Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: আন্তর্জাতিক ডেস্ক
ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের পশ্চিম বানদুংয়ে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন ৮২ জন। শনিবার (২৪ জানুয়ারি) দেশটির বিপর্যয় প্রশমন সংস্থা এ তথ্য জানিয়েছে। যেখানে ভূমিধসের ঘটনা ঘটেছে সেখানে কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছিল। সংস্থাটির মুখপাত্র আব্দুল মুহারি বলেছেন, “নিখোঁজ মানুষের সংখ্যা অনেক বেশি। আজ আমরা উদ্ধার অভিযান জোরদার করব।” গত শুক্রবার থেকে জাভা প্রদেশে ব্যাপক ও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় আবহাওয়া অধিদপ্তর। গত বছর ইন্দোনেশিয়ায় ভূমিধসে প্রায় ১ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়। ওই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই আরেকবার ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ল তারা। সূত্র : রয়টার্স
এবার সাহিত্যনির্ভর চলচ্চিত্রে নাম লেখালেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে একই নামের একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। আর এই সিনেমায় পরীমণির সঙ্গী হচ্ছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। রাজধানীর একটি অভিজাত হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমার নির্মাতা লীসা গাজী, অভিনেতা চঞ্চল চৌধুরী, পরীমণি ও সিনেমার অন্যান্য কলাকুশলীরা। দীর্ঘদিন ধরে মনে লালন করা এক সুপ্ত বাসনা পূরণ হতে চলায় উচ্ছ্বাস প্রকাশ করেন পরীমণি। তিনি বলেন, ‘অনেকেই আমাকে জিজ্ঞেস করতেন আমার পছন্দের চরিত্র কী? আমি সবসময় বলতাম, রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো একটি চরিত্রে অভিনয় করতে চাই।’ ‘‘শাস্তি’র মতো একটি চরিত্রে কাজ…
নেপালের মুস্তাং জেলার ‘জমসম’ শহরটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত; বিশেষ করে বলিউড নির্মাতাদের পছন্দের লোকেশন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯ হাজার ফুট উঁচুতে অবস্থিত এই শহরেই চিত্রায়িত হয়েছে সুনেরাহ বিনতে কামাল ও ফররুখ আহেমদ রেহানের নতুন মিউজিক্যাল ফিল্ম ‘ও জান’। জানা গেছে, মাইনাস ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের তীব্র ঠাণ্ডার মধ্যেই শুটিং সম্পন্ন হয়েছে গানটির। ‘ও জান’ মিউজিক ভিডিওর মাধ্যমে এই প্রথম একসঙ্গে পর্দায় দেখা যাবে সুনেরাহ ও রেহানকে। ব্যতিক্রমী লোকেশন ও সিনেমাটিক ভিজ্যুয়ালের কারণে পুরো শুটিং অভিজ্ঞতাই ছিল ভিন্নরকম। এটি গত বছর আলোচিত গান ‘ময়না’-র পর একই টিমের দ্বিতীয় প্রজেক্ট। আগের মতোই গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয়,…
শেখ হাসিনার পতনের দিন চব্বিশের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ। মঙ্গলবার (২০ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় ঘোষণা করা হবে। প্যানেলের অন্য দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। পুনর্গঠিত ট্রাইব্যুনালের এটিই প্রথম মামলা। তবে রায়ের দিক থেকে দ্বিতীয়। এ মামলায় মোট আসামি আটজন। এর মধ্যে গ্রেপ্তার চারজন। বাকিরা পলাতক। গ্রেপ্তাররা হলেন- শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও…
আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার, যা হজম থেকে শুরু করে শরীরকে বিষমুক্ত রাখার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করে। তবে অস্বাস্থ্যকর জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসের কারণে বর্তমানে ‘ফ্যাটি লিভার’ বা সিরোসিসের মতো জটিলতা ভয়াবহভাবে বাড়ছে। সবচেয়ে ভয়ের বিষয় হলো, লিভারের ক্ষতি মারাত্মক না হওয়া পর্যন্ত সাধারণত এর লক্ষণ প্রকাশ পায় না। তাই অকাল ঝুঁকি এড়াতে এবং লিভারকে সুরক্ষিত রাখতে এখনই খাদ্যাভ্যাস থেকে ৩টি ক্ষতিকর খাবার বাদ দেওয়া জরুরি। লিভার ভালো রাখতে কোন ৩টি খাবার এড়িয়ে চলবেন, তা নিচে সহজভাবে তুলে ধরা হলো— ১. অতিরিক্ত চিনি ও মিষ্টি জাতীয় খাবার চিনি কেবল দাঁত বা ওজনের জন্য ক্ষতিকর নয়, এটি লিভারের অন্যতম প্রধান…
