Author: নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে ইসি এ রায় দেন।এ সময় টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনটি খারিজ করে দেয় ইসি। তার মনোনয়নপত্র বাতিল চেয়ে আপিল করেছিলেন একই আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. লিয়াকত আলী। শুনানিতে নিষিদ্ধ দলের (আওয়ামী লীগ) নেতা হওয়ায় তিনি ভোটে অংশ নিতে পারেন না বলে লিয়াকত আলীর আইনজীবী যুক্তি দেখালে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ বলেন, দল নিষিদ্ধ কিন্তু ব্যক্তি তো নিষিদ্ধ নয়।

Read More

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীতে ক্ষমতায় গেলে চব্বিশের শহীদ পরিবার ও আহতদের মূল্যায়ন করবে বিএনপি। এ জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে তাদের জন্য আলাদা বিভাগ করা হবে। কারণ একাত্তরে যেমন মুক্তিযোদ্ধারা দেশের জন্য ত্যাগ শিকার করেছেন, তেমনই চব্বিশের জুলাই যোদ্ধারাও স্বার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন দিয়েছেন। আমরা হয়তো শহীদদের ফিরিয়ে আনতে পারবো না। কিন্তু তাদের পরিবারের সদস্যরা যাতে কিছুটা ভালো থাকতে পারেন, সে ব্যবস্থা করবো। রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর খামারবাড়ী কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জুলাই আন্দোলনে নিহত নেতাকর্মীদের পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ নেতাকর্মীদের পরিবার এবং আহত…

Read More

গণভোটে ‘হ্যাঁ’র প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের সামনে কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, এবারের গণভোট কোনো দলকে ক্ষমতায় বসানো কিংবা কোনো দলকে ক্ষমতায় যেতে বাধা দেয়ার এজেন্ডা নয়, এটি রক্তের অক্ষরে লেখা জুলাই জাতীয় সনদভিত্তিক রাষ্ট্র সংস্কারের এজেন্ডা, যা বাংলাদেশের সকল মানুষের। এই গণভোট হলো জনগণের সম্মতি নেওয়ার একটি প্রক্রিয়া, যার মাধ্যমে নির্ধারণ হবে আগামীর বাংলাদেশ কোন পথে চলবে। গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় কর্মকর্তা ও প্রতিনিধিদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল শনিবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এ সভার আয়োজন করে ঢাকা বিভাগীয় প্রশাসন। ঢাকা…

Read More

ব্যবসায় নতুনত্ব আনতে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি। কোম্পানিটি আবাসন ও সেমিকন্ডাক্টর ব্যবসা শুরু করার উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্যে এসিআই প্রপার্টিজ লিমিটেড ও এসিআই সেমিকন্ডাক্টর লিমিটেড- নামে দুটি সহযোগী প্রতিষ্ঠান চালু করা হবে। ওই প্রতিষ্ঠান দুটির মাধ্যমে নতুন এই ব্যবসা পরিচালনা করা হবে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় নতুন ব্যবসা শুরুর বিষয়টি অনুমোদিত হয়েছে। রোবাবর (১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে এসিআই পিএলসি। তথ্য অনুযায়ী, এসিআই প্রপার্টিজ লিমিটেডের অনুমোদিত মূলধন হবে ১০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১০ কোটি টাকা। এই প্রতিষ্ঠানের ৮৫ শতাংশ শেয়ার এসিআইয়ের…

Read More

জধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার এই দিন নির্ধারণ করেন। আদালতের পেশকার বেলাল হোসেন বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন। মামলার বিবরণে জানা যায়, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের ১৩ জানুয়ারি রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে মামলা…

Read More

কর ব্যয় বাড়লেও বিক্রি ও নগদ প্রবাহে শক্ত অবস্থান ঢাকা: তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি চলতি ২০২৫–২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে উল্লেখযোগ্য আয় ও মুনাফা বৃদ্ধির তথ্য প্রকাশ করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত এ প্রতিবেদনে দেখা যায়, বাজারে বিক্রি বৃদ্ধির ধারাবাহিকতা এবং পরিচালন কার্যক্রমে ইতিবাচক নগদ প্রবাহ কোম্পানিটির আর্থিক অবস্থানকে আরও মজবুত করেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে কোম্পানিটির নিট মুনাফা দাঁড়িয়েছে ২০ কোটি ৩৭ লাখ টাকা, যা আগের অর্থবছরের একই সময়ের ১২ কোটি ৯২ লাখ টাকা থেকে প্রায় ৫৮ শতাংশ বেশি। বিশ্লেষকদের মতে, এ প্রবৃদ্ধি মূলত দেশব্যাপী…

