Author: নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তিতে কোনো বাধা থাকল না। এ বিষয়ে জারি করা রুল খারিজ করে বৃহস্পতিবার বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। গত ৪ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি দল সারাদেশে সন্ত্রাসী কার্যক্রম করছে। জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারিকে হত্যা করেছে। ১১ দলীয় জোট তা সহ্য করবে না। জনগণ ভোটের মাধ্যমে তার জবাব দেবে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মৌলভীবাজার-৪ আসনে ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থী প্রতীম দাশের নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ‘৫ আগস্ট পরবর্তী বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ হবে। ৫ আগস্টের আগে দেখেছেন কী পরিণতি হয়েছিল। আমরা চাই না আর এমন বাংলাদেশ। আইনের শাসন, ন্যায়বিচার নিশ্চিত হবে। যারা অন্যায় করেনি তাদের হয়রানি করা হবে না।’ তিনি আরও বলেন, ‘আপনার দেখেছেন একটি দল নির্বিচারে সারাদেশে…

Read More

রাজধানীর মিরপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ জমা দিয়েছে প্রসিকিউশন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। অন্যদের মধ্যে উল্লেখযোগ্য আসামি হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি একেএম শহিদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান, এসবিপ্রধান মনিরুল ইসলাম ও ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা। উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ি নামে পরিচিত একটি বাড়িতে কথিত জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশের কাউন্টার…

Read More

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমার মনে হয় অন্যান্য নির্বাচনের তুলনায় এবার প্রস্তুতি আরও বেশি ভালো। নির্বাচনের সঙ্গে যারা জড়িত, এখানে কোনো আওয়ামী লীগের দোসর বলতে কোনো কিছু নাই। সবাই নির্বাচনের জন্য প্রস্তুত। এখানে সবাই খুব ভালো ও সৎ অফিসার। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সিলেট নগরীর সুবিদবাজারস্থ পি.টি.আই সম্মেলন কক্ষে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ভোটকেন্দ্রের নিরাপত্তা প্রসঙ্গে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আপনারা জানেন এবার প্রতিটা ভোটিং সেন্টারে সুরক্ষা অ্যাপ রাখা হচ্ছে। সিসি ক্যামেরা থাকছে, ড্রোন থাকবে (সব কেন্দ্রে না), তারপর বডি ওর্ন ক্যামেরা ও ডগ স্কোয়াডও থাকবে।…

Read More

ভারতের নয়া দিল্লিতে অবস্থিত হায়দ্রাবাদ হাউসে বৈঠকের আগে হাতে হাত রেখেছেন (বাম থেকে) ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন; ২৭ জানুয়ারি, ২০২৬। ভারত ও ইউরোপীয় ইউনিয়ন একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে, যে চুক্তিকে দুপক্ষই ‘মহাচুক্তি’ (মাদার অব অল ডিলস) হিসেবে অভিহিত করেছে। মঙ্গলবার ঘোষিত এই চুক্তিটি প্রায় দুই দশকের দীর্ঘ ও ধারাবাহিক আলোচনার ফল। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের ফলে সৃষ্ট ভূ-অর্থনৈতিক সংকটের মধ্যেই এই ঐকমত্যে পৌঁছাল দুই পক্ষ। ভারত ও ২৭ জাতির এই ইইউ জোটের মধ্যকার চুক্তিটি প্রায় ২০০ কোটি মানুষের বাজারকে যুক্ত করেছে।…

Read More

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চালু হতে যাওয়া ডিজিটাল ও পেপারলেস ব্যবস্থা চিকিৎসা সেবা গ্রহণকে সহজ, সময়সাশ্রয়ী ও তুলনামূলক কম খরচের করবে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ।  তিনি বলেন, ডিজিটাল পেমেন্ট ও তথ্য ব্যবস্থাপনার মাধ্যমে রোগীদের ভোগান্তি কমবে এবং সেবার গতি বাড়বে। বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর শহীদ ডা. মিল্টন হলে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ও সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ফয়েজ আহমেদ বলেন, বিএমইউ ও এটুআইয়ের এই সমঝোতা স্মারকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিতে পেপারলেস…

