Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: আন্তর্জাতিক ডেস্ক
আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে অপরাধী এবং পলাতক হিসেবে বিবেচিত; মানবতাবিরোধী অপরাধ, খুন, রাষ্ট্রদ্রোহ কিংবা আত্মসাতের অভিযোগের মুখোমুখি। কিন্তু কলকাতার শপিং মলের ভিড়ে খাবারের দোকানে, ব্ল্যাক কফি আর ভারতীয় ফাস্ট ফুডের তৃপ্তি ছেড়ে আওয়ামী লীগের নির্বাসিত রাজনীতিবিদরা দেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন। ১৬ মাসেরও বেশি সময় আগে বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সংঘটিত এক গণঅভ্যুত্থান তাকে নাটকীয়ভাবে দেশ ছাড়তে বাধ্য করে। বিক্ষোভকারীরা তার বাসভবনের দিকে অগ্রসর হলে তিনি উড়োজাহাজে করে ভারতে পালিয়ে যান। তিনি যে রাজপথ রেখে গিয়েছিলেন তা ছিল রক্তাক্ত। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ের আন্দোলনে বিক্ষোভকারীদের ওপর তার সরকারের শেষ দমন-পীড়নে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় সারা দেশে দায়িত্ব পালনের জন্য ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পাওয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করবেন। প্রজ্ঞাপনে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে নিয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে বিশেষ করে বিজিবি ও কোস্টগার্ডের সঙ্গে দায়িত্বপালনের লক্ষ্যে নির্বাচনী এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম সংক্রান্ত মোবাইল কোর্ট পরিচালনার জন্য এসব কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করা হয়েছে। তাদের আগামী ০৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত…
১২ ফেব্রুয়ারি দুর্নীতিবাজদের লাল কার্ড দেখানোর নির্বাচন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়; এটি ৫৪ বছর ধরে যারা মানুষের সাথে প্রতারণা করেছে, তাদের লাল কার্ড দেখানোর নির্বাচন। বুধবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধার ডালিয়া পয়েন্টে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান নেবে। মুখ দিয়ে হাত ঢুকিয়ে পেট থেকে চুরির মাল বের করে আনা হবে। উত্তরবঙ্গকে অবহেলিত রাখার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, উত্তরবঙ্গ কোনো ‘সৎ মায়ের সন্তান’ নয়। জামায়াত ক্ষমতায় গেলে উন্নয়নের যাত্রা শুরু…
ফ্যাসিবাদের করুণ পরিণতির কথা মাথায় রেখে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬’ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে খুলনা বিভাগীয় প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশ দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র্যাবের (এসআইএফ) মহাপরিচালক একেএম শহিদুর রহমান, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (অপরাধ ও অপস) খন্দকার রফিকুল ইসলাম। মতবিনিময়…
গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১৭ অনুচ্ছেদ অনুযায়ী শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আবদুর রহমান মাছউদ। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির আগে এই আসনে পুনরায় নির্বাচনী তফসিল ঘোষণার কোনো আইনি সুযোগ নেই। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ইসি মাছউদ জানান, বর্তমানে সারা দেশে ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যেকোনো ঘটনায় সংক্ষুব্ধ ব্যক্তিরা সরাসরি ‘ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি’র কাছে অভিযোগ করতে পারবেন। তিনি বলেন, নির্বাচনে নিয়োজিত কোনো কর্মকর্তা যদি নিজে আইন ভঙ্গ করেন বা কোনো প্রার্থীর প্রতি পক্ষপাতিত্ব প্রদর্শন করেন, তবে তাঁর বিরুদ্ধেও ইনকোয়ারি কমিটির কাছে…
