Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে। ভোটের প্রচারণায় রাজনৈতিক দলগুলোর নেতারা একে অপরকে নানাভাবে সমালোচনা করছেন। আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপির উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, যে ৫৯ জন ভয়াবহ ঋণ খেলাপি, ব্যাংক ডাকাত– এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন? তাদের বগলের নিচে আশ্রয় দিয়ে, এমপি বানিয়ে আপনারা (বিএনপি) করবেন দুর্নীতি দমন? রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা-১১ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়। বিএনপির নাম…
অন্যান্য দেশের তুলনায় কম মূল্যে দেওয়ায় পাকিস্তান থেকে বাংলাদেশ মালবাহী ওয়াগন ও বগি কেনার আগ্রহ দেখিয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। তারা বলেছে, উচ্চপদস্থ এক কর্মকর্তার নেতৃত্বে বাংলাদেশের দুই সদস্যের একটি প্রতিনিধি দল ইসলামাবাদ এবং লাহোরের মুঘলপুরাতে অবস্থিত পাকিস্তান রেলওয়ের ক্যারিজ ফ্যাক্টরি ওয়ার্কশপ পরিদর্শন করেছেন। সেখানে তারা ট্রেনের বগি, ওয়াগনসহ অন্যান্য জিনিসপত্র তৈরির বিষয়টি স্বচক্ষে দেখেছেন। পাকিস্তান রেলওয়ের লাহোরভিত্তিক কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশের আন্তর্জাতিক সংগঠন ও কনস্যুলার অ্যাফেয়ার্স সচিব এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন খান গত শুক্রবার মুঘলপুরা ওয়ার্কশপ পরিদর্শন করেন। সেখানকার প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাসির খালিলি পুরো ওয়ার্কশপের কার্যক্রম,…
স্বাধীনতার ৫৪ বছর পার হলেও দেশের মানুষের ভাগ্যে কোনো মৌলিক পরিবর্তন আসেনি, বরং শাসকের পরিবর্তন ঘটলেও শোষণ, লুটপাট ও দুর্নীতির রাজনীতি পূর্বের মতোই বহাল রয়েছে। এই অপরাজনীতির চূড়ান্ত অবসান ঘটাতেই ‘১১ দলীয় নির্বাচনি ঐক্য’ গঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার প্রশ্নে কোনো আপস করা হবে না এবং ব্যালটের মাধ্যমেই সন্ত্রাস ও লুটপাটের রাজনীতিকে চিরতরে বিদায় জানাতে হবে। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মো. নাহিদ ইসলামের নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা মামুনুল হক বলেন,…
প্রিয়জনকে মনের কথা বলার জন্য আদতে কোনো দিনক্ষণ থাকে না। হৃদয়ের বাঁধ ভাঙলে তবেই না প্রকাশ পায় তা। প্রিয়জনের সামনেও এমনটাই ঘটে। সে মনের কথাটি কখনও হয়ে ওঠে মহান কোনো প্রস্তাব; যা পরিণত করতে পারে এক চিরবন্ধনে। জানেন কি, প্রিয়জনকে সেই অমূল্য প্রস্তাবটির জন্য বিশেষ দিনও রয়েছে। ফেব্রুয়ারি মাসের অষ্টম দিন অর্থাৎ ভ্যালেন্টাইন্স উইকের দ্বিতীয় দিনেই মর্যাদা দেওয়া হয় এই ‘প্রোপজ’কে; ধারণ করা হয় ‘প্রপোজ ডে’ হিসেবে। ফেব্রুয়ারি মানেই শীতের ছুটি, ঋতুরাজের আগমন আর প্রকৃতির এক উষ্ণ স্নিগ্ধতা। যে সময়টাতে বাতাসেও যেন ভেসে বেড়ায় প্রেমের সুবাস। এমন সময়ে প্রিয়জনকে মনের কথা বলে দেওয়াই যায়; হৃদয়ে আটকে থাকা সেই উষ্ণ প্রস্তাবটি…
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, নির্বাচনের জন্য যথেষ্ট সহায়ক পরিবেশ রয়েছে। এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর সার্কিট হাউজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইসি মাছউদ বলেন, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। জাতিকে ভাল নির্বাচন দেয়ার জন্য রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, নির্বাচনের কাজে নিয়োজিত ১৮ লাখ কর্মকর্তা-কর্মচারী, পুলিশ বাহিনী, বিজিবি, সেনাবাহিনী, আনসার সবই প্রতিজ্ঞাবদ্ধ। সে ধরনের মানসিকতা তাদের মাঝে রয়েছে। এবার আইন-শৃঙ্খলা পরিস্থিতিও তুলনামূলক ভালো রয়েছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, দেশের চলমান পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই। তবে…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের স্পষ্ট আভাস মিলেছে। এই আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতের প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ৩৫ শতাংশ ভোটার তারেক রহমানকে সমর্থনের কথা জানিয়েছেন, আর ৩২ শতাংশের সমর্থন ডা. এস এম খালিদুজ্জামানের প্রতি। তবে এখনও প্রায় এক-চতুর্থাংশ ভোটার সিদ্ধান্তহীন থাকায় শেষ মুহূর্তে ফল বদলে যাওয়ার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বিডিবিএল ভবনে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা ও অ্যাডভোকেসি সংস্থা ‘সোচ্চার-টর্চার ওয়াচডগ বাংলাদেশ’ এই জরিপের ফলাফল প্রকাশ করে। জরিপের ফল উপস্থাপন করেন সংগঠনটির প্রেসিডেন্ট ও নর্থ সাউথ…
গানের পাশাপাশি বৈচিত্র্যময় লাইফস্টাইল ও অদ্ভুত ফ্যাশন সেন্সের জন্য প্রায়ই সংবাদের শিরোনাম হন জনপ্রিয় পপ তারকা জাস্টিন বিবার। এবার সংগীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন ‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে পোশাক নিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন এই তারকা। কারণ পারফর্মের সময় তার পরনে ছিল শুধু হাফপ্যান্ট আর মোজা; যা নিয়ে এখন আলোচনায় এই শিল্পী। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হঠাৎ করে বিবারকে এমন অবস্থায় দেখে একরকম হকচকিয়ে যান আয়োজক ও বিচারকেরা। আর বিবারের এমন খামখেয়ালি পোশাকের বিষয়ে আগে থেকে কিছুই জানতেনও না তারা। গ্র্যামি অ্যাওয়ার্ডসের নির্বাহী প্রযোজক বেন উইনস্টন এক পডকাস্টে জানান, বিবার যে এমন পোশাকে পারফর্ম করবেন, তা তিনি আগে থেকে কাউকেই…
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেবো না। দুনিয়ার যেখানে থাকুক না কেন— জনগণের এ হক যদি তারা স্বেচ্ছায় দিয়ে দেন, তারা অবশ্যই অভিনন্দিত হবেন। আর যদি ফেরত না দেন, রাষ্ট্র ইনশাআল্লাহ ওদের পেটের ভেতর থেকে নিয়ে আসবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’ শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টায় সিলেট নগরীর সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জামায়াত আমির বলেন, ‘জনগণের হক আত্মসাৎকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। তারা স্বেচ্ছায় টাকা ফেরত দিলে ভালো, না হলে রাষ্ট্র শক্ত হাতে তা উদ্ধার করবে।’ তিনি বলেন, ‘একটা দল…
বিশ্বজুড়ে সংবাদমাধ্যমের স্বাধীনতা দ্রুত কমে যাওয়ায় খুশি দুর্নীতিবাজ রাজনীতিকরা। সাংবাদিকদের বিরুদ্ধে ভুলত্রুটি, পক্ষপাত বা অতিরঞ্জনের অভিযোগ থাকলেও গণতন্ত্র ও জবাবদিহির জন্য স্বাধীন সাংবাদিকতা যে কতটা জরুরি, তা ক্রমেই স্পষ্ট হচ্ছে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)-এর সূচক অনুযায়ী, ২০১৪ সালের পর থেকে বিশ্বব্যাপী সংবাদমাধ্যমের স্বাধীনতার মান উল্লেখযোগ্যভাবে নেমে গেছে। এক সময় যেসব দেশের অবস্থান যুক্তরাষ্ট্রের মতো ছিল, সেগুলোর অনেকটাই এখন সার্বিয়ার মতো অবস্থায়—যেখানে দুর্নীতিবিরোধী বিক্ষোভ কাভার করা সাংবাদিকদের পুলিশি নির্যাতনের মুখে পড়তে হয়। বিশ্লেষকদের মতে, বিষয়টি শুধু বাকস্বাধীনতার প্রশ্ন নয়। অনুসন্ধানী সাংবাদিকতা রাষ্ট্রীয় ক্ষমতার ওপর একটি মৌলিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। যখন ক্ষমতাবানরা জানে যে তাদের অপব্যবহার প্রকাশ পাবে না, তখন সেই অপব্যবহার আরও…
দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (৮ ফেব্রুয়ারি) নাহিদ ইসলামের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামীকাল চেম্বার বিচারপতির আদালতে এই আবেদনের ওপর শুনানি হতে পারে। এর আগে, গত ৩ ফেব্রুয়ারি দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও…