Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: আন্তর্জাতিক ডেস্ক
সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘মারাত্মক আর্থিক ধসের’ মুখে পড়েছে জাতিসংঘ। এ সপ্তাহের শুরুতে সদস্য রাষ্ট্রগুলোকে পাঠানো এক চিঠিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই গুরুতর সংকটের কথা তুলে ধরেছেন। চিঠিতে গুতেরেস সদস্য দেশগুলোকে জাতিসংঘের আর্থিক নিয়ম সংস্কারে সম্মত হতে অথবা সময়মতো ও পূর্ণাঙ্গভাবে চাঁদা পরিশোধ করার আহ্বান জানিয়েছেন। চাঁদা দেওয়া না হলে সংস্থার কার্যক্রম চালু রাখা কঠিন হয়ে পড়বে। শুক্রবার (৩০ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেছেন, চাঁদা দেওয়ার বিষয়টি ‘এখনই নয়তো কখনোই নয়’-এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। যদিও গুতেরেস কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করেননি তবে বহুপাক্ষিক সংস্থাগুলোর জন্য যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনেড়…
জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত আরও ১২ জনের নাম বাতিল করেছে সরকার। মিথ্যা তথ্য দিয়ে তালিকাভুক্ত হওয়ায় তারা বাদ পড়েছেন বলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এ বিষয়ে সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর তা গেজেট আকারে প্রকাশিত হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫-এর ১১(৪) ধারা এবং রুলস অব বিজনেস ১৯৯৬-এর সিডিউল-১ অনুযায়ী দেওয়া ক্ষমতাবলে এ গেজেট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ব্যক্তিরা ‘জুলাই যোদ্ধা’ ক্যাটাগরি ‘গ’-এর আওতাভুক্ত ছিলেন। তাদের মধ্যে রংপুর বিভাগের দিনাজপুর জেলার পাঁচজন এবং চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার সাতজন রয়েছেন। দিনাজপুরের যাদের গেজেট বাতিল হয়েছে…
মানুষের কল্যাণ ও দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপি রাজনীতি করে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৩১ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সীপাড়ায় আয়োজিত এক নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন। পথসভায় মির্জা ফখরুল বলেন, আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, শান্তির জন্য। দীর্ঘ দুর্দিন পার করে আজ দেশের মানুষ সুদিনের পথে এগিয়ে আসছে। তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন জনগণের হাতে আবার দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে। ভোটারদের উদ্দেশে তিনি…
মানি-লন্ডারিং ও যৌন অপরাধে জড়িত জেফ্রি এপস্টিনের লেখা কিছু খসড়া ইমেইল প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ (ডিপার্টমেন্ট অব জাস্টিস)। এসব ইমেইলে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসসহ একাধিক প্রভাবশালী ব্যক্তিকে ঘিরে অযাচাইকৃত দাবি করা হয়েছে। নথিগুলো এপস্টিন তদন্তসংক্রান্ত সর্বশেষ প্রকাশিত ফাইলের অংশ। সেখানে দাবি করা হয়, বিল গেটস ক্যারিবীয় অঞ্চলে এপস্টিনের ব্যক্তিগত দ্বীপ লিটল সেন্ট জেমস সফরের সময় রাশিয়ান মেয়েদের সঙ্গে সম্পর্কের পর যৌনবাহিত রোগে (এসটিডি) আক্রান্ত হন। এপস্টিনের কাছে লেখা ২০১৩ সালের জুলাই মাসের একটি খসড়া ইমেইলে বলা হয়, ওই ঘটনার পর গেটস নাকি স্ত্রী মেলিন্ডা গেটসের অজান্তে অ্যান্টিবায়োটিক সংগ্রহের চেষ্টা করেছিলেন। ইমেইলটি বিল সম্বোধনে লেখা হলেও এটি আদৌ গেটসকে পাঠানো…
অস্থায়ী কর্মী ভিসা দ্বিগুণ করছে যুক্তরাষ্ট্র। মৌসুমি ও অস্থায়ী শ্রমিক সংকট মোকাবিলায় এইচ-২বি ভিসার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। দেশটি আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অতিরিক্ত প্রায় ৬৫ এইচ-২বি অস্থায়ী কর্মী ভিসা দেবে বলে ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই সিদ্ধান্তের ফলে প্রতিবছর বিভিন্ন খাতে যে ৬৬ হাজার এইচ-২বি ভিসা দেওয়া হতো, তা প্রায় দ্বিগুণ হচ্ছে। নির্মাণ, পর্যটন ও আতিথেয়তা, ল্যান্ডস্কেপিং এবং সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের মতো ব্যবসাগুলো এই ভিসার আওতায় উপকৃত হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ শ্রমিকের অভাবে যেসব প্রতিষ্ঠান গুরুতর আর্থিক ক্ষতির ঝুঁকিতে রয়েছে, তাদের জন্য এই অতিরিক্ত ভিসা উন্মুক্ত করা হবে। ২০২৫ সালে…
