Author: অর্থদিগন্ত ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। এই নির্বাচন ঘিরে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিশেষ করে ৩০০ আসনেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়াতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। এর মধ্যে ব্যতিক্রমী পদক্ষেপ নেওয়া হয়েছে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে। পীরের কথা মেনে গত ৫৪ বছর ধরে এই আসনের অন্তর্ভুক্ত রূপসা দক্ষিণ ইউনিয়নের নারী ভোটাররা ভোট দিতে যান না। মাঝেমধ্যে কিছু নারী ভোট দিলেও সেটি নগণ্য। এবার জেলা প্রশাসনের উদ্যোগের ফলে ভাঙছে দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে চলা সেই নিয়ম। নারী ভোটারদের অংশগ্রহণ বাড়াতে ভোটকেন্দ্রে নিয়োগ করা হয়েছে শুধুই নারী কর্মকর্তা-কর্মচারীদের।নেওয়া হয়েছে পর্দা মেনে ভোট দেওয়ার…

Read More

জামায়াতে ইসলামীর জয়ের সম্ভাবনা বেশি এমন কতগুলো আসনে বডি-ওর্ন ক্যামেরার বেশি ব্যবহার ও কিছু আসনে তুলনামূলকভাবে কম ক্যামেরা বসানো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দলটি। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের অভিযোগ, একটি বিশেষ দলকে সুবিধা দিতেই এ ধরনের বৈষম্য করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করেন ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোটের নেতারা। বৈঠক শেষে জুবায়ের এ অভিযোগ করেন। এ সময় তিনি দেশের বিভিন্ন স্থানে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা ও নির্বাচনি বুথ ভাঙচুরের অভিযোগ করেন। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আমরা বডি-ওর্ন ক্যামেরার তালিকা পর্যালোচনা করে দেখেছি—কিছু আসনে অস্বাভাবিকভাবে বেশি ক্যামেরা দেওয়া হয়েছে,…

Read More

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর অনুষ্ঠিতব্য গণভোটে তার ভোট প্রদান করবেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য জানান।

Read More

বহুল প্রতীক্ষিত ১২ফেব্রুয়ারি, আগামীকাল বৃহস্পতিবার। এদিন সারাদেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণভোট। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা একটানা ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে প্রধান উপদেষ্টাসহ বড় দলগুলোর শীর্ষ নেতাদের মধ্যে কে কোথায় ভোট দেবেন, এ নিয়ে কৌতূহল রয়েছে অনেকেরই। আসুন দেখে নেওয়া যাক- গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা : রাজধানীর গুলশান-২-এর মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, সকাল ৯টার দিকে ভোট…

Read More

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে বলিরেখা পড়া একেবারেই স্বাভাবিক। তবে অনিয়মিত জীবনযাপন, অতিরিক্ত মানসিক চাপ, ঘুমের ঘাটতি, দূষণ ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এই প্রক্রিয়াকে আরও দ্রুত করে তোলে। আধুনিক সময়ে কৃত্রিম প্রসাধনী ও ব্যয়বহুল স্কিন কেয়ার ট্রিটমেন্টের দিকে ঝুঁকছেন অনেকেই। অথচ আমাদের আশপাশের প্রকৃতিতেই রয়েছে ত্বক পরিচর্যার শক্তিশালী উপাদান। তেমনই এক প্রাকৃতিক উপহার হলো অপরাজিতা ফুল। এই ফুল দিয়ে তৈরি অপরাজিতা চা নিয়মিত পান করলে ত্বকের বলিরেখা কমাতে সহায়তা করে বলে মনে করেন পুষ্টিবিদ ও আয়ুর্বেদ বিশেষজ্ঞরা। অপরাজিতা ফুল অপরাজিতা একটি নীল বা সাদা রঙের ঔষধি ফুল, যার বৈজ্ঞানিক নাম ক্লিটোরিয়া টারনাটিয়া। বাংলার গ্রামাঞ্চলে এই ফুল বহুদিন ধরেই পরিচিত। আয়ুর্বেদ ও…

