Author: ময়মনসিংহ প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণার অংশ নিতে ময়মনসিংহে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় ঢাকার গুলশান থেকে সড়কপথে রওনা হয়ে তিনি দুপুরে ময়মনসিংহ শহরে পৌঁছান। ময়মনসিংহে জেলা সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে জেলা সার্কিট হাউজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এদিকে, ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৮টিতেই বিদ্রোহী প্রার্থী থাকায় স্থানীয় নির্বাচনী রাজনীতিতে ভিন্ন মাত্রা যুক্ত হয়েছে। দলীয় সূত্র জানায়, এসব বিদ্রোহী আসনের অন্তত পাঁচটিতে তাদের জয়লাভের সম্ভাবনা রয়েছে। বিদ্রোহী প্রার্থীরা প্রভাবশালী হওয়ায় তাদের সমর্থকদের একটি বড় অংশ এই জনসভায় অংশ নেননি বলে জানা গেছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান,…

Read More

চব্বিশের জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। এ মামলার রায় যেকোনো দিন ঘোষণা হবে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। চব্বিশের জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। এ মামলার রায় যেকোনো দিন ঘোষণা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার (২৭ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক…

Read More

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান পরিস্থিতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী শুক্রবার অথবা আগামী সোমবার নেওয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি। বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের পর বিশ্বক্রিকেটে শুরু হয়েছে তোলপাড়। একদিন আগে বিশ্বকাপের দল ঘোষণা করলেও বয়কটের ইঙ্গিত দিয়ে রেখেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তবে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের সিদ্ধান্তটা দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের হাতে ছেড়ে দেন তিনি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য সোমবার (২৬ জানুয়ারি) শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসেন পিসিবি চেয়ারম্যান। বাংলাদেশ সময় বিকেল ৫টা নাগাদ শুরু…

Read More

সরকার বাংলাদেশে প্রথমবারের মতো ফ্রি ট্রেড জোন (এফটিজেড) গঠনের নীতিগত অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রায় ৬০০ থেকে ৬৫০ একর জমির ওপর এই জোনটি গড়ে তোলা হবে বলেও জানান তিনি। সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর বেইলি রোডের বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে বিনিয়োগ প্রচার সংস্থাগুলোর (আইপিএ) গভর্নিং বোর্ডের ৪র্থ সভার সিদ্ধান্তগুলোর ওপর আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম ও আইপিএগুলোর নির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে দুপুর ২টায় অনুষ্ঠিত বিডা, বাংলাদেশ…

Read More

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ভোটকেন্দ্রে কেউ বিশৃঙ্খলা করতে পারবে না। কেন্দ্রে প্রভাব খাটানো ও ভীড় জমানো এগুলো চলবে না। আচরণবিধি যেভাবে দেওয়া আছে, তা যথাযথভাবে অনুসরণ করতে হবে। রাজনৈতিক দল, প্রার্থী ও মানুষের কাছে নিশ্চিত করতে চাই, আমাদের হাতেই ভোট নিরাপদ। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসি বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়া। লোকজন যেন নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে। ভোটারদের মধ্যে যেন ভয়ভীতি…

Read More

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির কিছু উত্তরে ইলন মাস্ক–সংশ্লিষ্ট একটি নতুন তথ্যসূত্র ব্যবহারের প্রমাণ মিলেছে। ওই উৎসটির নাম ‘গ্রকিপিডিয়া’। এটি ইলন মাস্কের এআই প্রতিষ্ঠান এক্সএআই তৈরি করা একটি কৃত্রিম বুদ্ধিমত্তা–নির্ভর অনলাইন বিশ্বকোষ। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি চ্যাটজিপিটির কিছু উত্তরে গ্রকিপিডিয়ার তথ্য ব্যবহার করা হয়েছে। বিশেষ করে জিপিটি–৫.২ মডেল ব্যবহার করে দেওয়া উত্তরের মধ্যে এই প্রবণতা লক্ষ করা যাচ্ছে। গত বছরের অক্টোবরে গ্রকিপিডিয়া চালু করে এক্সএআই। উইকিপিডিয়া রক্ষণশীল মতাদর্শের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট এমন অভিযোগ তুলে ইলন মাস্ক নতুন এই বিশ্বকোষ তৈরির উদ্যোগ নেন। তবে চালুর পরপরই গ্রকিপিডিয়া নানা বিতর্কে জড়িয়ে পড়ে। বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানে দেখা যায়, গ্রকিপিডিয়ার অনেক নিবন্ধ…

