Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: নিজস্ব প্রতিবেদক
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম পরিবর্তন করে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। নাম পরিবর্তন করে কাজের কী পরিবর্তন আসবে, এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের কাজের মানে এরই মধ্যে পরিবর্তন এসেছে। অনেকের দাবি ছিল র্যাবের নাম পরিবর্তন করা হোক। তাই নতুন নামকরণ করা হয়েছে। উপদেষ্টা বলেন, এরই মধ্যে এই বাহিনীর পোশাক পরিবর্তন করা হয়েছে। খুব দ্রুত তাদের নতুন পোশাকে দেখতে পাবেন। উল্লেখ্য, প্রতিষ্ঠার সময়ে (২০০৪ সালে) র্যাবের নাম ছিল ‘র্যাপিড অ্যাকশন টিম’ (র্যাট)। পরে…
হালুয়ার স্বাদ কে না পছন্দ করেন! বিশেষ করে মিষ্টি খাবার খেতে যারা বেশি ভালোবাসেন, তাদের কাছে পছন্দের একটি পদ হলো হালুয়া। অতিথি আপ্যায়নে বা বিশেষ কোনো আয়োজনে থাকে নানা স্বাদের হালুয়া। সাধারণত আমাদের দেশে ছোলার ডাল কিংবা সুজির হালুয়া বেশি খাওয়া হয়। তবে আরও অনেক কিছু দিয়ে তৈরি করা যায় সুস্বাদু হালুয়া। আজ চলুন জেনে নেওয়া যাক বিটরুটের হালুয়া তৈরির রেসিপি- তৈরি করতে যা লাগবে বিটরুট- ১টি লবণ- ১ চিমটি সুজি- ১/২কাপ ময়দা- ১/২কাপ ঘি- ১/২ কাপ এলাচ- ২টি গুঁড়া দুধ- ৩ টেবিল চামচ পানি- পরিমাণমতো গোলাপ জল- ১/২চা চামচ কিশমিশ, বাদাম ও কোকোনাট পাউডার- সাজানোর জন্য। যেভাবে তৈরি করবেন…
যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ দিবাগত রাতে পবিত্র শবে (লাইলাতুল) বরাত পালিত হবে। আজ মঙ্গলবার সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের মুসলিম উম্মাহ পালন করবে পবিত্র শবে বরাত। এ পবিত্র রজনী পালন চলবে বুধবার সূর্যোদয়ের আগ পর্যন্ত। ধর্মপ্রাণ মুসলমানরা এ বিশেষ রাতে পুণ্যলাভের আশায় নফল নামাজ, জিকির ও কোরআন তেলাওয়াত করবেন। বিশেষ এ পবিত্র রাতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ধর্মপ্রাণ মুসলমানরা পুণ্যলাভের আশায় ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন। প্রতি বছর আরবি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে ‘শবে বরাত’ বলা হয়। শবে বরাত কথাটি ফারসি থেকে এসেছে। শব মানে রাত, বরাত মানে মুক্তি; শবে বরাত অর্থ…
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক, বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা নতুন এক ছবিতে তার স্নিগ্ধ উপস্থিতি নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের। শেয়ার করা ছবিতে দেখা যায়, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলে আলতো ছোঁয়া দিচ্ছেন অভিনেত্রী। সাবিলা নূরের এই লুকে ফুটে উঠেছে পরিমিতি ও রুচিশীলতা। খুব সামান্য মেকআপে তার মুখাবয়ব হয়ে উঠেছে উজ্জ্বল। চোখে নরম শেড আর ঠোঁটে ন্যাচারাল লিপস্টিকের ছোঁয়া সব মিলিয়ে এক সাবলীল উপস্থিতি। চুলের হালকা ঢেউ ও সাইড পার্টিং অভিনেত্রীর চেহারায় যোগ করেছে বাড়তি আভিজাত্য। পোশাক নির্বাচনেও সাবিলা সব…
শোবিজ অঙ্গনের পরিচিত মুখ সামান্তা পারভেজ। সমসাময়িক নানা বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত ও পেশাদার জীবনের অজানা অনেক কথা শেয়ার করেছেন তিনি। নিজের নামের পেছনের গল্প থেকে শুরু করে শৈশবের হীনম্মন্যতা সবকিছুই উঠে এসেছে তার সাবলীল আড্ডায়। ‘পারভেজ’ নামের রহস্য ও শৈশবের সেই ডাক মেয়ে হয়েও নিজের নামের শেষে ‘পারভেজ’ থাকা নিয়ে কোনো অস্বস্তি নেই সামান্তার। বরং বিষয়টি তিনি উপভোগ করেন। সামান্তা জানান, সোশ্যাল মিডিয়া বা শুটিং সেটে পরিচালক ও সহকর্মীরা ভালোবেসে তাকে ‘পারভেজ’ বলে ডাকেন। শৈশবের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘ছোটবেলায় মনে হতো আমার নাক মনে হয় বেশি বোঁচা। পরে দেখলাম যে আমার থেকেও বোঁচি আরও অনেক মেয়েরা…
