Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: আন্তর্জাতিক ডেস্ক
দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে দেশটির প্রভাব কমাতে বাংলাদেশের পরবর্তী সরকারকে নিজেদের ও মিত্র দেশের সামরিক সরঞ্জাম দিতে চায় যুক্তরাষ্ট্র। যেগুলো চীনা সামরিক সরঞ্জামের বিকল্প হবে। মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেন-জিদের গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান। এরপর বাংলাদেশে ভারতের প্রভাব কমে যায়। এর প্রেক্ষিতে চীন বাংলাদেশে তাদের উপস্থিতি ও প্রভাব গভীর ও জোরালো করে। সম্প্রতি চীনের সঙ্গে বাংলাদেশের একটি প্রতিরক্ষা চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, ভারত সীমান্তের কাছে বাংলাদেশ ড্রোন ফ্যাক্টরি করবে। এছাড়া পাকিস্তানের কাছ থেকে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কেনার আলোচনাও করছে…
একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে আমাদের যে কমিটমেন্ট ছিল, সেগুলোকে ফোকাসে রেখেই নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, আমরা যে কমিটমেন্ট দিয়েছি, সেটাকেই ফোকাসে রেখে এগিয়ে যাচ্ছি। ভয় পাওয়ার কিছু নেই। একটি ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন করবো—ইনশাআল্লাহ। আগের দুই প্রধান নির্বাচন কমিশনার এখন কারাগারে। সেই বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের ঠিক পূর্ব মুহূর্তে আপনাকে কতটা ভাবায়, এমন প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আয়োজিত এই ব্রিফিংয়ে নাসির উদ্দিন বলেন, আমরা এখন পর্যন্ত…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানকে ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত করার পরিকল্পনা থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। সিদ্ধান্তে পরিবর্তন এনে উপাচার্য নিয়াজ আহমদের জন্য তেহরানে নিয়োগ প্রস্তাব (এগ্রিমো) পাঠিয়েছে সরকার। ঢাকার একটি কূটনৈতিক সূত্রের দাবি, উপাচার্য নিয়াজ আহমদের নিয়োগ প্রস্তাব গ্রহণ করেছে ইরান সরকার। সম্প্রতি তেহরান নতুন রাষ্ট্রদূতকে গ্রহণের সম্মতি জানিয়ে ঢাকায় গ্রিন সিগন্যাল পাঠিয়েছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন। অবশ্য পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ঢাকা পোস্টকে বলেছেন, এগ্রিমো (নিয়োগ প্রস্তাব) এতদিনে চলে আসার কথা। হয়তো চলে আসছে। কথিত আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্যকে রাষ্ট্রদূত পদে পুরস্কৃত করার জন্য একটি রাজনৈতিক দল…
নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ১২ ফেব্রুয়ারি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বুধবার (১১ ফেব্রুয়ারি) এক বার্তায় এই আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বার্তায় বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশে জাতিসংঘ কার্যালয় পুনর্ব্যক্ত করেছে যে নির্বাচনে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণ সবার মৌলিক অধিকার। এর মধ্যে সব নারী ও মেয়েদের অধিকার, বিশেষ করে প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের নারী, ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষ এবং সমাজে যারা বেশি বাধা, বৈষম্য বা লিঙ্গভিত্তিক সহিংসতার ঝুঁকিতে থাকেন, তাদের অধিকারও অন্তর্ভুক্ত। নির্বাচনের আগে, বিভিন্ন নারী সংগঠন ও নাগরিক সমাজ নারী প্রার্থী ও ভোটারদের বিরুদ্ধে সহিংসতা…
জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার জন্য এ ধরনের অপচেষ্টায় লিপ্ত বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। অপপ্রচারে গুরুত্ব না দিয়ে পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দিতে আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে এ আহ্বান জানান তিনি। স্ট্যাটাসে জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে। জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার জন্য এ ধরনের অপচেষ্টায় লিপ্ত। এসব অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার জন্য সবাইকে…