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক আসার বিষয়টি নিশ্চিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। এর মধ্যে ছয়টি আন্তর্জাতিক সংস্থা ও অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) কমপক্ষে ৬৩ জন পর্যবেক্ষক পাঠাতে সম্মত হয়েছে। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ১৬টি দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত ৩২ জন পর্যবেক্ষক যোগ দেবেন। সব মিলিয়ে এখন পর্যন্ত নিশ্চিত আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩০ জনে। আসন্ন নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের এই সংখ্যা ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত বিতর্কিত সাধারণ নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। ওই নির্বাচনে…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনে বিএনপির তিন প্রার্থীর বিষয়ে পক্ষে-বিপক্ষে করা পৃথক পৃথক আপিল আবেদনের ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ রোববার (১ ফেব্রুয়ারি)। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে বিষয়টি আদেশের জন্য রয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আদেশের এই দিন ধার্য করেন। আসন দুটি হচ্ছে কুমিল্লা-১০ ও কুমিল্লা-৪। এর মধ্যে কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রার্থিতা ফিরিয়ে দেওয়া সংক্রান্ত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে একই আসনের প্রার্থী হাসান আহমেদ আপিল বিভাগে লিভ টু আপিল করেন। এই আসনে বিএনপির আরেক প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়া প্রার্থিতা ফিরে পেতে আপিল…
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ একটা পরিবর্তন চায় এবং ১৩ তারিখ থেকে মানুষ পরিবর্তন দেখতে চাচ্ছে। ১৩ তারিখ যে পরিবর্তনটা আসবে এটি আসবে যুব সমাজের ওপর ভর করে। আমাদের মায়েদের নিরাপত্তার আকাঙ্ক্ষার ওপর ভর করে। গোটা দেশের ইজ্জতের ওপর ভর করে। আমরা আর কোনো আধিপত্যবাদকে মানবো না, কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না। আমরা আর কোনো দুর্নীতিগ্রস্ত সরকার এ দেশে দেখতে চাই না। আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, গত সাড়ে ১৫ বছর দেশের…
রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী এলাকায় নিজ বাড়ি থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় ওই এলাকার একটি আবাসিক বাসা থেকে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শিক্ষার্থীর নাম জুবাইদা ইসলাম ইতি। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ইতি মেহেরচণ্ডী এলাকার ওই বাসায় তার মায়ের সঙ্গে বসবাস করতেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচণ্ডী এলাকার একটি আবাসিক বাসা থেকে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে।…
বঙ্গোপসাগরে যৌথ সামরিক মহড়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত ও রাশিয়া। আসন্ন ফেব্রুয়ারিতে মাসে হবে ‘মিলান ২০২৬ নাভাল এক্সরাসাইজ’ নামের এই মহড়া। রুশ নৌবাহিনীর অধিভুক্ত সংস্থা রাশিয়ান মেরিটাইম বোর্ডের বরাত দিয়ে এক প্রতিবেদনে দেশটির বৃহত্তম বার্তাসংস্থা তাস জানিয়েছে, মহড়ায় রাশিয়ার প্যাসিফিক ফ্লিট ফ্রিগেট মার্শাল রণতরী শাপোশনিকভসহ বিভিন্ন যুদ্ধজাহাজ অংশ নেবে। উল্লেখ্য, বিশাল আকৃতির শাপোশনিকভ খুবই সৃমৃদ্ধ রণতরী। সাগর থেকে এটি একই সঙ্গে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও সাবমেরিন বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। প্রশান্ত মহাসাগর অঞ্চলে সামরিক টহলে শাপোশনিকভ-কে ব্যবহার করে রাশিয়ার নৌবাহিনী। মহড়ায় অংশ নিতে বঙ্গোপসাগরের উদ্দেশে ইতোমধ্যে রওনা হয়েছে এই যুদ্ধজাহাজ। রাশিয়ান মেরিটাইম বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, গতকাল বুধবার ওমানের মাস্কাট…