Read More

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল হোসেনকে ৪০ লাখ টাকাসহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়েছে। নীলফামারীর পুলিশ সুপার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রায় ৫০ লাখ টাকাসহ বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। গণনা চলছে। তিনি বলেছেন এটা ব্যবসার টাকা।’

Read More

‘২০২৬ সালে হজ প্যাকেজ-১-এর হজযাত্রীদের মক্কা ও মদিনায় হোটেলভাড়া সব মিলিয়ে ১০০০ সৌদি রিয়ালের কাছাকাছি কমানো হয়েছে। হজযাত্রীপ্রতি পরিবহনভাড়া ১০০ সৌদি রিয়াল কমানো সম্ভব হয়েছে। ২০২৬ সালের হজ শেষে প্যাকেজ-১ ও ২-এর হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন।’মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘অন্তর্বর্তী সরকারের দেড় বছরে ধর্মবিষয়ক মন্ত্রণালয়’ শীর্ষক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এ ছাড়া ২০২৫ খ্রিষ্টাব্দের হজে বিমানভাড়া প্রায় ২৭ হাজার টাকা কমানো এবং গত দুই বছরে পর্যায়ক্রমে ৪০ হাজার টাকা বিমানভাড়া কমানোর বিষয়টিকে উল্লেখ করার মতো অর্জন হিসেবে তুলে ধরেন তিনি। ইসলামিক ফাউন্ডেশনের শূন্যপদে ১৬৩ জনকে…

Read More

কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি বরাবরই ঠোঁটকাটা ও স্পষ্টভাষী। আগামীকাল ত্রয়োদশ সংসদ নির্বাচন। সারা দেশে যখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা চলছে, তখনই ন্যান্সি নিজের ফেসবুক হ্যান্ডলে জানিয়ে দিলেন, তিনি না ভোটের পক্ষে । যদি নেটিজেনদের একাংশ তাকে তীব্র তোপের মুখে ফেলেছেন। তবে এসবে একেবারে নজর দিচ্ছেন না এই গায়িকা। জাতীয়তাবাদী মনোভাবাপন্ন ন্যান্সি। বিগত সময় তার নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেছে। অনেক কনসার্ট তার বাতিল হয়েছে। তবুও ভেঙে পড়েননি। শোবিজ তারকাদের সবার যখন নানা সুযোগ হাতছানি দিচ্ছিল, তখন ন্যান্সি বলেছিলেন, শিল্পীদের এত এমপি-মন্ত্রী হওয়ার শখ কেন? কী আছে সেখানে? কত টাকা বেতন পায় এমপিরা? গান অথবা অভিনয় করে কি যথেষ্ট সম্মানি আসে না…

Read More

ভারতের বিপক্ষে পাকিস্তান বিশ্বকাপের ম্যাচ খেলতে রাজি। তবে তার আগে আইসিসিকে তিনটি শর্ত দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অবশেষে সেই শর্ত মেনে নিয়েছে তারা। যার পরিপ্রেক্ষিতে আইসিসি ঘোষণা দিয়েছে, ভারতে গিয়ে খেলতে না চাওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) কোনো শাস্তি দেওয়া হবে না। সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার পর আইসিসি জানিয়েছে, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের আর্থিক, ক্রীড়া বা প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। পিসিবির সঙ্গে চলমান আলোচনার মধ্যেই এ ঘোষণা আসে বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফো। আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওপর কোনো আর্থিক, ক্রীড়াগত বা…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে প্রেস ব্রিফিং করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং বলে মন্তব্য করেন প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। শফিকুল আলম বলেন, গত ১৮ মাসে আমরা সব সময়ই নিউজ যত দ্রুত সম্ভব আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। সব ঘটনার সঙ্গে সরকারের অবস্থা কী তা আমরা আপনাদের জানিয়েছি। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে সব ধরনের তথ্য জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রধান উপদেষ্টার পেজে এমন কোনো নিউজ নেই, যেটা আমরা শেয়ার করিনি। পেজ ২০ কোটিবার ভিউ…

Read More