Read More

কৌশলের নামে বিএনপির নেতাকর্মীরা গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। বিএনপি চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি স্বজনহারা মানুষের পাশে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টা করেছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে স্বজনহারা পরিবারের পাশে সবসময় থাকবে বিএনপি। গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের নিয়ে এ সভার আয়োজন করে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক। এক দুঃসহ সময় আমরা অতিক্রম করেছি মন্তব্য করে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের তীব্রতা কখনো কখনো হয়তো কিছুটা স্তীমিত হয়েছে কিংবা আন্দোলন কখনো তুঙ্গে উঠেছে। এই আন্দোলন করতে…

Read More

বাংলাদেশকে ভালো রাখতে হলে খালেদা জিয়াকে আত্মস্থ করতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, ওনার (খালেদা জিয়ার) অনেক অসাধারণ বৈশিষ্ট্য ছিল। উনি সৎ ছিলেন, দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, আত্মত্যাগী ছিলেন, দেশপ্রেমিক ছিলেন। ওনার মধ্যে রুচির এক অবিস্মরণীয় প্রকাশ ছিল। তিনি পরমতসহিষ্ণু ছিলেন। বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়াকে আত্মস্থ করতে হবে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভায় আসিফ নজরুল এসব কথা বলেন। আসিফ নজরুল বলেছেন, খালেদা জিয়া যখন জীবিত ছিলেন, বন্দি ছিলেন, ওনার পক্ষে বিভিন্ন অনুষ্ঠানে কথা বলার সুযোগ হয়েছে। তখন ওনার পক্ষে কথা বলার…

Read More

পর্যটকদের কাছে আকর্ষণীয় নেপালের সঙ্গে এবার বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য প্রসারের দুয়ার খুলছে। দেশটির সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) চূড়ান্ত করার পথে এগোচ্ছে ঢাকা। সীমান্ত, পরিবহন, শুল্ক , বাজার প্রবেশাধিকারের নানা সমীকরণে দুই দেশের বাণিজ্য সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছিল না দীর্ঘদিন ধরে। এবার প্রেফারেন্সিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্টকে (পিটিএ) একটি কৌশলগত হাতিয়ার হিসেবে বিবেচনা করা হচ্ছে যার মাধ্যমে শুল্ক সুবিধা, সহজ বাণিজ্য প্রক্রিয়া এবং নির্ভরযোগ্য লেনদেন কাঠামো গড়ে তোলা সম্ভব। এজন্য আগামী তিন মাসের মধ্যে ট্রেড নেগোসিয়েটিং কমিটির (টিএনসি) সভার মাধ্যমে পিটিএ এর ড্রাফট টেক্সট, রুলস অব অরিজিন টেক্সট এবং পণ্যের তালিকা চূড়ান্তকরণের জন্য সিদ্ধান্ত নেওয়া হলো। বাংলাদেশ ও নেপালের মধ্যে ৮ম বাণিজ্য সচিব…

Read More

জামায়াতে ইসলামী ইসলামের আদর্শ থেকে সরে যাওয়ায় তাদের নেতৃত্বাধীন রাজনৈতিক ঐক্য থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ—এমন মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গাজী আতাউর রহমান বলেন, “খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামী প্রচলিত আইনে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছে। অথচ ইসলামী আন্দোলন শরিয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার লক্ষ্য নিয়ে রাজনীতি করে। এই অবস্থান আমাদের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।” তিনি আরও বলেন, “জামায়াতের আমির বিএনপির নেতা তারেক রহমানের সঙ্গে জাতীয় সরকার গঠনের কথা বলছেন। এর অর্থ হলো—তারা সমঝোতার নির্বাচনের…

Read More