Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
বান্দরবানে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক উঠান বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের গৃহায়ণ ও গণপূর্ত, শিল্প, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেছেন, ফ্যাসিবাদ-গুম-খুন চিরতরে রুখে দিতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। শুক্রবার সকালে বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের চড়ুইপাড়া এলাকায় আয়োজিত উঠান বৈঠকে অন্যদের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. আবদুর রহমান উপস্থিত ছিলেন। অপরদিকে উপদেষ্টা বান্দরবান পৌরবাসীর পানি সংকট ও ব্রিজ ব্যবস্থাপনা নিরসনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন পানি শোধনাগার প্রকল্প পরিদর্শন করেছে। এসময় জনস্বাস্থ্য প্রকৌশল, এলজিইডি, গণপূর্ত অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন…
বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় ও গুণী অভিনেত্রী জয়শ্রী কবির আর নেই। ১২ জানুয়ারি লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাগিনা জাভেদ মাহমুদ। তিনি জানিয়েছেন, জয়শ্রী কবির দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং সেখানেই চিকিৎসা চলছিল। ১৯৫২ সালে কলকাতায় জন্ম নেয়া জয়শ্রী রায়ের বেড়ে ওঠা ও পড়াশোনা সেখানেই। সাউথ পয়েন্ট স্কুলে পড়াশোনা শেষে তিনি গ্ল্যামার জগতে পা রাখেন। ১৯৬৮ সালে মিস ক্যালকাটা খেতাব অর্জনের মাধ্যমে তিনি প্রথমবারের মতো আলোচনায় আসেন। বিশ্বনন্দিত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পরিচালনায় রুপালি পর্দায় তার অভিনয় জীবন শুরু হয়। ১৯৭১ সালে মুক্তিপ্রাপ্ত প্রতিদ্বন্দ্বী চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি…
বাংলাদেশ ব্যাংকের ডিপোজিট ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট কর্তৃক তফসিলি ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে ‘আমানত বীমা প্রিমিয়াম নির্ধারণী বিবরণী প্রস্তুত’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডিপোজিট ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট কর্তৃক তফসিলি ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে ‘আমানত বীমা প্রিমিয়াম নির্ধারণী বিবরণী প্রস্তুত’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ কর্মশালায় ৬১টি তফসিলি ব্যাংকের ১২২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাকলী জাহান আহমেদ। সভাপতিত্ব করেন ডিপোজিট ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের পরিচালক মো. সেলিম আহমদ।
দীর্ঘদিন ধরে পে স্কেল নিয়ে নানা আলোচনার পর সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে পে-কমিশন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত পূর্ণ কমিশন সভায় গ্রেড সংখ্যা পরিবর্তনের দাবি উঠলেও শেষ পর্যন্ত আগের মতো ২০টি গ্রেডই বহাল রাখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের হার নির্ধারণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় পুরো কাঠামো এখনো ঝুলে আছে। এর মধ্যেই খণ্ডকালীন এক সদস্যের পদত্যাগে কমিশনের ভেতরে অস্থিরতা প্রকাশ্য হয়ে উঠেছে। পে-কমিশন সূত্রে জানা গেছে, গ্রেড সংখ্যা কমিয়ে আনা বা পুনর্গঠনের প্রস্তাব থাকলেও প্রশাসনিক জটিলতা এড়াতে বর্তমান ২০টি গ্রেডই রাখার সুপারিশ করতে যাচ্ছে কমিশন। কমিশনের এক সদস্য…