তেলাপোকা কেবল অস্বস্তিকর নয়, এটি টাইফয়েড, কলেরার মতো মারাত্মক রোগের জীবাণুও বহন করে। তেলাপোকা মারার জন্য যেসব স্প্রে বা রাসায়নিক বাজারে পাওয়া যায় তা অনেক সময় শিশু বা পোষা প্রাণীদের জন্য ক্ষতিকর হতে পারে। তবে জানলে অবাক হবেন, আপনার রান্নাঘরে থাকা কিছু সাধারণ উপাদানের মাধ্যমেই ঘরকে চিরতরে তেলাপোকা মুক্ত করা সম্ভব। ১. বেকিং সোডা ও চিনির মিশ্রণ এটি তেলাপোকা তাড়ানোর সবচেয়ে কার্যকর পদ্ধতি। সমপরিমাণ বেকিং সোডা এবং চিনি মিশিয়ে ঘরের কোণায়, আলমারির নিচে বা যেখানে আরশোলার উপদ্রব বেশি সেখানে ছিটিয়ে দিন। চিনির গন্ধে আরশোলা আকৃষ্ট হবে এবং বেকিং সোডা তাদের শরীরের ভেতরে গিয়ে তাদের ধ্বংস করবে। ২. বোরিক অ্যাসিড ও…
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই এবং প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের বিরুদ্ধে সর্বোচ্চ ১৩৪ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন উদ্যোক্তা ইলন মাস্ক। শুক্রবার যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতে দাখিল করা নথিতে তিনি এ দাবি জানান। আদালতে দাখিল করা নথিতে মাস্ক বলেন, ওপেনএআইয়ের প্রাথমিক পর্যায়ের সহায়তার ফলে প্রতিষ্ঠানটি ৬৫ দশমিক ৫ বিলিয়ন থেকে ১০৯ দশমিক ৪ বিলিয়ন ডলার পর্যন্ত আর্থিক সুবিধা পেয়েছে। একই সঙ্গে মাইক্রোসফট পেয়েছে আনুমানিক ১৩ দশমিক ৩ বিলিয়ন থেকে ২৫ দশমিক ১ বিলিয়ন ডলার লাভ। এসব ‘ভুলভাবে অর্জিত সুবিধা’ ফেরত পাওয়ার অধিকার তার রয়েছে বলে দাবি করেছেন তিনি। মাস্কের প্রধান আইনজীবী স্টিভেন মোলোর ভাষ্য, ‘ইলন মাস্ক ছাড়া ওপেনএআইয়ের অস্তিত্বই থাকত না। তিনি…
ঠিক এক বছর আগে বিয়ের পিঁড়িতে বসে সবাইকে চমকে দিয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। যুক্তরাষ্ট্রপ্রবাসী রূপসজ্জাশিল্পী রোজা আহমেদের সঙ্গে তার সেই বিয়ের খবর বিনোদন জগতে ছিল টক অব দ্য টাউন। কিন্তু সেই নতুন শুরুর রেশ কাটতে না কাটতেই বেজে উঠল বিচ্ছেদের সুর। সম্প্রতি তাহসান নিজেই নিশ্চিত করেছেন যে, তিনি আর রোজার সঙ্গে থাকছেন না। বর্তমানে তারা আলাদা থাকছেন। এই খবরে ভক্তদের মনে বিষাদের ছায়া নেমে এলেও অনেকে আশা করেছিলেন, হয়তো মান-অভিমান শেষে আবার এক হবেন তারা। ভক্তদের এই আশার মূলে ছিল রোজার ইনস্টাগ্রাম প্রোফাইল। বিচ্ছেদের গুঞ্জনের মাঝেও সেখানে শোভা পাচ্ছিল তাহসানের সঙ্গে কাটানো অসংখ্য স্মৃতিময় মুহূর্ত এবং নিজের নামের পাশে…
গ্রিনল্যান্ডের ‘‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও পূর্ণ ক্রয়’’ নিয়ে সমঝোতা না হলে ইউরোপীয় মিত্রদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাপ সৃষ্টি করছেন। অতিরিক্ত শুল্ক আরোপের এই হুমকির পর ট্রাম্প বলেছেন, বিশ্বশান্তি বর্তমানে ঝুঁকিতে আছে। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ডেনমার্কসহ আটটি দেশকে আগামী ১ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানির ওপর ১০ শতাংশ শুল্কের মুখে পড়তে হবে। গ্রিনল্যান্ডের পূর্ণাঙ্গ মালিকানা হস্তান্তর অথবা পুরোপুরি বিক্রিতে যদি ইউরোপীয় মিত্ররা একমত না হয় তাহলে আগামী জুন থেকে ওই শুল্ক বেড়ে ২৫ শতাংশে পৌঁছাবে। শুল্ক আরোপের এই হুমকির পর মার্কিন প্রেসিডেন্ট…
আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক ইসলামী ব্যাংকটি প্রোকিউরমেন্ট অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৪ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এক নজরে আইসিবি ইসলামিক ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রতিষ্ঠানের নাম আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ ১৪ জানুয়ারি ২০২৬ পদ সংখ্যা ১টি লোকবল নিয়োগ নির্ধারিত নয় আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরুর তারিখ ১৪ জানুয়ারি ২০২৬ আবেদনের শেষ তারিখ ২০ জানুয়ারি ২০২৬ অফিশিয়াল…