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় যাওয়ার দেড় বছরের মধ্যে এক কোটি বেকার যুবকের চাকরির ব্যবস্থা করবে বিএনপি। বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসা ও ঈদগাহ মাঠে আয়োজিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কর্মসংস্থানের প্রতিশ্রুতি, দেশের উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণে বিএনপির ভিশন তুলে ধরে দলের মহাসচিব বলেন, বিএনপি যদি নির্বাচিত হয় তবে দেশে কৃষিভিত্তিক শিল্প ও কলকারখানা গড়ে তোলা হবে। যুবকদের জন্য বিশেষ কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। মির্জা ফখরুল বলেন, বিএনপি সবসময় কাজে ও কর্মে বিশ্বাস করে, তাত্ত্বিক সমালোচনায় নয়। আজকে এমন একটি দল আপনাদের সামনে এসেছে, যাদের আগে…
আসন্ন নির্বাচনে দেশের ৯০ শতাংশের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে আগ্রহী। ভোটারদের এই ব্যাপক অংশগ্রহণের ইচ্ছার পাশাপাশি রাজনৈতিক পছন্দের ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া গেছে। বিশেষ করে তরুণ ও নতুন ভোটারদের বড় একটি অংশের (৩৭.৪ শতাংশ) পছন্দের তালিকায় রয়েছে জামায়াতে ইসলামী। বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘আনকাভারিং দ্য পাবলিক পালস: এ নেশনওয়াইড সার্ভে’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন (সিআরএফ) এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক ওপিনিয়ন স্টাডিজ (বিইপিওএস) যৌথভাবে এই জরিপ পরিচালনা করে। ২০২৫ সালের ২০ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দুই ধাপে দেশের ১৮০টি আসনের ১১ হাজার…
মিয়ানমারে গতকাল মঙ্গলবার ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় রাত ৯টা ৪মিনিটে ঘটা এই ভূমিকম্পের কম্পণ অনুভূত হয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। ইউরোপের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যের রাজধানী আকিয়াব বা সিতওয়ে থেকে ৭০ কিলোমিটার পূর্বে এবং ভূপৃষ্ঠের ৫৭ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপপত্তিস্থল। ইএমএসসির বিবৃতিতে বলা হয়েছে, গত ৭১ ঘণ্টায় এই নিয়ে তৃতীয়বার ভূমিকম্প হলো মিয়ানমারে। তবে এসব ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। মিয়ানমারে সর্বশেষ বড় ভূমিকম্প হয়েছিল ২০২৫ সালের মার্চ মাসে। ৭ দশমিক ৭ মাত্রার সেই ভূমিকম্পে দেশটিতে নিহত হয়েছিলেন…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী ডামাডোল যখন তুঙ্গে, তখন একের পর এক সাইবার হামলা ও হ্যাকিংয়ের শিকার হয়েছেন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ। এমনটাই অভিযোগ করেছেন দলটির কেন্দ্রীয় মজলিশে শুরা এবং দলীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলাম। তিনি বলেছেন, গত ৩১ জানুয়ারি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়। সেখানে নারীদের নিয়ে আপত্তিকর পোস্ট করা হয়। সেটি আবার ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের ফেসবুক পেজ হ্যাক করে শেয়ার করা হয়। পরবর্তীতে বিষয়টি বুঝতে পেরে দ্রুত সেটি রিকভার করে এবং পাসওয়ার্ড পরিবর্তন করে নিয়ন্ত্রণে নেয় জামায়াতে ইসলামীর এক্সপার্ট টিম। মঙ্গলবার…
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম পরিবর্তন করে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। নাম পরিবর্তন করে কাজের কী পরিবর্তন আসবে, এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের কাজের মানে এরই মধ্যে পরিবর্তন এসেছে। অনেকের দাবি ছিল র্যাবের নাম পরিবর্তন করা হোক। তাই নতুন নামকরণ করা হয়েছে। উপদেষ্টা বলেন, এরই মধ্যে এই বাহিনীর পোশাক পরিবর্তন করা হয়েছে। খুব দ্রুত তাদের নতুন পোশাকে দেখতে পাবেন। উল্লেখ্য, প্রতিষ্ঠার সময়ে (২০০৪ সালে) র্যাবের নাম ছিল ‘র্যাপিড অ্যাকশন টিম’ (র্যাট)। পরে বাহিনীটির…