Author: adnews

ইসরাইলের দুই বছরের আগ্রাসনে গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত। জাতিসংঘের তথ্য বিশ্লেষণ অনুযায়ী, পুরো উপত্যকায় জমে থাকা ধ্বংসাবশেষের পরিমাণ ৬১ মিলিয়ন টনেরও বেশি—যা নিউইয়র্কের বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের ওজনের প্রায় ১৭০ গুণ। এ নিয়ে শুক্রবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদন প্রকাশ করেছে দ্য টাইমস অব ইসরাইল। জাতিসংঘের স্যাটেলাইট বিশ্লেষণ সংস্থা ইউনোস্যাটের তথ্য অনুসারে, গাজার তিন-চতুর্থাংশ ভবনই ধ্বংস হয়ে গেছে। ভবন ধ্বংসের ভয়াবহতা ২০২৫ সালের ৮ জুলাই পর্যন্ত ইসরাইলি বাহিনী গাজা উপত্যকায় প্রায় ১ লাখ ৯৩ হাজার ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করেছে। যা যুদ্ধ শুরুর আগে (২০২৩ সালের ৭ অক্টোবর) বিদ্যমান মোট স্থাপনার প্রায় ৭৮ শতাংশ। জাতিসংঘের ইউনোস্যাটের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, গাজা সিটির সাম্প্রতিক…

Read More

দিল্লির ক্রমবর্ধমান বায়ুদূষণ রোধে প্রথমবারের মতো মেঘ বপনের (ক্লাউড সিডিং) পরীক্ষা চালিয়েছে ভারত সরকার। দীপাবলির উৎসবকে ঘিরে আতশবাজির ধোঁয়া ও কুয়াশার কারণে রাজধানীর বায়ুমান ভয়াবহ পর্যায়ে নেমে যাওয়ায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার দিল্লির আকাশে পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করা হয়। এ সময় বিশেষভাবে তৈরি মেঘ বপন ফ্লেয়ার নিক্ষেপ করে মেঘের আর্দ্রতা ও প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হয়। দিল্লির পরিবেশমন্ত্রী মানজিন্দর সিং সিরসা বলেন, এটি মূলত প্রস্তুতিমূলক পরীক্ষা, যাতে বিমান, যন্ত্রপাতি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয় ও সক্ষমতা যাচাই করা হয়েছে। তিনি জানান, পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে দিল্লিতে খুব শিগগিরই কৃত্রিম বৃষ্টির বাস্তব প্রয়োগ করা হবে। এই উদ্যোগের লক্ষ্য হলো…

Read More

এটি এক প্রজন্মের সবচেয়ে বড় সামরিক উদ্ভাবন।’ গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক প্রকাশ্য সত্য স্বীকার করেছিলেন—ড্রোন শুধু সামরিক শিল্প নয়, ২১ শতকের যুদ্ধের চেহারাকেও বদলে দিয়েছে। ইউক্রেন প্রয়োজনকে সুযোগে পরিণত করে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষার মূল ভিত্তি হিসেবে এই মানববিহীন যানবাহন ব্যবহার করছে। এখন মস্কোও এই প্রযুক্তিতে দক্ষতা অর্জন করেছে; কিয়েভকে প্রতিরোধ করতে এবং ন্যাটো সদস্য দেশের আকাশসীমায়, যেমন পোল্যান্ডে, অনুপ্রবেশ ঘটাতে ড্রোন ব্যবহার করছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রতিযোগিতার লক্ষ্য শুধু সামরিক আধিপত্য নয়, অর্থনৈতিকভাবে বিলিয়ন ডলারের বাজারও। অসংখ্য স্টার্টআপ এই বিশাল শিল্পে অংশীদারিত্ব নিশ্চিত করতে মরিয়া। ড্রোন প্রযুক্তির মূল চালিকাশক্তি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, যা দিন…

Read More

ইতালিতে ২০২০ সালের পর থেকে ক্যাথলিক ধর্মযাজকদের হাতে প্রায় ৪,৪০০ মানুষ যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে দেশটির সর্ববৃহৎ ভুক্তভোগী সংগঠন রেতে ল’আবুসো। শুক্রবার প্রকাশিত এই তথ্য নতুন করে চাপ সৃষ্টি করেছে ইতালির বিশপদের ওপর, দীর্ঘদিন ধরে চলা এক গভীর সংকট মোকাবিলার জন্য। এক প্রতিবেদনে এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স। সংগঠনটির প্রতিষ্ঠাতা ফ্রান্সেসকো জানার্দি জানান, এই অনানুষ্ঠানিক পরিসংখ্যান গঠিত হয়েছে ভুক্তভোগীদের বিবৃতি, বিচার বিভাগীয় সূত্র এবং গণমাধ্যমে প্রকাশিত মামলার তথ্যের ভিত্তিতে। রেতে ল’আবুসো জানায়নি, এই নির্যাতনের ঘটনাগুলো কত বছরের পুরোনো। ক্যাথলিক চার্চের নীরবতা ইতালির বিশপ সম্মেলন (সিইআই) এই প্রতিবেদন নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। গত সপ্তাহেই ভ্যাটিকানের শিশু সুরক্ষা…

Read More

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামির সঙ্গে নতুন করে চুক্তি করতে রাজি হয়েছেন লিওনেল মেসি। চুক্তি অনুযায়ী ২০২৮ মৌসুমের শেষ পর্যন্ত মেসি ক্লাবটির সঙ্গে থাকবেন। আজ এক বিবৃতিতে ইন্টার মায়ামি এ খবর দিয়েছে। ইন্টার মায়ামির অফিশিয়াল এক্স ফিডে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে মায়ামির নির্মাণাধীন স্টেডিয়াম ফ্রিডম পার্কে বসে মেসিকে চুক্তিতে সই করতে দেখা যায়। ভিডিওর ক্যাপশনে লেখা ‘হি ইজ হোম’। ক্লাবের এক বিবৃতিতে ৩৮ বছর বয়সী মেসি বলেছেন, ‘এখানে থাকতে পেরে এবং এই প্রকল্পের সঙ্গে কাজ করে যেতে পেরে আমি সত্যিই খুশি। এই মায়ামি ফ্রিডক পার্ক স্টেডিয়ামে খেলতে পারার স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে।’ আর্জেন্টাইন এই তারকা…

Read More

টেস্ট সিরিজে ১-১ সমতায় শেষ করার পর সীমিত ওভারের সিরিজ শুরুর আগে পাকিস্তান সফরে বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। টি–টোয়েন্টি দলের অনিয়মিত অধিনায়ক ডেভিড মিলার ও পেসার জেরাল্ড কোটজে ইনজুরির কারণে পুরো সফর থেকেই ছিটকে গেছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। আগামী মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। এই সিরিজে দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল মিলারের। তবে অনুশীলনের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় তিনি সফর থেকে ছিটকে পড়েছেন। অন্যদিকে, কোটজে বুকের মাংসপেশিতে চোট পেয়েছেন। নামিবিয়ার বিপক্ষে এই মাসে অনুষ্ঠিত একমাত্র টি–টোয়েন্টি ম্যাচে বোলিং করার সময় এই ইনজুরি পান তিনি। ফলে পাকিস্তানের…

Read More

নিজেদের মাঠে চলমান ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ভারতকে আতিথ্য দিচ্ছে অস্ট্রেলিয়া। দুই ফরম্যাটের সিরিজের এক ম্যাচ বাকি থাকতেই স্বাগতিকরা ওয়ানডে সিরিজ জিতেছে। মূলত ভারতের বিপক্ষে খেললেও অস্ট্রেলিয়ার লক্ষ্য আসন্ন অ্যাশেজ সিরিজের প্রস্তুতি, যার জন্য তারা ক্রিকেটারদের লাল বলের ঘরোয়া ক্রিকেটে পাঠাচ্ছে। ফলে ভারত সিরিজে অবশিষ্ট ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে খেলোয়াড়রা যাওয়া-আসার মধ্যে থাকবেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ২ উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করে অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে ভারত ৯ উইকেটে ২৬৪ রান করে। ভারতের পক্ষে রোহিত শর্মা সর্বোচ্চ ৭৩, শ্রেয়াস আইয়ার ৬১ এবং অক্ষর প্যাটেল ৪৪ রান করেন। অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাডাম জাম্পা ৪ ও জাভিয়ের বার্টলেট ৩…

