Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: আন্তর্জাতিক ডেস্ক
দেশে এখন নির্বাচনের আমেজ। আর মাত্র চারদিন পর ১২ ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এরআগে বাংলাদেশে ১২ বার ভোট হয়েছে। সেগুলোতে কারা জিতেছিল, পরে কি হয়েছিল, কারা ক্ষমতাচ্যুত হয়েছিল, তার সব ঘটনা এক প্রতিবেদনে তুলে এনেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ১৯৭৩ পাকিস্তান থেকে স্বাধীনতার লাভের পর বাংলাদেশে ১৯৭৩ সালের মার্চে প্রথম নির্বাচন হয়। এটি ছিল বিতর্কিত নির্বাচন। ওই নির্বাচনকে শেখ মুজিবুর রহমানের পরবর্তী স্বৈরশাসন নীতির নির্দেশক হিসেবে দেখা হয়। ৭৩ এর নির্বাচনে ১৪টি দল অংশগ্রহণ করলেও, আওয়ামী লীগ একাই ৭৩ শতাংশ ভোট এবং ৩০০ আসনের মধ্যে ২৯৩টি আসনে জয় পায়। আল জাজিরা বলেছে, শেখ মুজিব ওই নির্বাচনে জয়ের…
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরের জন্য অপেক্ষায় থাকা বাণিজ্য চুক্তি অনুযায়ী দেশটিতে রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের শুল্ক আরও কমাবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রোববার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা জানান। উপদেষ্টা বলেন, ‘আমাদের ওপরে (যুক্তরাষ্ট্রে রপ্তানিতে) ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল, যেটা আমরা আলোচনা করে ২০ শতাংশে নামিয়েছিলাম, যদি আমাদের এই চুক্তিটা প্রকাশিত না হতো আমার নিশ্চিত বিশ্বাস যে আমরা ২০ শতাংশের চেয়েও কম পেতাম। দুঃখজনকভাবে আমরা ওখানে বিব্রত হয়েছি। বাংলাদেশই একমাত্র দেশ যেখান থেকে চুক্তির শর্তাবলী সারা…
আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য ‘অপপ্রচার’ বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন নিশ্চিত করেছে, পূর্বনির্ধারিত ১২ ফেব্রুয়ারিই (বৃহস্পতিবার) সারাদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অসাধু চক্র আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের স্পষ্ট বক্তব্য হলো— আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) শেরপুর-৩ আসন ব্যতীত দেশের ২৯৯টি সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট…
বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের আগামী ১২ ফেব্রুয়ারির অনুষ্ঠিতব্য নির্বাচন দক্ষিণ এশিয়ায় ক্ষমতার ভারসাম্যকে নতুন করে রূপ দিতে পারে। এই নির্বাচন ঘিরে বেইজিং প্রভাব সুসংহত করতে চাইছে আর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক টালমাটাল হয়ে উঠছে। এবারের এই ভোট ২০২৪ সালের আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের পতনের পর দেশের প্রথম নির্বাচন। প্রত্যর্পণের অনুরোধ সত্ত্বেও শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতকে নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশের নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। যে কারণে চীন ও পাকিস্তানের সঙ্গে সরকারের সম্পৃক্ততা জোরদার করা হয়েছে। ১৭ কোটি জনসংখ্যার মুসলিমপ্রধান এই দেশ শেখ হাসিনার শাসনামলে চীনের সঙ্গে শক্তিশালী বাণিজ্য ও প্রতিরক্ষা সম্পর্ক বজায় রেখেছিল।…
চীন থেকে চারটি নতুন জাহাজ কেনার ফ্রেমওয়ার্ক চুক্তি সই করেছে বাংলাদেশ। রোববার (৮ ফেব্রুয়ারি) চীন সরকারের পক্ষে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী যৌথভাবে চুক্তিতে সই করেন। ঢাকার চীনা দূতাবাস জানায়, চারটি জাহাজের মধ্যে দুটি ক্রুড অয়েল মাদার ট্যাংকার ও দুটি মাদার বাল্ক ক্যারিয়ার। এজন্য ২৪ কোটি ১৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার ব্যয় হবে। এর মধ্যে দুটি ক্রুড অয়েল মাদার ট্যাংকার কিনতে ব্যয় হবে ১৫ কোটি ১৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। আর দুটি মাদার বাল্ক ক্যারিয়ার কেনায় ব্যয় হবে ৮ কোটি ৯৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন…
নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের তোলা যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে প্রকাশিত হয়েছে প্রতিবেদন। তবে বিসিবি’র এই প্রতিবেদনে সন্তুষ্ট নন জাহানারা। তার নিযুক্ত আইনি পরামর্শক প্রতিষ্ঠান মাহবুব অ্যান্ড কোম্পানি কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে অসন্তোষের বিষয়টি উঠে এসেছে। জাহানারা আলমের আইনজীবীরা অভিযোগ করে বলেন, অভিযোগকারী হিসেবে তদন্তের ফলাফল জন্য পূর্ণ অধিকার তার আছে। কিন্তু বিসিবি তাকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। এমনকি প্রতিবেদনের কোনো কপিও তাকে দেওয়া হয়নি। বিসিবির প্রদত্ত প্রতিবেদন অনুযায়ী জাহানারার করা চারটি অভিযোগের মধ্যে দুটি প্রমাণিত হয়েছে। কিন্তু কোন দুটি প্রমাণিত হয়েছে এবং অভিযোগ প্রমাণের ক্ষেত্রে কী কী তথ্যগত ভিত্তি কাজ করছে, বিসিবি তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেনি। বিসিবির বলছে,…
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশের বিচারের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজ। দেশের ইতিহাসে সিরিয়াল কিলার হিসেবে যে ব্যক্তি সবচেয়ে বেশিসংখ্যক মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করেছেন, তেমন একজনের বিচার এই ট্রাইব্যুনালে চলছে। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এদিন গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া। চিফ প্রসিকিউটর বলেন, তার (জিয়াউল) বিরুদ্ধে বলপূর্বক অপহরণ-গুম করে মানুষদের হত্যা করার যে অভিযোগ প্রসিকিউশন এনেছে, সে মামলায় সাক্ষ্য দিয়েছেন ইকবাল করিম ভূঁইয়া। তিনি অত্যন্ত আলোচিত, মেধাবী ও…
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশন গত ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ওএইচসিএইচআর-এর কাছে একটি আনুষ্ঠানিক নোট ভারবাল প্রেরণ করেছে। ওই নোটে হত্যাকাণ্ডের তদন্তে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়ার জন্য জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহযোগিতা কামনা করা হয়েছে। জেনেভায় বাংলাদেশ মিশন থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে, ওএইচসিএইচআর থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া মাত্রই তা পররাষ্ট্র মন্ত্রণয়কে অবহিত করা হবে। বাংলাদেশ সরকার পুনর্ব্যক্ত করছে যে, শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায়…
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনটা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে, সুষ্ঠু পরিবেশে এবং একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন হবে। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই। আপনারা সহযোগিতা করবেন, কোথাও যদি কোনো রকম কারচুপি হয় আমাদের জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব।…
নিজের নির্বাচনী এলাকার (ঢাকা-১৭) সন্তান হিসেবে নিজের জন্য ধানের শীষের পক্ষে ভোট চেয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ইসিবি চত্বরের পথসভায় তিনি বলেছেন, আমি এই এলাকার সন্তান। শিশু থেকে এ এলাকায় বড় হয়েছি। আমার এবং আমার ভাইয়ের সন্তানরা এ এলাকায় জন্মগ্রহণ করেছে। আমাদের বিয়েও এ এলাকায় হয়েছে। কাজেই এ এলাকার সন্তান হিসেবে মা-বোন, ভাইদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইছি। ধানের শীষকে জয়যুক্ত করার জন্য মা-বোনসহ সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার পরে পথসভার মঞ্চে উঠে নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। পরে ৩টা ৩৭ মিনিটে বক্তব্য শুরু করেন তিনি। তারেক রহমান বলেন, এটি নির্বাচনী পথসভা।…