Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: অনলাইন ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি দেশে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জাতির উদ্দেশে ভাষণে এই তফসিল ঘোষণা করেন। তিনি বলেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ (বৃহস্পতিবার) ৩০০ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একইসঙ্গে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫-এর ওপর গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। তিনি আরও বলেন, রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ…
নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার।জাতির জন্য প্রতীক্ষিত এই নির্বাচনে আপনারা (ইসি) চালকের আসনে আছেন। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই হবে। তিনি বলেন, জাতিকে একটি সুন্দর নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতিকে আমরা ইতিহাসের সেরা নির্বাচন উপহার প্রত্যয়ে এগিয়ে চলছি। রবিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের (ইসি) কমিশনাররা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে নির্বাচন আয়োজনের অগ্রগতি সম্পর্কে জানান। এসময় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন। বৈঠকে সিইসি ছাড়া নির্বাচন কমিশনার আব্দুর…
ইউনেসকোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি তালিকায় অন্তর্ভুক্তির জন্য এ বছর মনোনয়ন পেয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ি। ঢাকার কাছের টাঙ্গাইল অঞ্চলে শত বছর ধরে হাতে বোনা এই শাড়ি দেশের সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম প্রতীক হিসেবে পরিচিত। টাঙ্গাইলের বিভিন্ন তাঁতপাড়ায় প্রতিদিনই তাঁতের শব্দে এলাকা মুখরিত থাকে। কারিগররা সিল্ক ও কটনের রঙিন সুতা দিয়ে হাতে বুনে তৈরি করেন ‘টাঙ্গাইল শাড়ি’—যা জেলার নামেই পরিচিতি পেয়েছে। উৎসবসহ বিবাহ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এই শাড়ির বিশেষ চাহিদা রয়েছে। প্রতিটি শাড়িতে স্থানীয় সংস্কৃতির নান্দনিকতার ছাপ ফুটে ওঠে নকশা ও জটিল মোটিফের মাধ্যমে। পুরুষ কারিগররা সাধারণত সুতা রঙ করা, কাপড় বোনা এবং নকশার কাজ করেন, আর নারীরা…
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে এক হাজার ৫৭৫ টাকা বেড়েছে। এর ফলে এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি ভালো মানের (২২ ক্যারেটের) স্বর্ণ বিক্রি হবে দুই লাখ ১২ হাজার ১৪৫ টাকায়। আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে স্বর্ণের নতুন এই দর কার্যকর হবে। সোমবার রাতে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের এ দাম বাড়ার তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ…
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সোনারগাঁয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২৬ নভেম্বর ২০২৫ ইং বুধবার দুপুরে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পৌর যুবদলের সাবেক সভাপতি তপন আহমেদ স্বপ্ন এর সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবু জাফর এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন,সাবেক মহাপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর, ওয়ালিউর রহমান আপেল,ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল,আল মুজাহিদ মল্লিক,এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন পৌর…
দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, গবেষক ও বিশ্ববিদ্যালয় অধ্যাপকরা জানিয়েছেন, সাম্প্রতিক ভূমিকম্পের কারণে আতঙ্কিত হবার কোনো কারণ নেই; বরং প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় বিশেষজ্ঞরা এ মতামত দেন। গত শুক্রবার ও শনিবার কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হওয়ার পরিপ্রেক্ষিতে আজ এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা বিশেষজ্ঞদের আহ্বান জানান, তারা যেন স্বল্পতম সময়ের মধ্যে সরকারের করণীয় সম্পর্কে লিখিত পরামর্শ দেন। তিনি বলেন, ‘আমরা হাত গুটিয়ে রাখতে চাই না, আবার অবৈজ্ঞানিক কোনো পদক্ষেপও নিতে চাই না। আপনাদের পরামর্শগুলো দ্রুত লিখিত আকারে আমাদের দিন; সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে…
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই দেশের মানুষ ধর্মপ্রিয় মানুষ। ধর্মকে ভালোবাসে, আল্লাহর নবীকে ভালোবাসে, বিশ্বাস করে। কিন্তু ধর্মান্ধ নয়, সাম্প্রদায়িক নয়। আজ এই কথাগুলো মনে রেখে আমি গত নির্বাচনের হিসাবগুলো দেখাতে চাই। কত পারসেন্ট ভোট পেয়েছে জামায়াতে ইসলাম? পাঁচ পারসেন্ট? সাত পারসেন্টের বেশি না। রাতারাতি লাভ দিয়ে একান্নতে চলে যাবেন, এইটা মনে করি না। বাংলাদেশের মানুষ আপনাদের সহজে ভোট দেবে না। কারণ, আপনাদের তারা বিশ্বাস করে না।’ শনিবার চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব এ কথা বলেন। নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ গণসমাবেশের আয়োজন করা হয়। মির্জা ফখরুল বলেন,…
সবচেয় বেশি দূরে বল পাঠিয়ে ছক্কা হাঁকানোর মধ্য দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন টিম ডেভিড। অস্ট্রেলিয়ান এই তারকা আজ হোবার্টে ভারতের বিপক্ষে রীতিমতো ঝড় তোলেন। অস্ট্রেলিয়ান তারকা টিম ডেভিড ৩৮ বলে ৮ চারের সঙ্গে ৫ ছক্কায় করেছেন দলীয় সর্বোচ্চ ৭৪ রান। তার হাঁকানো একটি ছক্কা ১২৯ মিটার দূরে গিয়ে পরে। অস্ট্রেলিয়ার ইনিংসের ৭ম ওভারের বোলিংয়ে ছিলেন অক্ষর প্যাটেল। পঞ্চম বলে খানিকটা এগিয়ে এসে সোজা বোলারের মাথার ওপর দিয়ে হাঁকান ডেভিড। বল সোজা গিয়ে গ্যালারির ছাদে পড়ে। ধারাভাষ্যকারদের থেকেও প্রশংসা পান ডেভিড। এরপর দেখা যায় ১২৯ মিটার লম্বা ছক্কা হাঁকিয়েছেন ডেভিড। আর ডেভিডের ব্যাট থেকে ১৫৩ কি.মি প্রতি ঘণ্টা বেগে বেরিয়ে যায়…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চীন তাইওয়ানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না, কারণ তারা এর পরিণতি কী হতে পারে তা জানে। চীনা কর্মকর্তারা তাকে এ বিষয়ে আশ্বস্ত করেছেন বলেও দাবি করেন তিনি। রোববার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তিনি (চীনের প্রেসিডেন্ট শি জিনপিং) এবং তার কর্মকর্তারা প্রকাশ্যে বলেছেন, ‘ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট থাকাকালে আমরা কিছুই করব না’, কারণ তারা জানে এর ফলাফল কী হবে। চীন আক্রমণ করলে তিনি মার্কিন বাহিনীকে তাইওয়ানকে রক্ষা করার নির্দেশ দেবেন কিনা জানতে চাইলে ট্রাম্প সরাসরি কিছু বলেননি। তবে তিনি বলেন, ‘এটি ঘটলে আপনি জানতে পারবেন…
ইসরাইলকে আরও তিন জিম্মির লাশ ফেরত দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। রোববার (২ নভেম্বর) রাতে মরদেহগুলো রেডক্রসের হাতে তুলে দেয় তারা। এরপর রেডক্রসের সদস্যরা মৃত জিম্মিদের লাশ ইসরাইলের কাছে হস্তান্তর করে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে বলেছে, ‘রেডক্রসের মাধ্যমে ইসরাইল তিন মৃত জিম্মির কফিন গ্রহণ করেছে। যেগুলো গাজায় থাকা প্রতিরক্ষা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা শিনবেতের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিচয় শনাক্তে মরদেহগুলো শনাক্ত কেন্দ্রে পাঠানো হবে।’ হামাসের সশস্ত্র শাখা এর আগে জানায় রোববার সকালে দক্ষিণ গাজার একটি সুড়ঙ্গ থেকে তারা মরদেহগুলো উদ্ধার করেছে যদি এই জিম্মির পরিচয় শনাক্ত হয় তাহলে যুদ্ধবিরতির…