আরব সাগরে নজরদারি জোরদার ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনার জন্য রাজকীয় নৌবাহিনী মোতায়েন করেছে সৌদি আরব। আজ শুক্রবার সৌদি নেতৃত্বাধীন আরব জোটের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি মার্কিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এই মোতায়েনের প্রধান উদ্দেশ্য হলো সমুদ্রসীমায় কড়া নজরদারি নিশ্চিত করা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় অভিযান কার্যক্রম পরিচালনা করা। আন্তর্জাতিক সমুদ্রপথ রক্ষা এবং যে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড দমনের লক্ষ্যে সৌদি নৌবাহিনীর চলমান অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান।এই অভিযানের মাধ্যমে ওই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।
