ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত সিএসডি টাওয়ারে নিজেদের সর্ববৃহৎ ফ্র্যাঞ্চাইজি স্টোর উদ্বোধন করেছে বাটা বাংলাদেশ। ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত সিএসডি টাওয়ারে নিজেদের সর্ববৃহৎ ফ্র্যাঞ্চাইজি স্টোর উদ্বোধন করেছে বাটা বাংলাদেশ। সম্প্রতি যৌথভাবে স্টোরটি উদ্বোধন করেন বাটা বাংলাদেশের এমডি ফারিয়া ইয়াসমিন এবং সিএসডির এমডি ব্রিগেডিয়ার জেনারেল মো. মোজাম্মেল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বাটা বাংলাদেশের রিটেইল ডিরেক্টর আরফানুল হক, হেড অব এইচআর মালিক কবির, হেড অব মার্কেটিং নুসরাত হাসান, হেড অব ফ্র্যাঞ্চাইজি শাহজাহান সানি, সিএসডির হেড অব সেন্ট্রাল প্ল্যান অ্যান্ড প্রকিউরমেন্ট মেজর মীর ইখতিয়ার উদ্দিন আহমেদ, হেড অব শপস অপারেশন লেফটেন্যান্ট কর্নেল মো. আসিফ আবদুর রউফ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (মার্কেটিং ও কাস্টমার রিলেশনশিপ) অবসরপ্রাপ্ত মেজর মো. শাখাওয়াত হোসেন খানসহ অন্যরা।