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক শুল্ক-সমঝোতা স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি নিয়ে ভারতের চিন্তিত হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার বীনা সিক্রি। তার মতে, এ চুক্তির ফলে ভারতের অর্থনীতিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বাণিজ্য চুক্তির প্রসঙ্গে বীনা সিক্রি বলেন, “আমার মতে, দু’টি কারণে এই চুক্তি নিয়ে ভারতের উদ্বিগ্ন হওয়া নিষ্প্রোয়োজন। প্রথমত, যেসব স্থানে মার্কিন বাজারে প্রবেশের জন্য বাংলাদশে শূন্য শুল্ক পেতে পারে— সেগুলো হলো কৃত্রিম সুতা, তুলা থেকে তৈরি সুতা বা সুতি কাপড়ের সুতা এবং সম্ভবত যুক্তরাষ্ট্রে উৎপাদিত তুলা বা তা থেকে তৈরি সুতা।” “দ্বিতীয়ত,…
# রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন। এর মধ্য দিয়ে নতুন সরকার গঠিত হবে এবং বর্তমান উপদেষ্টারা বিদায় নেবেনঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ # মন্ত্রিসভা যেদিন হবে, সেদিনই আমাদের কার্যক্রম শেষ। এরপর আমরা চলে যাব।নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন # যে দল বা জোটই বিজয়ী হোক না কেন, আমরা জাতি হিসেবে তাদের পেছনে দাঁড়াব উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে এবং বিদায় নেবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তবে নির্বাচনের পর নতুন মন্ত্রিসভা গঠিত হওয়া পর্যন্ত…
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিকুর রহমান ওরফে সাফিকুর রহমানের বাসার শিশু গৃহকর্মীকে (মোহনা) থাকতে দেওয়া হতো বাথরুমে। বাথরুমের পেস্ট, টিস্যু খেয়ে বেঁচে ছিল সে। দীর্ঘক্ষণ পানির সংস্পর্শে থাকায় তার পায়ের নখগুলোতে পচন ধরেছে। গৃহকর্মী শিশুকে নির্যাতনের মামলার আসামিদের রিমান্ড শুনানির সময় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) শিশুটির দেওয়া জবানবন্দি থেকে এই নির্মমতার বর্ণনা তুলে ধরেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন শিশুকে নির্যাতনের চিত্র তুলে ধরার আগে আদালতে বলেন, ‘বিষয়টি স্পর্শকাতর। চাঞ্চল্যকর। উচ্চপদস্থ একজন সরকারি কর্মকর্তার বাসায় এ ধরনের নির্যাতনের ঘটনা জাতির জানা প্রয়োজন।’ মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক…
পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মী ভোটকেন্দ্রে স্বাধীনভাবে তথ্য সংগ্রহ করতে পারবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, তারা কেন্দ্রের সবখানে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করতে পারবেন। কেন্দ্রে মোবাইল ও ক্যামেরাও ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র ভোট কাস্টিং রুমের কোনো ছবি তারা নিতে পারবেন না। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এসময় প্রধান নির্বাচন কমিশন এ এম এম নাসির উদ্দিনসহ ইসির অন্যান্য কমিশনার, সচিব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, সব পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মী গত…
টলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। রূপালি পর্দার গণ্ডি ছাড়িয়ে রাজনীতির ময়দান দীর্ঘ পথচলায় তাদের বন্ধুত্ব বারবার চর্চায় এসেছে। কখনো গভীর সখ্য, কখনো বা ‘শীতল সম্পর্কের’ গুঞ্জন। তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে মিমির জন্মদিনে স্মৃতির পাতায় ডুব দিলেন নুসরাত জাহান। প্রিয় বন্ধুর জন্য লিখলেন এক আবেগঘন খোলা চিঠি। বন্ধুত্বের শুরুর দিনগুলোর কথা মনে করে নুসরত বলেন, ‘‘যোদ্ধা’ সিনেমার শুটিং সেট থেকে এই পথচলার শুরু। এসভিএফ-এর অফিসে প্রথম দেখা, এরপর একসঙ্গে নাচের মহড়া। সেই পনেরো দিনের আউটডোর শুটিংয়েই একে অপরের ছায়াসঙ্গী হয়ে ওঠা।’ একে অপরের গোপন কথা থেকে শুরু করে মনের কষ্ট সব ভাগ করে নিয়েছেন দুই বান্ধবী।…