্য গণপরিবহনে স্মার্ট কার্ড ব্যবহারে আরও গতি আসবে।অ্যাপটির মাধ্যমে কাউন্টারে না গিয়ে নিরাপদভাবে র্যাপিড পাস ও এমআরটি পাস রিচার্জ করা যাবে উল্লেখ করে কর্তৃপক্ষ জানিয়েছে, রিচার্জের ইতিহাস ও কার্ড ব্যবহারের তথ্য দেখা, এনএফসি সুবিধাসম্পন্ন স্মার্টফোন দিয়ে তাৎক্ষণিক ব্যালে ন্স যাচাই এবং বিকাশ,…