বহুল প্রতীক্ষিত ও আলোচিত নাগরিকত্ব আইনে ব্যাপক পরিবর্তন আনবে ইতালি সরকার। নতুন বছরে এ সংক্রান্ত সুবিধা পাবেন দেশটিতে বসবাসরত অভিবাসীরা। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলতি মাসে ২০২৬ সালের বাজেটে এ আইন এনেছে। এ আইনে ডিজিটাল সুবিধা পাবেন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীরা। নাগরিকত্ব এ আইন পরিবর্তনের ফলে আমলাতান্ত্রিক অনেক জটিলতা কমে যাওয়ার সম্ভাবনা দেখছেন ইতালি প্রবাসীরা। জানা গেছে, ডিজিটাল ট্রান্সফরমেশনের কাজ শুরু করার পর চলতি বছরের মাঝামাঝি এর পূর্ণাঙ্গ সুবিধা পেতে পারেন অভিবাসীরা। সরকার ভোগান্তি কমাতে এ ধরনের উদ্যোগ নিয়েছে। দ্রুত ফাইল নিষ্পত্তি : আগে নাগরিকত্বের ফাইলগুলো এক দপ্তর থেকে অন্য দপ্তরে ঘুরে আসতে কয়েক বছর লেগে যেত। এখন সব তথ্য…
কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের নথিতে নাম আসার পর যুক্তরাজ্যে লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন সাবেক মন্ত্রী লর্ড ম্যান্ডেলসন। তিনি বলেছেন, নতুন করে বিব্রতকর পরিস্থিতি তৈরির কারণ তিনি হতে চান না। এপস্টেইনের সঙ্গে অতীতে যোগসূত্র থাকায় গত বছর যুক্তরাষ্ট্রে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ নতুন করে যেসব নথি প্রকাশ করেছে সেখানেও তার নাম এসেছে। এসব নথি অনুযায়ী, ২০০৩ ও ২০০৪ সালে এপস্টেইন ২৫ হাজার ডলার করে তিন দফায় লর্ড ম্যান্ডেলসনকে মোট ৭৫ হাজার ডলার দিয়েছিলেন। লেবার পার্টির জেনারেল সেক্রেটারিকে দেওয়া চিঠিতে লর্ড ম্যান্ডেলসন বলেন, এই সপ্তাহে জেফরি এপস্টেইনকে নিয়ে তৈরি হওয়া ক্ষোভের সঙ্গে…
এক বছর ধরে বিচার কাজের বাইরে থাকা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। সোমবার রাষ্ট্রপতি বরাবর পাঠানো পদত্যাগপত্রটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও আইন মন্ত্রণালয়ের ই-মেইলে এসেছে। বিচারপতি মামনুন রহমান কানাডা থেকে এই পদত্যাগপত্র পাঠিয়েছেন। তার পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, বিনা ছুটিতে দীর্ঘ এক বছরের বেশি সময় কর্মস্থলে অনুপস্থিত তিনি। তার বিষয়ে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতিকে প্রতিবেদন পাঠিয়েছে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল। সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে রাষ্ট্রপতি এর আগে হাইকোর্ট বিভাগের তিনজন বিচারপতিকে অপসারণ করেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতিকে ছুটিতে…
সরকার যদি মব সহিংসতা নিয়ন্ত্রণে আনতে না পারে তাহলে আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এর প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত ‘কর্তৃত্ববাদ পতন-পরবর্তী দেড় বছর : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপনের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে ইফতেখারুজ্জামান বলেন, মব সন্ত্রাস যথাযথভাবে নিয়ন্ত্রণ করা না গেলে সেটি অন্য সবকিছুর মতো নির্বাচনেও প্রভাব ফেলতে বাধ্য। এক্ষেত্রে সরকারেরও দায় আছে। সরকার শুরু থেকে মব সহিংসতা প্রতিরোধে তৎপরতা দেখাতে পারেনি। মব ভায়োলেন্সের উৎপত্তি নিয়ে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, বাংলাদেশে মব…
‘ফেবারঅ্যাবল’ না হলে সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপিওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দীর্ঘমেয়াদি চুক্তি হবে না বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। ডিপিওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে কি না—জানতে চাইলে উপদেষ্টা বলেন, চুক্তির প্রক্রিয়া এখনো শেষ হয়নি। শর্ত যদি আমাদের জন্য অনুকূল হয় তাহলে হবে, অন্যথায় হবে না। শ্রমিকদের কর্মবিরতির ফলে বন্দরে সৃষ্ট অচলাবস্থা প্রসঙ্গে তিনি বলেন, এই অচলাবস্থা অহেতুক তৈরি করা হয়েছে। আমি বন্দর কর্তৃপক্ষকে বলেছি, তারা একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বন্দরের স্বার্থে যা ভালো হবে, তারা সেটিই করবে। এ সময় সাংবাদিকরা ‘উপদেষ্টা…