Author: নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘের নির্যাতনবিরোধী সনদের একটি বিশেষ অনুচ্ছেদে বাংলাদেশের দীর্ঘ ২৭ বছরের ‘আপত্তি’ অবশেষে অপসারিত হলো। এর ফলে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার ব্যক্তি বা তাদের পরিবার এখন থেকে যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন দাবি করতে পারবেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতোপূর্বে দেওয়া এই আপত্তি (রিজার্ভেশন) প্রত্যাহারের ঘোষণা জাতিসংঘ গ্রহণ করেছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে ‘নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ বা শাস্তিবিরোধী কনভেনশন’ (সিএটি)-এর ১৪ (১) অনুচ্ছেদে দেওয়া ডিক্লেয়ারেশন প্রত্যাহারের প্রস্তাব অনুমোদন করা হয়েছিল। ১৯৮৪ সালে জাতিসংঘে…

Read More

নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সাবেক স্পিকার, ডেপুটি স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই। তাই প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি থেকে বর্ণিত কোনো ব্যক্তি শপথ গ্রহণ পড়াবেন। না হলে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের ৩ দিন পর শপথ গ্রহণ করাতে পারবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলে। আইন উপদেষ্টা বলেন, আমাদের সামনে দুটি অপশন আছে। রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি শপথ পড়াতে পারবেন। উদাহরণ হিসেবে হয়তো আমাদের প্রধান বিচারপতি হতে পারেন। এটা যদি না হয়, তাহলে আমাদের যিনি প্রধান নির্বাচন কমিশনার আছেন, তিনিই শপথ পড়াবেন। সে ক্ষেত্রে একটা সমস্যা আছে, তিনদিন অপেক্ষা করতে হবে। আমরা অপেক্ষা করতে চাই…

Read More

সরকার গঠন করলে জামায়াত চাঁদাবাজ ও দুর্নীতবাজদের প্রশ্রয় দেবে না বলে জানিয়েছেন দলের আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘চাঁদাবাজি আমরা করি না। চাঁদাবাজি আমরা কাউকে করতে দেব না। দুর্নীতি আমরা পছন্দ করি না। বগলের নিচে দুর্নীতিবাজদের আশ্রয় দেব না। ব্যাংক ডাকাতি আমরা করি না। কোনো ব্যাংক ডাকাতের সঙ্গে আমাদের আপসরফা হবে না। মামলাবাজি আমাদের খাসলত নয়। মামলা–বাণিজ্য যারা করেছে, তাদেরও আইনের আওতায় আনা হবে।’ বৃহস্পতিবার বেলা ১১টায় নওগাঁ শহরের এটিম মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। সব ধর্মের মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা হবে উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ‘কোনো পরিস্থিতি হলেই যাঁরা…

Read More

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সাভারের আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ আজ বৃহস্পতিবার এই মামলার রায় দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এই মামলার আসামি মোট ১৬ জন। তাঁদের মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন আটজন আসামি। তাঁরা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো.শহিদুল ইসলাম, ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তরের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার…

Read More

শীতের সময়ে কিছু অভ্যাস আরামদায়ক মনে হলেও তা গোপনে আমাদের শরীরের ক্ষতি করতে পারে। আমরা অজান্তেই নিজের শরীরের জন্য হয়তো ডেকে আনছি ক্যান্সার নামক নীরব ঘাতককে। সমস্যার কারণগুলো জানা থাকলে সমাধান করা সহজ হয়। আগেভাগেই স্বাস্থ্যকর অভ্যাস মেনে চললে ক্যান্সারসহ আরও অনেক রোগ থেকে দূরে থাকা সম্ভব হয়। চলুন জেনে নেওয়া যাক শীতকালের কোন অভ্যাসগুলো ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে- কম পরিশ্রম করা ঠান্ডা আবহাওয়ায় বাইরে বের হওয়ার ইচ্ছা কমে যায়, যার ফলে অনেকেই এসময় আরও বেশি অলস জীবনযাপন করে। তবে এই নড়াচড়ার অভাবের সরাসরি বিপাকীয় প্রভাব রয়েছে, যা শেষ পর্যন্ত ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। দীর্ঘক্ষণ বসে থাকা এবং কম ব্যায়াম…

Read More

গ্ল্যামার, ক্ষমতা আর অগাধ সম্পদের আড়ালে লুকিয়ে ছিল এক পৈশাচিক অধ্যায়। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন গড়ে তুলেছিলেন এক নারকীয় সাম্রাজ্য। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত এপস্টেইন ফাইলসের নথি প্রকাশ হওয়ার পরে পুরো বিশ্বে এটি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। যে তালিকায় রয়েছেন রথী-মহারথী রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, লেখক থেকে শুরু করে অভিনেতারাও। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। এবার নতুন কিছু নথিতে নাম জড়িয়েছে পপসম্রাট মাইকেল জ্যাকসন এবং রক কিংবদন্তি মিক জ্যাগারের। গত মঙ্গলবার পাম বন্ডি কর্তৃক প্রস্তুতকৃত এপস্টাইন ফাইলের একটি বড় অংশ প্রকাশ করা হয়, যেখানে বিনোদন ও রাজনৈতিক জগতের একাধিক প্রভাবশালী ব্যক্তির ছবি পাওয়া গেছে। প্রকাশিত নথিতে দেখা গেছে,…

