Author: নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। সোমবার (২৬ জানুয়ারি) রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস. এম. মনিরুজ্জামান এবং খাদ্য সচিব মো. ফিরোজ সরকারের সঙ্গে বন্দর পরিদর্শন করেন। একই সঙ্গে, যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৬০ হাজার মেট্রিক টন উচ্চমানের গমের আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন। ওয়াশিংটন, ওরেগন এবং আইডাহো থেকে প্রায় ১ লাখ ১৫ হাজার মেট্রিক টন সফট হোয়াইট জাতের গম এবং মনটানা ও নেব্রাস্কা থেকে প্রায় ৬০ হাজার মেট্রিক টন হার্ড রেড উইন্টার জাতের গম আমদানি করা হবে। বাংলাদেশ বছরে চাহিদার মাত্র ১৩ শতাংশ…

Read More

সদ্য স্ত্রী ও নয় মাস বয়সী সন্তান হারানো বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। মানবিক বিবেচনায় এই জামিন আদেশ দেওয়া হয়েছে। সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে সাদ্দামের পক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। তিনি জানান, বাগেরহাটের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন পেয়েছেন সাদ্দাম। আদালত মানবিক বিবেচনায় তাকে জামিন দিয়েছেন। সাদ্দাম অন্য মামলাগুলোতে আগে থেকেই জামিনে ছিলেন। এর ফলে তার মুক্তিতে কোনো বাধা নেই। বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে একাধিক মামলায় কারাগারে বন্দি। গত…

Read More

দিন কয়েক আগেই বেশ আলোচনায় ছিলেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। একটি নাটকের শুটিংয়ে তার ‘পাগলি লুক’ বেশ আলোচনার জন্ম দেয়।  উস্কোখুস্কো চুল, পরনে ময়লা পোশাক আর মুখভর্তি কালচে মেকআপ- এমন বিধ্বস্ত লুকে অভিনেত্রী ছিলেন আলোচনা তুঙ্গে। এবার এমন আবহে নিজের চেনা ছন্দের গ্ল্যামারাস লুকে ধরা দিলেন অভিনেত্রী।  সোমবার দুপুরে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেন অভিনেত্রী। সেখানে তাকে দেখা যায় একেবারে ভিন্ন আঙ্গিকে। একটি ঝকঝকে কালো বডি-ফিটিং গাউনে নিজেকে ধরা দিয়েছেন কেয়া পায়েল। পাথর বসানো নকশা করা এই পোশাকটিতে আকর্ষণীয়ভাবে ফুটে উঠেছে তার বডি শেপ। প্রকাশিত ছবিগুলোতে কেয়া পায়েলকে একটি ঝকঝকে কালো বডি-ফিটিং গাউনে দেখা গেছে। পাথর বসানো নকশা করা…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শহীদ আবরার ফাহাদ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। তিনি নিজেই একটি বিদ্রোহী বিপ্লবের নাম। আধিপত্যের বিরুদ্ধে কলম ধরেছিলেন—এটাই তার অপরাধ। এজন্য তাকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকালে কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, ২৪-এর গণঅভ্যুত্থান প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের দামাল ছেলেরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। যাদের নেতৃত্বে এ জাতি ২৪শের লড়াইয়ে অংশগ্রহণ করে মুক্তি পেয়েছে আমি সব শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। কুষ্টিয়ার নদী নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, পদ্মা গড়াই নদীময় মরুভূমি। উপর থেকে…

Read More

সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান, তার স্ত্রী ও মেয়েসহ পরিবারের ১৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৬ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে তলবকৃত চিঠিতে তাদেরকে আগামী ২৯ জানুয়ারি এবং ১, ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি হাজির হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। যাদের তলব করা হয়েছে তারা হলেন- সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান, তার স্ত্রী আঞ্জুমান আজিজ খান, মেয়ে আয়েশা আজিজ, পরিবারের সদস্য ফরিদ খান, সানাদিনা খান, সালমান খান, জাফর উম্মিদ খান, লতিফ খান, ফয়সাল করিম খান, ফারহান করিম, ফাদিয়াহ খান, ফারহানা খান এবং আজহারুল হক। পাচারের অভিযোগের মধ্যে আজিজ খানের বিরুদ্ধে ২২৬ কোটি…

