Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: আন্তর্জাতিক ডেস্ক
পবিত্র নগরী মক্কায় মধ্যপ্রাচ্যের প্রথম পূর্ণাঙ্গ বৈদ্যুতিক বাস র্যাপিড ট্রানজিট ব্যবস্থা চালু করেছে সৌদি আরব। ‘মাসার বিআরটি’ নামে নতুন এই সেবা হজ ও ওমরাহ যাত্রীদের যাতায়াত আরও সহজ, দ্রুত ও পরিবেশবান্ধব করতে চালু করা হয়েছে। ২০২৬ সালের হজ মৌসুমের আগেই এটি পুরোপুরি চালু করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানায়, মাসার বিআরটি প্রকল্পের আওতায় চার কিলোমিটার দীর্ঘ একটি বিশেষ করিডোর তৈরি করা হয়েছে। এই রুটটি হারামাইন হাই-স্পিড রেলওয়ে স্টেশনকে মসজিদুল হারামের আশপাশের কেন্দ্রীয় এলাকার সঙ্গে যুক্ত করেছে। নির্ধারিত আলাদা লেনে চলাচলের কারণে এই বৈদ্যুতিক বাসগুলোকে সাধারণ যানজটের মধ্যে পড়তে হবে না। ফলে বিশেষ করে হজ ও রমজানের মতো ব্যস্ত মৌসুমে যাত্রীদের যাতায়াত…
গাজীপুরে দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে গাজীপুর মহানগরীর পূবাইলে নয়নীপাড়া এলাকার রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। মৃতের নাম হাফেজা খাতুন মালা (২৫)। তিনি গাজীপুরের কালিগঞ্জ উপজেলাধীন দক্ষিণ নতুন সোমবাজার এলাকর মোজাম্মেল হকের মেয়ে। তাৎক্ষণিকভাবে দুই সন্তানের নাম জানা যায়নি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকালে পূবাইল রেলক্রসিংয়ের পূর্ব পাশে রেললাইনে মালা বেগম তার দুই সন্তানকে নিয়ে দৌড়ে এসে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এসময় চলন্ত রেলের নিচে পড়ে মা ও দুই সন্তানের দেহ দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত গিয়ে তাদের মরদেহ দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ…
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাসুদ। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর পূর্ণ সহযোগিতা পাওয়ায় কমিশন এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রাজনৈতিক দলের পক্ষ থেকে কমিশন কোনো চাপের মুখে আছে কিনা— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রহমানেল মাসুদ বলেন, আমরা কোনো মহল থেকেই কোনো চাপ পাইনি। সংবিধান অনুযায়ী যে দায়িত্ব আমাদের ওপর অর্পিত হয়েছে, তা আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে পালন করছি। একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা…
বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে মালবাহী ট্রাক চালক মো. হোসেন ও সিএনজিচালিত অটোরিকশা চালক সবুজ হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক ৪১ জনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে আদালত। সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম দুই মামলায় ৬৪ আসামির বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) গ্রহণ করেন। এদের মধ্যে ৪১ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর হারুন অর রশীদ এবং কাইয়ুম হোসেন নয়ন শুনানি করেন। দুই মামলাতেই শেখ হাসিনা আসামি। পলাতক থাকায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। হোসেন হত্যা : বৈষম্য বিরোধী…
দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন, তাদের কাছে ব্যালট পেপার পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৬ জানুয়ারি) সকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জাতীয় নির্বাচন ও গণভোটের ফলাফল এবার একসঙ্গেই প্রকাশ করা হবে। দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ইতোমধ্যে নিবন্ধন করেছেন, তাদের ঠিকানায় আজ থেকেই ব্যালট পাঠানো হচ্ছে। এই তালিকায় রয়েছেন- নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং কারাগারে থাকা কয়েদিরা। সচিব বলেন, ব্যালট পেপার পাওয়ার পর ভোটারদের দ্রুত ভোট দিয়ে তা ফেরত পাঠাতে হবে। রিটার্নিং কর্মকর্তার কাছে ভোটের দিন বিকেল সাড়ে…
পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত সেনা অভিযান ‘অপারেশন সিঁদুর’-এ নেতৃস্থানীয় ভূমিকা পালন এবং দেশের সামরিক বাহিনীতে বিশেষ অবদানের জন্য এ বার রাষ্ট্রপতির পদক পাচ্ছেন ভারতের সামরিক কর্মকর্তা কর্নেল সোফিয়া কুরেশি। বিশিষ্ট সেবা পদক দেওয়া হচ্ছে তাকে। আজ ভারতের প্রজাতন্ত্র দিবসে পদক দেওয়া হবে তাকে। ১৯৪৭ সালের ১৫ আগস্ট ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভের পর ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। সেই থেকে এই দিনটিকে সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে ভারত। গত বছর সিদুঁর অভিযানের সময়ে পাকিস্তানের মাটিতে ভারতের প্রত্যাঘাতের প্রতিটি খুঁটিনাটির বর্ণনা তুলে ধরেন তিনি। সিঁদুর অভিযানের প্রতিটি পদক্ষেপ কী ভাবে করা হয়েছে, কেন করা…
মেক্সিকোর মধ্যাঞ্চলীয় প্রদেশ গুয়ানাজুয়াতো’র সালামানকায় একটি ফুটবল স্টেডিয়ামে এক বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন ১১ জন এবং আহত হয়েছেন আরও ১২ জন। গতকাল রোববার ঘটেছে এ ঘটনা। এক বিবৃতিতে সালামানকার মেয়র সিজার প্রিয়েতো জানিয়েছেন, গতকাল ওই স্টেডিয়ামে একটি ফুটবল ম্যাচ চলছিল। ম্যাচের শেষ পর্যায়ে গ্যালারিতে ঢোকেন সেই বন্দুকধারী এবং দর্শকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। এতে ঘটনাস্থলেই নিহত হন ১০ জন এবং আরেক জন হাসপাতালে মারা যান। এছাড়া আহত ১২ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিবৃতিতে সিজার প্রিয়েতো বলেন, সালামানকা শহরে সম্প্রতি ‘অপরাধের ঢেউ’ শুরু হয়েছে এবং শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবাউমের সাহায্য চান তিনি। বিবৃতিতে মেয়র বলেছেন,…
ইরানে সাম্প্রতিক ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভে সন্ত্রাস, সশস্ত্র বাহিনীর ওপর হামলা ও ধ্বংসাত্মক কাজে যারা উসকানি দিয়েছে, তাদের কোনো ছাড় দেবে না দেশটির ইসলামি প্রজাতন্ত্রী সরকার। প্রধান বিচারপতি গোলামহোসেইন মোহসেনি এজেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন এ তথ্য। রোববার ইরানি সংবাদমাধ্যম মিজান অনলাইনকে দেওয়া সেই সাক্ষাৎকারে প্রধান বিচারপতি বলেন, “জনগণ দাবি করছে যে (সরকারবিরোধী বিক্ষোভে) যারা দাঙ্গা, সন্ত্রাসবাদ ও সহিংসতায় উসকানি দিয়েছে— তাদের যতো দ্রুত সম্ভব বিচার করা হোকত এবং দোষী সাব্যস্ত হলে শাস্তি দেওয়া হোক। আমরা জনগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল।” জীবনযাত্রার ব্যয় ও অসহনীয় মূল্যস্ফীতির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর থেকে বিক্ষোভ শুরু হয় ইরানে। এরপর মাত্র কয়েক দিনের মধ্যে দেশটির ৩১টি প্রদেশের…
উত্তরাঞ্চলের মানুষের জন্য আধুনিক ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নীলফামারীতে এক হাজার শয্যাবিশিষ্ট বাংলাদেশ–চীন মৈত্রী জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা প্রকল্পটি গতকাল রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেয়েছে। একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ (সোমবার) সকালে প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় তা জানানো হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উদ্যোগে এবং স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে প্রকল্পটি জানুয়ারি ২০২৬ থেকে ডিসেম্বর ২০২৯ সময়কালে বাস্তবায়িত হবে। প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ২,৪৫৯.৩৫ কোটি টাকা, যার মধ্যে বাংলাদেশ সরকারের অর্থায়ন ১৭৯.২৭ কোটি টাকা এবং বাকি অংশ চীনা অনুদান সহায়তা। গত বছরের মার্চ মাসে চীন সফরকালে বাংলাদেশে…
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এ ছাড়া পাঁচ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। প্যানেলের অপর দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি দুজন হলেন—ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম। এছাড়া রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলকে…