আজ বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে দিল্লি-ইসলামাবাদের এই শীর্ষ কর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি এই সাক্ষাৎকে ‘বড় ব্রেকথ্রু’ হিসেবে অভিহিত করেছে। অন্যদিকে পাকিস্তানের স্পিকারের করা টুইটে তিনি উল্লেখ করেছেন, এটি একটি বড় সাফল্য।
২০২৫ সালের এপ্রিলে কাশ্মীরের পেহেলগামের ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান ও ভারত তীব্র যুদ্ধে লিপ্ত হওয়ার পর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে এই প্রথম এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হলো।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়। পরে জিয়া উদ্যানে স্বামী শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সাবেক এই প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।
পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিকও খালেদা জিয়ার জানাজায় অংশ নেন।