Read More

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজে ছড়ি ঘুরিয়েছেন স্পিনাররা। উইকেট ‘হাল’ দেখে সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয়রা ওয়ানডে ইতিহাসে প্রথমবার ৫০ ওভার বল করিয়েছে স্পিনারদের দিয়ে। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে প্রতিপক্ষের ১০ উইকেটই তুলে নিয়েছেন বাংলাদেশের স্পিনাররা। আর তাই টি-টোয়েন্টি সিরিজে দলকে আরও শক্তিশালী করতে বাড়তি একজন স্পিনারকে দলে যুক্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজ মিরপুরের হোম অব ক্রিকেটে অনুষ্ঠিত হলেও টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে চট্টগ্রামে। ভেন্যু ভিন্ন হলেও কন্ডিশন স্পিন নির্ভর হবে বলেই ধারণা সফরকারীদের। তাই সবকিছু বিবেচনায় নিয়ে বাঁহাতি স্পিনার খারি পিয়েরেকে টি-টোয়েন্টি স্কোয়াডে যুক্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ। খারি পিয়েরে যুক্ত হলেও স্কোয়াডের সদস্য সংখ্যা কমে ১৪ জনে দাঁড়িয়েছে। কারণ দুই…

Read More

বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের তালিকা প্রকাশ করেছে ইংল্যান্ডের ক্রিকেটভিত্তিক গণমধ্যম ক্রিকেট ৩৬৫। যেখানে সাতটি ক্রিকেট স্টেডিয়ামের তালিকায় জায়গা পেয়েছে বাংলাদেশের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। প্রতিবেদনে সিলেট স্টেডিয়াম প্রসঙ্গে বলা হয়েছে, বাংলাদেশের উত্তর-পূর্বে পাহাড় এবং সবুজ চা বাগানের মাঝখানে অবস্থিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি চোখের জন্য এক আনন্দের স্থান। মাঠের চারপাশের নির্মল সবুজ পরিবেশ দেখে মনে হয় যেন কোনো সবুজ স্বর্গের মাঝখানে ক্রিকেট খেলা হচ্ছে। ‘সিলেটের মনোরম প্রাকৃতিক দৃশ্যের পটভূমি বিশেষ করে সকাল বা সন্ধ্যার খেলায় আকর্ষণীয়, যখন পাহাড়ের উপর কুয়াশা জমে থাকে এবং গোধূলির আলোয় মাঠ আলোকিত হয়’-যোগ করা হয় প্রতিবেদনে। ২০০৭ সালে নির্মিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আন্তর্জাতিক অঙ্গনে…

Read More

অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে রাজনৈতিক দলগুলো। তাই এ প্রসঙ্গে বিতর্ক এড়াতে উপদেষ্টা পরিষদসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে সাময়িক নিয়োগপ্রাপ্তদের পরবর্তী সরকারের লাভজনক পদে না রাখার বিষয়ে অধ্যাদেশ জারির আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। শুক্রবার (২৪ অক্টোবর) নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট দিয়ে এই আহ্বান জানান তিনি। এ সংক্রান্ত তিনটি ফটোকার্ড শেয়ার করে জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির লিখেছেন, ‘প্রধান উপদেষ্টার সাথে তিন রাজনৈতিক দলের বৈঠকে উপদেষ্টাদের নিরপেক্ষতা সম্পর্কে প্রশ্ন উঠেছে। একটি দলের তালিকায় আমার নাম ও আছে।’ ‘আত্মপক্ষ সমর্থনে শুধু এই টুকুই বলা যে, আমি পক্ষপাতদুষ্ট চিন্তা করতে ও সিদ্ধান্ত গ্রহণে…

Read More