Read More

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫–কে আইনে রূপান্তর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে জনমত গঠন এবং ভবিষ্যতে যারা সরকার গঠন করবে, তাদের বোঝাতে হবে। এই অধ্যাদেশ আইন হিসেবে কার্যকর হলে জনস্বাস্থ্য সুরক্ষায় তা সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব ফেলবে। পরবর্তী ধাপে আইনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা হবে। সোমবার উবিনীগের আয়োজনে সিরডাপের ইন্টারন্যাশনাল হলে ‘তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ : স্বাস্থ্য সুরক্ষায় যুগান্তকারী অর্জন—পরবর্তী করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, তামাক ব্যবসার সঙ্গে জড়িত বিভিন্ন পর্যায়ে পর্দার আড়ালে নানা গোষ্ঠী কাজ করে। তামাক চাষ, বিপণন ও বিক্রির মাধ্যমে…

Read More

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে রাজধানীকেন্দ্রিক উদ্যোগের বাইরে গিয়ে উপজেলা ও তৃণমূল পর্যায়ে আইসিটি সেবা ও দক্ষতা সম্প্রসারণ জরুরি। ইতোমধ্যে ১০০টি উপজেলায় কেন্দ্র প্রস্তুত হয়েছে এবং আগামী ছয় মাসে আরও ১৭৯টি কেন্দ্রের কাজ সম্পন্ন হবে। সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে আয়োজিত ইডিসি প্রকল্পের আওতায় দেশের ১০০টি উপজেলায় স্থাপিত উপজেলা সেবা ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন৷ ফয়েজ আহমদ বলেন, উপজেলা পর্যায়ের আইসিটি কর্মকর্তাদের কার্যকরভাবে কাজ করার জন্য অফিস স্পেস, প্রশিক্ষণ কেন্দ্র ও কো-ওয়ার্কিং স্পেস নিশ্চিত করা হয়েছে। এসব কেন্দ্রের মাধ্যমে শিক্ষার্থী ও ফ্রিল্যান্সারদের আইসিটি…

Read More

দেশের সামগ্রিক জ্বালানি ব্যবস্থাকে নবায়নযোগ্য বা পরিচ্ছন্ন জ্বালানিতে উত্তরণের ভিত্তি তৈরিতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৬ উপলক্ষ্যে সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে এ মন্তব্য করা হয়। অনুষ্ঠানে নাগরিক সমাজ, নিরপেক্ষ বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ত করে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দিয়ে খসড়া ‘এনার্জি অ্যান্ড পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান (ইপিএসএমপি) ২০২৫’ সম্পূর্ণভাবে ঢেলে সাজানোর জন্য নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। কর্মসূচিতে ওয়াটারকিপার্স বাংলাদেশ, অ্যাকশনএইড বাংলাদেশ, সিপিডি, ক্যাব, বাপা, বিএসআরইএ, বিজিইএফসহ বিভিন্ন নাগরিক ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা…

Read More

ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় দেশটির সাবেক কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারোর সমর্থকদের এক সমাবেশের কাছে বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির অগ্নিনির্বাপণ বিভাগ। সোমবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বলসোনারোর সমর্থনে বৃষ্টির মাঝেই ব্রাজিলের রাজধানীতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। গত বছর সামান্য ব্যবধানে নির্বাচনে হেরে যাওয়ার পর ব্যর্থ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার অভিযোগে বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রঙিন ছাতা ও প্লাস্টিক পরা জনতা হঠাৎ আলোর ঝলকানি এবং মেঘের গর্জনের শব্দে হতবাক হয়ে যান। তারা এই ঘটনায় দ্বিগ্বিদিক ছোটাছুটি শুরু…

Read More

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠাতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। এই সংবেদনশীল সময়ে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোমবার সেনাসদরে সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় দেওয়া ভাষণে তিনি বলেন, জনগণের আস্থার প্রতীক হিসেবে সশস্ত্র বাহিনী অতীতের মতো এবারও পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে– এ বিষয়ে সরকার আশাবাদী। প্রধান উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধ ও জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র…

Read More