Read More

অভিবাসন ভিসা স্থগিতের পর যুক্তরাষ্ট্র এবার জানাল দেশটি সর্বোচ্চ ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেবে। সোমবার ঢাকার মা‌র্কিন দূতাবাস ‘ভিসা বন্ড’ পাইলট প্রোগ্রাম কীভাবে কাজ করে এ সংক্রান্ত এক বার্তায় এ তথ্য জানিয়েছে। এর আগে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা স্থগিত করছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। গেল ৭ জানুয়ারি বাংলাদেশকে ‘ভিসা বন্ড’ তালিকাতেও যুক্ত করেছে দেশটি। ‘ভিসা বন্ড’ পাইলট প্রোগ্রাম কীভাবে কাজ করে এ সংক্রান্ত বার্তায় আজ ঢাকার মা‌র্কিন দূতাবাস জানিয়েছে বেশ কিছু তথ্য দিয়েছে। তথ্যগুলো হলো— মা‌র্কিন যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন‌্য অনু‌মো‌দিত হওয়ার ৩০ দিনের মধ্যে ভিসা বন্ড পরিশোধ করতে হবে। ভিসা ইন্টারভিউয়ের পর যোগ্য হলে কনসুলার কর্মকর্তা আপনাকে…

Read More

চব্বিশের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রসিকিউশন। সাজা বাড়াতে আপিলে যাবেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে রায় ঘোষণার পর প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি। চিফ প্রসিকিউটর বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে চানখারপুল এলাকায় মুক্তিকামী ছাত্রজনতা যখন অগ্রসর হচ্ছিলেন, তখন নির্বিচারে গুলি চালিয়ে ছয়জনকে হত্যা করে পুলিশ। এ ঘটনার মামলা হয়েছিল। আসামিদের অপরাধ প্রমাণিত হয়েছে। এতে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া যারা সরাসরি গুলিবর্ষণ করেছিলেন, যাদের গুলি চালাতে ভিডিওতে দেখা গেছে, যাদের নামে অস্ত্র ইস্যু ছিল না রাইফেল নিয়ে…

Read More

যুক্তরাষ্ট্রে টানা তুষারঝড়, বরফ-শীতল বৃষ্টি ও তীব্র শীতে এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঝড়ো আবহাওয়ার কারণে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের ৮ লাখ ৬০ হাজারেরও বেশি বাড়িঘর আছে বিদ্যুৎবিহীন অবস্থায়। যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে সিএনএন, এনবিসিসহ বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে—ইলিনয়েস, ওহিও, ইন্ডিয়ানা, কানসাস, নিউজার্সি, নিউইয়র্ক, পেনসিলভেনিয়া, মিসৌরি, ওকলাহোমা, টেক্সাস, টেনেসিসহ ১৫টি অঙ্গরাজ্যের বেশিরভাগ অঞ্চল ঢেকে গেছে পুরু তুষারে। সেই সঙ্গে ক্যারোলাইনাসহ মধ্য আটলান্টিক রাজ্যগুলোতে তুষারপাতের পাশাপাশি শুরু হয়েছে বরফশীতল বৃষ্টি। যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর ইতোমধ্যে শীতকালীন সতর্কতা জারি করেছে। এই সতর্কতার আওতায় পড়েছেন দেশটির ১৮ কোটি ৫০ লাখ মানুষ। প্রতিকূল আবহাওয়ার কারণে স্কুল ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।…

Read More

ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ। এই সমস্যা সমাধানে বাংলাদেশের সঙ্গে প্রাসঙ্গিক কোনো সমঝোতা না করে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার সুযোগ করে দেওয়া হয়েছে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির এই সিদ্ধান্ত ক্ষুব্ধ করেছে পাকিস্তানকে। এরপর থেকেই পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের গুঞ্জন উঠেছে। তবে শুধু বয়কট নয়, গুঞ্জন উঠেছে আরও বেশ কয়েকটি। পাকিস্তানি গণমাধ্যম দাবি করছে, বিশ্বকাপ বয়কট না করলেও ভারতের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচে মাঠে নাও নামতে পারে পাকিস্তান। তবে সেই সিদ্ধান্ত পুরোপুরি সরকারের ওপর ছেড়ে দিয়েছেন পিসিবির প্রেসিডেন্ট মহসিন নাকভি। আজ সোমবার দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে নাকভির। এরপরই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। ঠিক কী সিদ্ধান্ত…

Read More