Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে জাতীয় প্রেস ক্লাব থেকে দৈনিক দিনকালের সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার করেছে ডিএমপির শাহবাগ থানা পুলিশ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় টয়লেটের দরজা খুলে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফোন দিয়ে বিষয়টি জানান। পরে পুলিশ সেখানে গিয়ে টয়লেটের দরজা খুলে ওই সাংবাদিকের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ধারণা তিনি স্ট্রোক করে মারা গেছেন। মরদেহ এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
ফের মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। জীবনের এই বিশেষ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে বাবা-মায়ের বাড়িতে আয়োজন করা হয়েছিল সোনমের ‘সাধ’ বা বেবি শাওয়ার অনুষ্ঠান। পরিবারের সদস্য আর ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে দিনটি ছিল আনন্দ আর আড্ডায় ভরপুর। অনুষ্ঠানে সোনমকে দেখা গেছে রাজকীয় এক সাজে। উন্মুক্ত বেবিবাম্প আর মানানসই লেহেঙ্গায় অভিনেত্রীর রূপ ছিল দেখার মতো। কানে টানা দুল আর গলার ভারী নেকলেসে তাকে লাগছিল অনন্য। সোনমের এই মাতৃত্বকালীন প্রেগন্যান্সি গ্লো সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পুরো অনুষ্ঠান জুড়ে সোনমের ছায়ার মতো পাশে ছিলেন স্বামী আনন্দ আহুজা। দুজনকে একসঙ্গে পূজা করতেও দেখা যায়। আচার-অনুষ্ঠান পালনের সময় আনন্দ যেভাবে সোনামকে…
দ্বৈত নাগরিকত্বের অভিযোগে ১১ দলীয় জোট মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট দায়ের করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ এ রিট দায়ের করেন। রিটে সিইসি, সচিব, রিটার্নিং অফিসার ও নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে। আবেদনে বলা হয়, ২০২৫ সালের ২০ এপ্রিল নাহিদ ইসলাম ডমিনিকার নাগরিকত্ব নেন। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১, ২২, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ এবং ২৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১১ আসন। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৩৯ হাজার…
বাংলাদেশের ভোটাররা আগামী ১২ ফেব্রুয়ারি নতুন সরকার নির্বাচন করবেন। তবে বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলেছেন, সমন্বিতভাবে ছড়ানো বিপুল পরিমাণ ভুয়া তথ্য ভোটারদের সিদ্ধান্তকে হুমকির মুখে ফেলছে। আর এই ভুয়া তথের বড় একটি অংশের উৎস প্রতিবেশী ভারত। ২০২৪ সালের শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের পর প্রথমবারের মতো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে প্রায় ১৭ কোটি জনসংখ্যার মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশ। ওই আন্দোলনে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা; যিনি পরে প্রতিবেশী ভারতে পালিয়ে যান এবং তখন থেকে সেখানে হিন্দু জাতীয়তাবাদী সরকারের আশ্রয়ে রয়েছেন। কর্তৃপক্ষ বলছে, অনলাইনে তথ্য বিকৃতির মাত্রা; বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি জটিল ছবি ও ভিডিও—এতটাই ভয়াবহ হয়ে উঠছে যে ভুয়া কনটেন্টের লাগাম টানতে…
নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বিএনপি চেয়ারম্যান এ কথা বলেন। সব শহীদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি। তারেক রহমান বলেন, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে, দেশের ডেমোক্রেসি, ডেভেলপমেন্ট কিংবা ডিসেন্ট্রালাইজেশন কোনো কিছুই টেকসই হবে না। তারেক রহমান বলেন, আগামী দিনে সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় আপনাদের সমর্থন পেলে আগামী দিনে সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ। দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে যতটা কঠোর হওয়া যায় বিএনপি সরকার ইনশাল্লাহ ততটাই কঠোর হবে। দেশে…
