ভোক্তা পর্যায়ে এলপিজি গ্যাসের দাম আবারও বাড়িয়েছে সরকার। জানুয়ারি মাসের জন্য ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের মূল্য ৫৩ টাকা বৃদ্ধি করে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অটোগ্যাসের দাম ৫৭ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই দাম বাড়ানোর ঘোষণা দেয়। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়। আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন এই মূল্য কার্যকর হবে। বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ জানান, গত ডিসেম্বর মাসে ১২ কেজি এলপিজির দাম ছিল ১ হাজার ২৫৩ টাকা। সেখান থেকে ৫৩ টাকা বাড়িয়ে জানুয়ারি মাসের জন্য ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
