Author: adnews

একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা বেসরকারি খাতের পাঁচ ইসলামি ব্যাংকের নতুন নাম চূড়ান্ত করা হয়েছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’। এই নামেই নতুন ব্যাংক গঠন করা হবে। পাঁচটি ব্যাংকের সম্পদ ও দায়দেনা একত্রিত করে এই ব্যাংকের নামে হস্তান্তর করা হবে। নতুন ব্যাংক গঠনের প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু করেছে অর্থ মন্ত্রণালয়। সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ হবে এই ব্যাংকের মালিক। আগে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে ট্রেড লাইসেন্স গ্রহণ করা হবে। তারপর যৌথ মূলধনী কোম্পানিজ ও ফার্মগুলো থেকে কোম্পানির নিবন্ধন নেওয়া হবে। তারপর ওই কোম্পানির নামে নতুন ব্যাংক ব্যবসার লাইসেন্স নেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করা হবে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। আওয়ামী লীগ…

Read More

টাকার বিপরীতে ডলারের দাম আরও বেড়েছে।বুধবার বিভিন্ন ব্যাংকে ডলারের বিক্রয়মূল্য ছিল সর্বোচ্চ ১২২ টাকা ৭৫ পয়সা, যা গত সপ্তাহে সর্বোচ্চ ১২২ টাকা ৩০ পয়সা ছিল। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আজ (২২ অক্টোবর) আন্তঃব্যাংক বাজারে ডলারের সর্বোচ্চ দাম ছিল ১২২ টাকা ২৫ পয়সা, যা গতকাল ছিল ১২২ টাকা। গত ২০ অক্টোবর পর্যন্ত ডলারের আন্তঃব্যাংক বিনিময় হার ছিল ১২১ টাকা ৮০ পয়সার আশপাশে। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, আমদানি এলসি খোলার সংখ্যা বেড়ে যাওয়াসহ কয়েকটি কারণে সম্প্রতি ডলারের দাম বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সেপ্টেম্বরে ৬ দশমিক ৩ বিলিয়ন ডলারের আমদানি এলসি খোলা হয়েছে, আগস্টে যার পরিমাণ ছিল ৫ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। এদিকে…

Read More

অক্টোবর মাসের প্রথম ২২ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ১০ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় ২৩ হাজার ৪৩৬ কোটি ৬২ লাখ (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। আরিফ হোসেন খান বলেন, গত বছরের অক্টোবরের প্রথম ২১ দিনে প্রবাসী আয় এসেছিল ১৭৯ কোটি ১০ লাখ ডলার। এ সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে সাত দশমিক ৩০ শতাংশ। এদিক, চলতি বছরের ১ জুলাই থেকে ২২ অক্টোবর পর্যন্ত প্রবাসী আয় এসেছে ৯৫০ কোটি ৭০ হাজার ডলার। গত বছরের ১ জুলাই থেকে ২২ অক্টোবর পর্যন্ত একই সময়ে প্রবাসী আয়…

Read More

অক্টোবরের ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ৮.১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৮৫৩ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর এই সুখবরটি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি মাসের প্রথম ২১ দিনে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে তা গত বছরের এক মাসের চেয়েও বেশি। গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ৭১৪ মিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে, চলতি অর্থবছরের জুলাই থেকে ২১ অক্টোবর পর্যন্ত প্রবাসীরা ৯ হাজার ৪৩৯ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৮ হাজার ২৫৭ মিলিয়ন ডলার।

Read More

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন যেন পিছিয়ে যায় তার জন্য কোনো কোনো রাজনৈতিক দল চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, আমাদের যে অন্তর্বর্তী সরকার, আমরা তাকে সহযোগিতা দিয়ে, সহযোগিতা করে একটা জায়গায় আসার চেষ্টা করছি, একটা নির্বাচন যেন করা যায়। আমি কোনো দলকে দোষারোপ করতে চাই না, কোনো ব্যক্তিগত দোষারোপ করতে চাই না। কিন্তু হতাশার সঙ্গে লক্ষ্য করি যে, কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময়ে না হয় তার চেষ্টা করছে। এটা…

Read More

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে বিতর্কিত ভূমিকার পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে বর্তমানে প্রভাবশালী দলগুলো। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে বিএনপি সুনির্দিষ্ট কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছে। সেই সাক্ষাতের পরদিন বুধবার (২২ অক্টোবর) জামায়াতে ইসলামী প্রধান উপদেষ্টার সঙ্গে আলাদাভাবে দেখা করে কিছু উপদেষ্টার ব্যাপারে আপত্তি জানিয়েছে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নেতারাও তাদের অভিযোগ জানিয়েছেন। বিতর্কিত উপদেষ্টা কারা, কেন দলগুলো এমন অভিযোগ তুলছে-এসব প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রে রয়েছে। বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা অনেক দিন ধরেই কিছু উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করে আসছেন। তারা কখনো তাদের চোখে নিরপেক্ষ নয় বা বিতর্কিত, এমন উপদেষ্টাদের নাম প্রকাশ করেননি। তাদের অভিযোগও অবশ্য…

