Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, “ভয়কে পেছনে রেখে, সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান। আপনার একটি ভোট শুধু একটি সরকার নির্বাচন করবে না, এটি ১৭ বছরের নীরবতার জবাব দেবে, বাধাহীন ফ্যাসিবাদের জবাব দেবে, জাতিকে নতুনভাবে গঠিত করবে এবং প্রমাণ করবে— এই দেশ তার তরুণ ও নারী এবং সংগ্রামী জনতার কণ্ঠ আর কোনোদিন হারাতে দেবে না।” মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট বিষয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি এক অতি তাৎপর্যপূর্ণ, ঐতিহাসিক ও ভবিষ্যৎ-নির্ধারক মুহূর্তে। আর মাত্র একদিন পরই সারাদেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ…
ফিলিস্তিনের অবরুদ্ধ পশ্চিম তীর অঞ্চলে ইসরায়েলের সাম্প্রতিক দখলদারিত্ব ও সম্প্রসারণবাদী তৎপরতায় আপত্তি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তরের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস। সোমবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা এ প্রসঙ্গে এক্সিওসকে বলেছেন, “পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব বৃদ্ধি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আপত্তি জানিয়েছেন। তিনি মনে করেন, ইসরায়েলের নিরাপত্তার জন্য একটি একটি স্থিতিশীল পশ্চিম তীর ইসরায়েলকে নিরাপদ রাখবে; আর তাছাড়া তিনি এবং তার নেতৃত্বাধীন প্রশাসনের প্রধান লক্ষ্য মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি স্থাপন।” ২০২৩ সালের অক্টোবরে গাজায় সামরিক অভিযান শুরুর পর থেকে পশ্চিম তীর এলাকায় দখলদারিত্ব ও সম্প্রসারণমূলক তৎপরতা বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। গত প্রায়…
দীর্ঘ প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবারের নির্বাচনে ২৯৯টি সংসদীয় আসনে ৫০টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে নারী প্রার্থীর সংখ্যা ৮১ জন। নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর করতে মাঠ পর্যায়ে অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ইসি সানাউল্লাহ জানান, সারা দেশে মোট ৪২ হাজার ৬৫৯টি কেন্দ্রে সশরীরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২৯৯টি কেন্দ্রে পোস্টাল ভোট গণনা করা হবে। সব মিলিয়ে মোট কেন্দ্রের সংখ্যা ৪২ হাজার…
৫০তম বিসিএস প্রিলিমিনারির ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৩৮৫ জন। উত্তীর্ণ প্রার্থীরা সবাই বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। আজ (মঙ্গলবার) বিকেলে ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত ফলে প্রিলিমিনারিতে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে নির্ধারিত সংখ্যক প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য ঘোষণা করা হয়েছে। পিএসসি জানায়, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে। এ ছাড়া টেলিটকের মাধ্যমে এসএমএস করেও ফল জানা যাবে। সে ক্ষেত্রে যে কোনো মোবাইল ফোন থেকে PSC50 লিখে একটি স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে…
বাংলাদেশের অর্থনীতিকে স্থিতিশীল ও টেকসই প্রবৃদ্ধির পথে নিতে আগামী সরকারকে শিল্প ও ব্যবসা সচল করা, কর্মসংস্থান সৃষ্টি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাত সংস্কার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর মতো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এসব চ্যালেঞ্জ সঠিকভাবে মোকাবিলা করা গেলে অর্থনীতি ধীরে ধীরে স্থিতিশীলতার পথে ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি। আজ (মঙ্গলবার) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। অর্থ উপদেষ্টার বলেন, আগামী সরকারের প্রতি মূল পরামর্শ হলো নতুন করে সবকিছু শুরু না করে চলমান সংস্কারগুলোকে সংহত করা। ভালো কাজগুলো ধরে রাখুন, সমন্বয় বাড়ান…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যেসব কেন্দ্রে বাউন্ডারি ওয়াল নেই, ওখানেও বাঁশ দিয়ে একটা বাউন্ডারি ওয়ালেরও ব্যবস্থা করা হয়েছে। এজন্য আমি আশা করছি, এখানকার নির্বাচনটা খুবই উৎসবমুখর হবে। ফ্রি-ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন হবে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে বৃহত্তর ফরিদপুর জেলার পাঁচটি জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা আনসার কমান্ডারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা শরীয়তপুর, গোপালগঞ্জ, মাদারীপুর,…
আসিফ নজরুলের সাথে বৈঠক করেছেন কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক দল। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করার ক্ষেত্রে একটি দলকে না রাখার বিষয়টি তুলেছেন তারা। সরকারের তরফ থেকে বলা হয়েছে, দলটির পক্ষ থেকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে আসার জন্য কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে হওয়া বৈঠকে এ প্রসঙ্গ তুলেছেন কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক দল। আসিফ নজরুল বলেন, নির্বাচন আরও অন্তর্ভুক্তিমূলক করা যেত কি না- বুঝতেই পারছেন ওনারা কি মিন করেছেন। অন্য আরেকটা দল থাকতে পারত কি না-তারা জানতে চেয়েছে। জবাবে আমি বলেছি, ওই দলের পক্ষ থেকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে আসার…
আসন্ন জাতীয় নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে নিরাপদ নির্বাচন হিসেবে আয়োজন করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে সরকার। নির্বাচন উপলক্ষ্যে সারা দেশে প্রায় ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য, প্রায় ৬ লাখ আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য এবং প্রায় ১ লাখ সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে ‘জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি’ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। আইজিপি বলেন, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে তিনস্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে স্ট্যাটিক ফোর্স থাকবে, কেন্দ্রের বাইরে মোবাইল টিম টহল দেবে এবং যেকোনো…
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনে বিজয়ী হয়ে যারা সরকার গঠন করবে তাদের নতুন মন্ত্রিসভার জন্য গাড়ি প্রস্তুত করা হচ্ছে। প্রাথমিকভাবে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সম্ভাব্য সংখ্যা ৪৫ জন ধরে নিয়ে গাড়ি প্রস্তুত করছে সরকার। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ ও সরকারি যানবাহন অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। নিয়ম অনুযায়ী, প্রথমে শপথ নেন নতুন নির্বাচিত সংসদ সদস্যরা। এরপর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়। এরপর নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়। নতুন মন্ত্রিসভার দাপ্তরিক কাজ করে থাকে মন্ত্রিপরিষদ বিভাগ। বঙ্গভবনে মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করা হয়। অতিথিসহ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠান…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ঢাকা সফরে আসতে পারেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। মার্চের প্রথম সপ্তাহে তার সফরটি হতে পারে। ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, গত রোববার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সংশ্লিষ্ট বৈঠকগুলোতে পল কাপুরের ঢাকা সফর নিয়ে আলোচনা হয়েছে। আগামী ৬-৯ মার্চ ঢাকা সফর করতে পারেন পল কাপুর। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক নিয়ে আলোচনা করতে ট্রাম্প প্রশাসন পল কাপুরকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছরের ফেব্রুয়ারিতে ভারতীয় বংশোদ্ভূত পল কাপুরকে…