Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছেন রাষ্ট্রপতি। জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণের কারণে গণঅভ্যুত্থানকারীদের বিরুদ্ধে দায়ের করা সব দেওয়ানি বা ফৌজদারি মামলা, অভিযোগ বা কার্যধারা বিধান অনুযায়ী প্রত্যাহার করা হবে। এ বিষয়ে নতুন কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলা, অভিযোগ বা কার্যধারা গণঅভ্যুত্থানকারীদের বিরুদ্ধে দায়ের আইনত করা যাবে না বলেও অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে। রোববার রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে আধ্যাদেশের গেজেট জারি করা হয়েছে। এর আগে গত ১৫ জানুয়ারি উপদেষ্টা পরিষদ বৈঠকে অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়েছিল। অধ্যাদেশে বলা হয়, ছাত্র-জনতা ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে ফ্যাসিস্ট শাসকের পতন ঘটানোর মাধ্যমে গণতন্ত্র, মানবাধিকার ও…
রাজধানী ঢাকায় আজ আবহাওয়া থাকবে শুষ্ক। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ পরিষ্কার থাকতে পারে। তবে মাঝে মাঝে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৭৩ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি…
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানে ৩৩২ জন যাত্রী এবং ২৭ জন ক্রুসহ একটি ফেরি ডুবে গেছে। আজ সোমবার স্থানীয় সময় ভোরবেলায় দুর্ঘটনা ঘটার পর থেকে এ পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও নিখোঁজ আছেন কমপক্ষে ৪৩ জন। এছাড়া জীবিত অবস্থায় এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১৩৮ জনকে উদ্ধার করেছেন কোস্টগার্ড বাহিনীর ডুবুরিরা। বাসিলানের মেয়র আরসিনা লাজা কাথিং নানোহ এবং ফিলিপাইন কোস্টগার্ড বাহিনীর বাসিলান শাখার বরাতে জানা গেছে এসব তথ্য। প্রশাসনসূত্রে জানা গেছে, আজ স্থানীয় সময় ভোরের দিকে বাসিলানের জাম্বোয়াঙ্গা শহর থেকে পার্শ্ববর্তী মিন্দানাও প্রদেশের জোলো দ্বীপের উদ্দেশে রওনা দিয়েছিল ‘ত্রিশা কেরস্টিন ৩’ নামের সেই ফেরিটি; কিন্তু যাত্রা শুরুর…
চব্বিশের জুলাই অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট আসামির বিরুদ্ধে রায় আজ। সোমবার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় ঘোষণা করা হবে। অন্য দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এ মামলার রায়ের জন্য ২০ জানুয়ারি দিন ধার্য ছিল। কিন্তু প্রস্তুত না হওয়ায় আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। পুনর্গঠিত ট্রাইব্যুনালের এটি প্রথম মামলা হলেও রায়ের দিক থেকে দ্বিতীয়। ঘটনাটি ২০২৪ সালের ৫ আগস্টের। এ ঘটনায় শহীদ হয়েছেন…
ছোট পর্দার তুমুল জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। নাটকে এই জুটির রসায়ন দর্শকদের মাঝে বরাবরই বিশেষ জায়গা দখল করে রেখেছে। তবে নিশো সিনেমায় ব্যস্ত হয়ে পড়ায় দীর্ঘ দিন তাদের একসঙ্গে দেখা যায়নি। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে; তাদের বড় পর্দায় জুটি বাঁধার খবর শোনা যাচ্ছে। নির্ভরযোগ্য সূত্রমতে, নিশো ও মেহজাবীনকে নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন সময়ের আলোচিত নির্মাতা ভিকি জাহেদ। প্রাথমিকভাবে নতুন এই গুঞ্জন শোনা গেলেও নির্মাতা বা শিল্পী পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে জানা গেছে, প্রজেক্টটির প্রাথমিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং শিগগিরই বড় পরিসরে এর বিস্তারিত জানানো হবে। এর আগে ভিকি…
বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের একজন পরিচালক ছিলেন ইশতিয়াক সাদেক। তবে আজ (শনিবার) বিসিবির পরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন তিনি। ঢাকা পোস্টকে বিশ্বস্ত একটি সূত্র এই তথ্য জানিয়েছেন। আজ দুপুরে বিসিবির বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। আর সেখানেই পদত্যাগপত্র জমা দিয়েছেন ইশতিয়াক। তবে ঠিক কী কারণে পদত্যাগ করেছেন সেটি এখনো নিশ্চিত করে জানা যায়নি। বিসিবির বর্তমান কমিটিতে গেম ডেভলপমেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন ইশতিয়াক। বোর্ড পরিচালকের পাশাপাশি সেই দায়িত্বেও আর থাকছেন না তিনি। জানা গেছে, অনন্ত আরও দুই জন বোর্ড পরিচালক পদত্যাগ করতে পারেন চলমান পরিচালনা পর্ষদ থেকে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নতুন জাতিসংঘ তৈরির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। দুদিন আগে সুইজারল্যান্ডের দাভোসে ‘বোর্ড অব পিস’ নামে একটি সংস্থার যাত্রা শুরু করেন ট্রাম্প। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানদের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণপত্র পাঠিয়েছেন তিনি। ট্রাম্পের এ উদ্যোগের সমালোচনা করে গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) লুলা বলেছেন, “জাতিসংঘকে ঠিক করার বদলে প্রেসিডেন্ট ট্রাম্প নতুন জাতিসংঘ তৈরির প্রস্তাব দিচ্ছেন। যেখানে একমাত্র তিনিই মালিক।” এছাড়া ট্রাম্প ‘টুইটারের মাধ্যমে বিশ্ব শাসন করতে চান’ বলেও অভিযোগ করেন তিনি। লুলা বলেন, “এটি উল্লেখযোগ্য যে, তিনি প্রতিদিন কিছু বলেন এবং বিশ্ব প্রতিদিন এ নিয়ে কথা বলছেন।” গত বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি…
বাংলাদেশে আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেছেন তিনি। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগে দার্জিলিংয়ে এই নির্বাচন ও বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ বর্জন নিয়ে কথা বলেছেন ভারতের সাব্কে হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে তিনি বলেন, ‘‘যারা অন্তর্বর্তী প্রশাসন চালাচ্ছেন, তারা নিজেরাই সেই অবস্থানে বসিয়েছেন; তারা নির্বাচিত নন। এই প্রশাসন এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছে, যা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। ভারত সরকার স্পষ্ট করে জানিয়েছে, সব…
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। কাজের চেয়ে নিজের লাইফস্টাইল ও সমসাময়িক বিষয়ে সরব উপস্থিতির কারণে প্রায়ই আলোচনায় থাকেন এই তারকা। সামাজিক মাধ্যমে নিয়মিত নিজের নানা মুহূর্ত ভক্তদের জন্য শেয়ার করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হলো না; থাইল্যান্ড থেকে একগুচ্ছ ছবি প্রকাশ করে নজর কেড়েছেন নেটিজেনদের। বর্তমানে থাইল্যান্ডের পাতায়ায় অবস্থান করছেন এই অভিনেত্রী। সেখানকার সৈকত থেকে তোলা বেশ কিছু ছবি প্রকাশ করেন সামাজিক মাধ্যমে। দেখা যায়, প্রিন্টেড স্লিভলেস পোশাকে রয়েছেন ভাবনা; সাথে সানগ্লাস। যেখানে ফুটে উঠেছে অভিনেত্রীর এক ‘স্টানিং লুক’। সমুদ্রের নীল জলরাশিকে পেছনে রেখে এক বারান্দার সোফায় হেলান দিয়ে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন। কখনও আনমনে তাকিয়ে, আবার কখনও মৃদু হাসিতে নিজেকে…
বিসিসিআই-এর নির্দেশে আইপিএল স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পর ভারতে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ বিশ্বকাপে দল পাঠাতে চায়নি। ভারত থেকে ভেন্যু আরেক আয়োজক শ্রীলঙ্কায় নেওয়ার অনুরোধ করে আইসিসিকে চিঠি দিয়েছিল তারা। কয়েক দফায় চিঠি চালাচালি শেষে আইসিসি জানায়, ভারতে অংশগ্রহণকারী কোনো দলের নিরাপত্তা শঙ্কায় নেই। তাই বাংলাদেশের ভেন্যু অপসারণের দাবি প্রত্যাখ্যান করে ভারতেই খেলার শর্ত দেয় বিশ্ব ক্রিকেট সংস্থা। বাংলাদেশও তাদের অবস্থানে অনড় থাকায় সবশেষ তথ্য অনুযায়ী বিশ্বকাপ থেকে বাদ পড়েছে। এই পুরো সময়ে বাংলাদেশ পাশে পেয়েছে পাকিস্তানকে। আজ (শনিবার) পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বললেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। বিশ্বকাপে তাদের…