টাঙ্গাইলের মধুপুরে এক নববধূ গলায় ওড়না দিয়ে সিলিং ফ্যানের সাথে ফাঁসিতে ঝুলে মধুপুরে সিলিং ফ্যানের সাথে ঝুলে নববধূর আত্মহত্যা করেছে। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭ঘটিকার সময় উপজেলার চাপড়ী বাজার সংলগ্ন কুড়ালিয়া ইউনিয়নের দড়িহাতীল গ্রামে এ ঘটনা ঘটে। আত্মহত্যাকারী সোমাইয়া খাতুন দড়িহাতীল গ্রামের মনসুর আলীর ছেলে রাসেল মিয়ার স্ত্রী।
জানা যায়,পাশের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর(হামকুড়া) গ্রামের চান মিয়ার মেয়ে সোমাইয়ার সাথে গত কয়েক মাস আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী রাসেল মিয়ার সাথে স্ত্রী সোমাইয়ার সাথে কলহ লেগেই থাকতো। নিয়মিত এ কলহের এক পর্যায়ে ২৭ ডিসেম্বর রাসেল ও তার বাবা দুজনেই বাজারে দোকানে চলে আসলে সন্ধ্যায় বাড়ী ফাঁকা থাকায় সে ঘরের সিলিং ফ্যানের সাথে নিজের গায়ের ওড়না দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। পরে শ্বাশুরী তাকে খুজতে ঘরের দরজায় ধাক্কা দিলে ভিতর থেকে দরজা আটকানো দেখতে পেয়ে ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ না পাওয়ায় ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলে দেখতে পায় সে ফ্যানের সাথে ঝুলে আছে। পরে তার ডাকচিৎকারে আশ পাশের লোকজন ও খবর পেয়ে রাসেল ও তার বাবা দোকান থেকে এসে ঝুলন্ত ওড়না কেটে তাকে নামালে মৃত অবস্থায় পাওয়া যায়।
রাতে লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে গেছে। এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. জাফর ইকবাল জানান, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
