সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সোনারগাঁয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২৬ নভেম্বর ২০২৫ ইং বুধবার দুপুরে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পৌর যুবদলের সাবেক সভাপতি তপন আহমেদ স্বপ্ন এর সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবু জাফর এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন,সাবেক মহাপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর, ওয়ালিউর রহমান আপেল,ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল,আল মুজাহিদ মল্লিক,এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ূন কবির রফিকসহ প্রমুখ,
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি আবুল হাশেম কাশেমি রুহুল। দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তৃতারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতির অন্যতম জনপ্রিয় নেতা। তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করে সুস্থভাবে জনগণের মাঝে ফিরে আসতে পারেন—এটাই সকলের কামনা। দোয়া মাহফিল শেষে নেতাকর্মীদের মধ্যে তবারক বিতরণ করা হয়।