ক্রিকেট মাঠে ভারতকে পরাজিত করতে পারলে বাংলাদেশের ক্রিকেটার ও সমর্থকরা সবচেয়ে বেশি আনন্দিত হন বলে জানিয়েছেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বনানীর একটি হোটেলে সাময়িকভাবে স্থগিত হওয়া বিপিএল সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। মিরাজ ২০২২ সালে মিরপুরে ভারতের বিপক্ষে বাংলাদেশের সেই ১ উইকেটের রুদ্ধশ্বাস জয়ের স্মৃতি স্মরণ করে বলেন, ‘আমরা সবচেয়ে বেশি খুশি হই যখন ভারতের সঙ্গে জিতি। আমি এবং মোস্তাফিজ মিলে সেই ম্যাচটি জিতিয়েছিলাম, যা আমাদের ক্যারিয়ারের অন্যতম আনন্দের মুহূর্ত ছিল।’ ভারতের বিপক্ষে ব্যক্তিগত অলরাউন্ড পারফরম্যান্সে সেই সিরিজ জয়ের নায়ক মিরাজ বর্তমান ক্রিকেটীয় পরিস্থিতির নানা দিক নিয়ে খোলামেলা আলোচনা করেন।…
রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ওই বাড়ির দ্বিতীয় তলায় আগুন লাগে। আগুনে তিনজন ঘটনাস্থলেই মারা যান, এবং ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতাল থেকে আরও তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পুলিশের উত্তরা বিভাগের উপ–কমিশনার শাহরিয়ার আলী। নিহত বাকিদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনের ঘরে প্রচুর আসবাবপত্র থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঢাকা জোন–৩ এর উপ সহকারী পরিচালক মো. আব্দুল মান্নান…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য সাংবাদিক কার্ডের নামে বর্তমানে যে সব কাগজপত্র বা আবেদন প্রক্রিয়ার কথা বলা হচ্ছে, সেগুলোর সবই ভুয়া বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, সাংবাদিকদের জন্য এখন পর্যন্ত ইসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশনা বা বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। তিনি বলেন, নির্বাচনে সাংবাদিক কার্ডের নামে যত ধরনের কাগজপত্র আবেদন চলছে, সবই ভুয়া। নির্বাচন কমিশন এখনও সাংবাদিকদের জন্য কোনো ধরনের সার্কুলার প্রকাশ করেনি। তিনি আরও জানান, একটি অ্যাপস পরীক্ষামূলক (ট্রায়াল) পর্যায়ে কিছুদিন ব্যবহৃত হয়েছিল। তবে সেটি এখনো চূড়ান্ত করা হয়নি। অ্যাপসটি যদি চূড়ান্ত করা হয়, তাহলে নির্বাচন কমিশন নিজ উদ্যোগে…
নির্বাচনে আসন সমঝোতার টানাপোড়েনের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশেকে বাদ দিয়ে জোটের বাকি ৯ দলের নেতাদের সঙ্গে বৈঠক করছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকার মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হচ্ছে। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ফয়সাল। বৈঠকে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ নেই বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ। তিনি বলেন, ‘আজকের বৈঠকে আমাদের কোনো প্রতিনিধি নেই। তবে সমঝোতার বিষয়ে আলোচনা চলমান রয়েছে। জোটে থাকা না থাকার বিষয়টি পরবর্তীতে জানানো হবে।’ বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে। এতে দেখা গেছে, জামায়াতে ইসলামীর নায়েবে…
ক্রিকেটারদের বেতন-ভাতা নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে জড়ানো বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে বোর্ডের অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। ক্রিকেটারদের আন্দোলনের মুখে বৃহস্পতিবার বিসিবির এক জরুরি অনলাইন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত আসছে…. ।
দীর্ঘদিন ধরে পে স্কেল নিয়ে নানা আলোচনা চলছে। তবে সম্প্রতি জানা যায়, পে স্কেল ঘোষণার সিদ্ধান্ত থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। তবে পে স্কেল নিয়ে অনিশ্চয়তা বৃদ্ধি পেলেও বেতন কাঠামো ঘোষণার অপেক্ষায় থাকাকালীন সময়েও বিদ্যমান বিধি অনুযায়ী মহার্ঘ ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা। এদিকে, সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত করতে নবম জাতীয় পে স্কেল নিয়ে ফের সভায় বসতে যাচ্ছে পে কমিশন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন ভবনের সভাকক্ষে পে স্কেল নিয়ে পূর্ণ কমিশনের সভা শুরু হবে। এই সভাতেই বেতন কাঠামোর মূল রূপরেখা চূড়ান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।…