Read More

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, একটি ইসলামী দল অপপ্রচারে নেমেছে। এত বেশি অপব্যাখ্যা দিচ্ছে যে তারা এখন বেহেশতের সার্টিফিকেট দিচ্ছে। বেহেশতের হিসাব-নিকাশ তাদের কাছে নাকি। এমন পরিস্থিতি মোকাবেলা করে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সুন্দর দেশ ও সমাজ গড়াই হলো আমাদের অঙ্গীকার। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা লক্ষ্মীপুরে মহিলা দলের আয়োজিত যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের গোডাউন রোড এলাকায় বশির ভিলা হলরুমে লক্ষ্মীপুর পৌর মহিলা দল এ আয়োজন করে। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, জিয়াউর রহমানের রাজনীতি বাংলাদেশি জাতীয়তাবাদ। এই রাজনীতির মধ্যে সব ধর্ম-বর্ণ-গোত্র সবাই বাংলাদেশি। বিএনপি কখনো ফ্যাসিস্ট ও স্বৈরাচারী ভূমিকায় এবং…

Read More

‘পুরান ঢাকার সমস্যা সমাধানে কেউ কার্যকর উদ্যোগ নেয়নি’ বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম রাসেল। তিনি বলেন, পুরান ঢাকার নানা সমস্যা সমাধানে কেউ কার্যকর উদ্যোগ নেয়নি। গ্যাস, জলাবদ্ধতা, সরু রাস্তা—এসব সমস্যায় মানুষ ভোগান্তিতে আছে। নির্বাচিত হলে আমি এ এলাকা মাদকমুক্ত করব এবং ব্যবসা-বান্ধব, চাঁদা ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করব। শুক্রবার জুমার নামাজের পর তিনি রাজধানীর শহীদনগরের শ্মশানঘাট মাদানী মসজিদ এলাকায় তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা-৭ আসনে গণসংযোগ করার সময় তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা রফিকুল ইসলাম রাসেল বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র সংস্কার ও বৈষম্যমুক্ত মানবিক সমাজ গঠনের লক্ষ্যে আমরা ৩১ দফা…

Read More

জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম বলেছেন, সংস্কার বা জোড়াতালি দিয়ে জনগণের হাতে ক্ষমতা আসবে না। জনগণের হাতে ক্ষমতা আনতে হলে শ্রমিক কৃষক জনগণের সংগঠন গড়ে তুলতে হবে। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘জনগণের হাতে ক্ষমতা ও গণরাজনৈতিক অভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় সংগঠনের প্রয়াত সভাপতি বদরুদ্দীন উমরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সভায় বক্তৃতা করেন, জাতীয় মুক্তি কাউন্সিলের দক্ষিণ অঞ্চলের সভাপতি সজীব রায়, জাতীয় মুক্তি কাউন্সিলের উত্তর অঞ্চলের সভাপতি মজিবর রহমান, জাতীয় মুক্তি কাউন্সিল পূর্ব অঞ্চল-৩ এর সভাপতি ভুলন ভৌমিক, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডা. আবদুল হাকিম, বাংলাদেশ লেখক শিবিরের সভাপতি কাজী…

Read More

বিশ্বের ৪৫০ প্রভাবশালী ইহুদি ব্যক্তিত্ব জাতিসংঘ ও বৈশ্বিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, গাজায় ইসরাইলের ‘অমানবিক ও বিবেকবর্জিত’ কর্মকাণ্ডের জন্য দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে। তাদের দাবি, ইসরাইল সেখানে গণহত্যা চালাচ্ছে। একটি উন্মুক্ত চিঠিতে তারা আহ্বান জানিয়েছেন গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরাইলকে জবাবদিহির আওতায় আনতে। এই চিঠিতে ৪৫০ জনেরও বেশি বিশিষ্ট ব্যক্তি স্বাক্ষর করেছেন, যাদের মধ্যে রয়েছেন সাবেক ইসরাইলি কর্মকর্তা, বুদ্ধিজীবী, লেখক ও শিল্পীরা। এই উদ্যোগটি এমন সময় এলো, যখন ইউরোপীয় ইউনিয়নের নেতারা বৃহস্পতিবার ব্রাসেলসে অনুষ্ঠিতব্য শীর্ষ সম্মেলনে ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা থেকে সরে আসতে পারেন বলে খবর প্রকাশ পেয়েছে। চিঠিতে বলা হয়েছে, আমরা…

Read More