Read More

কলকাতা আন্তর্জাতিক সাংস্কৃতিক কেন্দ্র (আইসিসিআর) মিলনায়তনে বই প্রকাশ অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তৃতা করেন বাংলাদেশের গণঅভ্যুত্থানে ক্ষমত্যাচ্যুত ও স্বৈরাচার আওয়ামী লীগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি ২০২৪ সালের জুলাই আন্দোলন ও সেই সময় নিহতদের বিষয়ে বক্তব্য দেন, যা নিয়ে কলকাতার রাজনীতিতে বিতর্ক তৈরি হয়েছে। জয় তার বক্তব্যে বলেন, ২০২৪ সালের আন্দোলনের সময় ‘অনেক নিরপরাধ মানুষের মৃত্যু হয়েছে’ এবং তার মতে তা একটি ভুল ছিল। একই সঙ্গে তিনি বর্তমান নির্বাচন সম্পর্কে মন্তব্য করেন। এ বক্তব্য ঘিরে কলকাতার রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিক্রিয়া ও মতামত বিভিন্ন দিক থেকে এসেছে। কেউ সরাসরি বক্তব্য দিয়েছে,  আবার কেউ সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। প্রথম প্রতিক্রিয়া…

Read More

# ঢাকায় শীতকাল সংকুচিত হয়ে এক মাসের নিচে নেমেছে # নগরে ২৮ জন মানুষের বিপরীতে গাছ মাত্র ১টি # জানুয়ারির মাঝামাঝি সময়, অর্থাৎ মাঘ মাসের শুরু থেকেই শীতের অনুভূতি অনেকটাই কমতে শুরু করে- আফরোজা সুলতানা, আবহাওয়াবিদ প্রকৃতিতে এখন চলছে মাঘ মাস (বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২১ মাঘ)। এরপর শুরু হবে বসন্তকাল, ফাল্গুন মাস। তবে প্রকৃতিতে এরইমধ্যে বসন্তের আভাস মিলতে শুরু করেছে। ‘মাঘের শীতে বাঘ কাঁপা’র (প্রচলিত বাংলা প্রবাদ) বদলে রাজধানীবাসীর এখন সূর্যের তাপে (বিশেষ করে দুপুরে) শরীর ঘামছে।  মূলত, গত জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকেই শীত উধাও হয়ে গেছে। জলবায়ু পরিবর্তনের কারণে ওলটপালট ঋতুচক্রে খোদ মাঘ মাসেই ঢাকাবাসীর গায়ে…

Read More

জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল, জনগণের কাছে তাদের ভিন্ন পরিচয় আছে, তাদের সবাই গুপ্ত পরিচয়ে চেনে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা দেশের মানুষ কাছে নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে। এরা তাদের পরিচিত প্রেসে (ছাপাখানায়) ব্যালট পেপার ছাপাচ্ছেন। যা তারা ভোটের দিন পকেটে করে নিয়ে যাবেন। বুধবার বরিশাল শহরের ঐতিহাসিক বেলস পার্কে নির্বাচনী সমাবেশে বক্তব্যে এ কথা বলেন তিনি। সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও তাদের মিত্রদের প্রার্থীরা উপস্থিতের পরিচয় করিয়ে দেন তিনি। তারেক রহমান বলেন, ৫ আগস্ট পূর্ববর্তী স্বৈরাচার জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, তারা যে ভাষায় কথা বলতো…

Read More

নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের তোলা যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে গঠিত স্বাধীন তদন্ত কমিটির রিপোর্ট হাতে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গেল ২ ফেব্রুয়ারি বিসিবি সভাপতির কাছে হস্তান্তর করা হয় তদন্ত রিপোর্ট। আজ (বুধবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, জাহানারার তোলা অভিযোগগুলোর মধ্যে কয়েকটির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বিশেষ করে নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অসদাচরণ ও হয়রানির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। জাহানারা আলম মোট চারটি সুনির্দিষ্ট অভিযোগ করেছিলেন। তদন্ত কমিটি চারটি অভিযোগের মধ্যে দুটি অভিযোগের সত্যতা পেয়েছে। দুটি অভিযোগই সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে। তদন্ত কমিটি জানিয়েছে মঞ্জুরুল ইসলামের কিছু কর্মকাণ্ড সুপ্রিম…

Read More