Read More

আপন চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার হওয়ার অভিযোগে দুদকের মামলায় কারাগারে পাঠানো হয়েছে মো. কামাল হোসেনকে। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে কর্মরত।  বুধবার (২৮ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ আসামির জামিন বাতিল করে এই আদেশ দেন। দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি জামিনের শর্ত ভঙ্গ করায় আদালত তার জামিন নামঞ্জুর করেছেন। আদালত সূত্র জানায়, কামাল হোসেন গত বছরের ১৫ ডিসেম্বর উচ্চ আদালত থেকে চার সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। পরে ২৩ ডিসেম্বর নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তদন্তকারী কর্মকর্তাকে সহযোগিতার শর্তে ডিএনএ পরীক্ষা পর্যন্ত তার জামিন মঞ্জুর…

Read More

ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী এবং দেশটির রাজনৈতিক দল ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি)-এর নেতা অজিত পাওয়ার (৬৬) নিহত হয়েছেন। আজ বুধবার সকালের দিকে রাজ্যের বারামতি জেলায় ঘটেছে এ দুর্ঘটনা। মহারাষ্ট্রে এখন জেলা পরিষদ নির্বাচনের আবহ চলছে। নির্বাচনকে সামনে রেখে আজ সারা দিনে জেলার বিভিন্ন এলাকায় ৪টি জনসভার আয়োজন করেছিল এনসিপির বারামতি জেলা শাখা। এসব জনসভায় যোগ দিতেই বুধবার সকালে একটি চার্টার্ড বিমানে চেপে রাজধানী মুম্বাই থেকে বারামতির উদ্দেশে রওনা হয়েছিলেন অজিত। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, বিমানটিতে অজিত পাওয়ারসহ দু’জন পাইলট এবং অজিতের ৩ জন দেহরক্ষী ছিলেন। বারামতি বিমানবন্দরে অবতরণের সময় বিস্ফোরণ ঘটে উড়োজাহাজটিতে। অজিতসহ বিমানটিতে…

Read More

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে যদি এবার যুদ্ধ বাঁধে তাহলে ইরান এক মিলিমিটারও পিছপা হবে না বলে হুমকি দিয়েছেন দেশটির ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) উপপ্রধান মোহাম্মদ আকবরজাদেহ। এছাড়া গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পূর্ণ নিয়ন্ত্রণে আছে বলেও জানিয়েছেন তিনি। বুধবার (২৮ জানুয়ারি) বার্তাসংস্থা ফার্স নিউজ বলেছে, বিপ্লবী গার্ডের উপপ্রধান বলেছেন, “ইরান যুদ্ধ চাইছে না। কিন্তু যুদ্ধের জন্য ইরান সম্পূর্ণ প্রস্তুত। যদি যুদ্ধ বাঁধে, কোনো পিছিয়ে যাওয়া হবে না, এমনকি এক মিলিমিটারও না। ইরান সামনে এগিয়ে যাবে।” হরমুজ প্রণালী এখন আধুনিক প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। বিপ্লবী গার্ড প্রধান বলেছেন, “ইরান পুরোনো পদ্ধতি থেকে সরে এসে এখন বুদ্ধিদীপ্ত পদ্ধতিতে নিয়ন্ত্রণ…

Read More

নির্বাচন ইস্যুতে সব দলকেই দায়িত্বশীল আচরণ করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ ও তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ আহ্বান জানান। সার্বিকভাবে এখন পর্যন্ত ভোটের পরিবেশ কেমন দেখছেন- দুটি দলের মধ্যে ঢিল ছোড়াছুড়ি হচ্ছে, পাশাপাশি পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও ভোট নিয়ে মন্তব্য আসছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, প্রথম কথা হচ্ছে, নির্বাচনের পরিবেশ তো উত্তেজনাপূর্ণই হবে। এক দল আরেক দলকে হারানোর চেষ্টা করবে, এক দল জিতবার চেষ্টা করবে। যে দল জিতবার চেষ্টা করবে, সে তার পক্ষকে ঘায়েল করার জন্য কথা বলবে, প্রতিপক্ষ আরেকজনকে ঘায়েল করার কথা বলবে। এটা খুব স্বাভাবিক।…

Read More