মানবিক ও উন্নত দেশ গড়ার জন্য দল-মত-নির্বিশেষে সবার মান-ইজ্জত ও অধিকারের সুরক্ষা দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আল্লাহর ইচ্ছায় ও জনগণের ভালোবাসায় সরকার গঠন করলে প্রথম দিন ফজরের নামাজ পড়ে আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন শুরু করব। জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি। ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচার করা হয়। তিনি বলেন, এই বাংলাদেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবার। কেউ ভয়ের সংস্কৃতির মধ্যে বাস করবে না। যদি কেউ ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে আঘাত করার চেষ্টা করে, আমরা অতীতের মতো ভবিষ্যতেও…
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে দেশ পাল্টে যাবে এবং দেশে আর অপশাসন ফিরে আসবে না। সামনে যে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, তা দেশের রাজনৈতিক কাঠামোয় এক অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসবে। সোমবার সকালে সচিবদের সঙ্গে গেট টুগেদার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তার বক্তব্য তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ভোট দিতে ২ তথ্য জানা দরকার, পাবেন কোথায় প্রেস সচিব জানান, গেট টুগেদার অনুষ্ঠানে সিনিয়র সচিব ও সচিবসহ প্রায় ৭০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সেখানে প্রধান উপদেষ্টা সীমিত পরিসরে বক্তব্য রাখেন এবং পরে…
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি ২২০টি আসন ও জামায়াত ইসলামী ৫৭টি আসন পেতে পারে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘ন্যাশনালিস্ট রিসার্চ সেল’। সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে একটি জরিপের তথ্য তুলে ধরে সংগঠনটি। জরিপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ সাবেক ছাত্র ও ৫ জন পিএইচডি ডিগ্রিধারী গবেষক অংশ নেন বলে জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি আব্দুর রহিম তুহিন, ড. গাজী মিজানুর রহমান প্রমুখ। সংগঠনটি বলছে, জরিপে ৩০০ জনকে প্রশ্ন করা হয়েছিল। এর মধ্যে ৭৭ শতাংশ উত্তরদাতা বলেছেন তারা বিএনপিকে সমর্থন করেন। ১৬ শতাংশ উত্তরদাতা বলেছেন তারা জামায়াতে ইসলামীকে সমর্থন করেন। এছাড়া এনসিপিকে ৩ শতাংশ, জাতীয়…
পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধির মাঝে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ৩৭ বছরের পুরোনো এক রীতি ভেঙেছেন। তিন যুগের বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো দেশটির বিমানবাহিনীর কমান্ডারদের বার্ষিক এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি তিনি। যুক্তরাজ্য-ভিত্তিক ইরানি সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮৯ সালে সর্বোচ্চ নেতার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতি বছরই ওই বৈঠকে অংশ নিয়েছেন খামেনি। এমনকি কোভিড-১৯ মহামারির সময়ও দেশটির বিমানবাহিনীর বার্ষিক বৈঠকে উপস্থিত ছিলেন তিনি। বার্ষিক এই বৈঠক ১৯৭৯ সালের ৮ ফেব্রুয়ারির স্মরণে অনুষ্ঠিত হয়। ওই দিন দেশটির বিমানবাহিনীর একদল কর্মকর্তা পাহলভির রাজবংশ উৎখাতে রুহুল্লাহ খোমেনির প্রতি আনুগত্য ঘোষণা করেছিলেন। খোমেনি ছিলেন ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধায় ফুলছড়ি থানা পুলিশ শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদার দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা। তিনি বলেন, নির্বাচন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব। এখানে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না। একান্ত সাক্ষাৎকারে ওসি দুরুল হোদা জানান, ফুলছড়ি থানায় যোগদানের পর তাঁর প্রধান লক্ষ্য ছিল এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির বাস্তব উন্নয়ন এবং পুলিশের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা। মানুষ যেন থানাকে ভয় নয়, ভরসার জায়গা হিসেবে দেখে—সে লক্ষ্য নিয়েই কাজ করা হচ্ছে। দায়িত্ব গ্রহণের পর আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে দাবি করেন তিনি। তিনি বলেন, নিয়মিত…